নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ)
প্রধান কার্যালয়
নওয়াবেঁকী, শ্যামনগর, সাতক্ষীরা।

স্মারক নং-এনজিএফ/প্রশা/৩৩০০১-২০২৬(২)
তারিখঃ ২৪.০৮.২০২৬

নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি

নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ) এর কর্ম এলাকায় পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের আওতায় প্রকল্প মেয়াদে অস্থায়ী ভাবে জনবল নিয়োগ করা হবে। উল্লেখিত প্রকল্পের জন্য নিম্নলিখিত পদে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখস্ত আহ্বান করা যাচ্ছে।

পদের নাম, সংখ্যা ও বয়স
শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলী
বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা

পদের নাম: ফিল্ড কো-অর্ডিনেটর

পদের সংখ্যা: ১জন

বয়স: সর্বোচ্চ ৬০ বছর

শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতোকত্তর, ব্যবসায় প্রশাসন/ব্যবস্থাপনা/ হিসাব বিজ্ঞান/ অর্থ/অর্থনীতি/ সমাজ কর্ম/সমাজ বিজ্ঞান/ ইংরেজী/ রাষ্ট্রবিজ্ঞান/ নৃবিজ্ঞান/ পরিবেশ বিজ্ঞান/ কৃষি/ মৎস্য বিয়য়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। একাধিক পরীক্ষায় ৩য় শ্রেনি/বিভাগ গ্রহণযোগ্য হবে না।

অভিজ্ঞতা: ন্যূনতম ১০ বছরের মাঠ পর্যায়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

চাকুরীর ধরণ ও মেয়াদ: চুক্তি ভিত্তিক। প্রাথমিকভাবে ১ বছর তবে সন্তোষ জনক কর্ম সম্পাদন ও প্রকল্পের বাজেট বরাদ্দ থাকা সাপেক্ষে প্রতিবছর নবায়ন যোগ্য যা জুন'২০৩০ সাল পর্যন্ত চলতে পারে।

সর্বসাকুল্যে মাসিক বেতন ভাতা ৮০,০০০/- টাকা এবং প্রকল্প বরাদ্দ অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শর্তাবলী:

১। আগ্রহী প্রার্থীগণের সদ্য তোলা ২ (দুই) কপি পাস পোর্ট সাইজের সত্যায়িত ছবি, মোবাইল/টেলিফোন নম্বর সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয় পরিচয় পত্র ও নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত অনুলিপি সহ আবেদন নির্বাহী পরিচালক, নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ), নওয়াবেঁকী, শ্যামনগর, সাতক্ষীরা বরাবর আগামী ০৩.০৯.২০২৬ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে স্ব হচ্ছে অথবা ডাকযোগে অথবা অনলাইনে আবেদন জমা দিতে এই লিংকে https://www.ngf-bd.org/job-circular-summary গিয়ে আবেদন করতে হবে। বিঃ দ্রঃ খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

২। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র এবং অভিজ্ঞতার সনদপত্র সঙ্গে আনতে হবে।

৩। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৪। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

৫। নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ) এর সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।

To download ToR, Click this Link.

 
মোঃ লুৎফর রহমান
নির্বাহী পরিচালক
নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ)