দরপত্র বিজ্ঞপ্তি: ব্যাক প্যাক (ব্যাগ) ও স্টীলের পানির বোতল সামগ্রী ক্রয়
স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) কর্তৃক বাস্তবায়নাধীন আন্তর্জাতিক দাতা সংস্থা
The Coca-Cola Foundation-এর অর্থায়নে এবং United Nations Development Programme (UNDP) -এর সহায়তায় পরিচালিত “TCCF Plastic Circularity Project” -এর আওতায় পরিচ্ছন্নতাকর্মীদের শিশুদের জন্য ব্যাক প্যাক (ব্যাগ) ও স্টীলের পানির বোতল ক্রয় করা হবে।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ, আর্থিক ও কারিগরিভাবে সক্ষম এবং যোগ্য সরবরাহকারী/প্রতিষ্ঠানের নিকট হতে নির্ধারিত শর্তাবলি, পণ্যের স্পেসিফিকেশন ও অন্যান্য নির্দেশনা অনুসরণপূর্বক দরপত্র/কোটেশন আহ্বান করা যাচ্ছে।
আগ্রহী ও যোগ্য সরবরাহকারী/প্রতিষ্ঠানকে ইপসা’র ওয়েবসাইটের Tender Notice লিংক (http://ypsa.org/tender-notic/) হতে Tender Schedule ডাউনলোড করে তাতে উল্লেখিত নির্ধারিত শর্তাবলি অনুযায়ী দরপত্র প্রস্তুত করতে হবে। দরপত্রের সঙ্গে যথাযথভাবে পূরণকৃত, স্বাক্ষরিত ও সিলযুক্ত Tender Schedule এ উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আবেদনপত্র জমা দিতে হবে।
প্রি বিড সভা (Pre-Bid Meeting): আগ্রহী দরদাতাদের জন্য একটি অনলাইন প্রি-বিড সভার আয়োজন করা হয়েছে।
প্রি বিড সভার তারিখ ও সময়সূচি: ১৭ ই নভেম্বর, সকাল ১১.০০ টা হতে ১১.৩০ টা ।
Pre-Bid Meeting
Tuesday, November 17, 2026
11:30 AM - 11:30 AM (BST)
সভায় যোগদানের লিংক: Pre-Bid Meeting | Microsoft Teams | Meetup-Join
Meeting ID: 937 852 196 366 Passcode: RJ9hY6
দরপত্র দাখিলের শেষ সময় ও ঠিকানা:
দরপত্র শিডিউলে উল্লিখিত দরপত্র দাখিলের শেষ সময় ২৯ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, বিকাল ৪:০০টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আগ্রহী দরদাতাদের নির্ধারিত সময়সীমার মধ্যে সরাসরি অথবা ডাকযোগে নিম্নলিখিত ঠিকানায় দরপত্র পৌঁছানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)
বাড়ি নং: এফ-১০ (পি), রোড নং: ১৩, ব্লক-বি, চান্দগাঁও আবাসিক এলাকা, চট্টগ্রাম-৪২১২।
বিশেষ নির্দেশনা:
১. দরপত্র/আবেদনপত্র একটি সিলগালা করা খামে জমা দিতে হবে এবং খামের উপর দরপত্রের বিষয়বস্তু ও সংশ্লিষ্ট Tender Reference Number উল্লেখ করতে হবে।
২. দরপত্রসংক্রান্ত জরুরি বা প্রয়োজনীয় তথ্যের জন্য ০১৬২০৬০০৮৪৫অথবা০১৬৩৫২৭৪১৯৮ নম্বরে যোগাযোগ করা যাবে।
৩. যোগাযোগের সময়: শুক্রবার ও শনিবার ব্যতীত প্রতিদিন সকাল ১০:০০ ঘটিকা হতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত।
৪. ইপসা কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো বা সকল দরপত্র গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
৫. নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত দরপত্র বিবেচনা করা হবে না। দরপত্র দাখিলের ক্ষেত্রে Tender Schedule-এ উল্লিখিত সকল শর্তাবলি ও নির্দেশনা অনুসরণ করতে হবে।
প্রকিউরমেন্টকমিটি
ইয়ংপাওয়ারইনসোশ্যালএ্যাকশন (ইপসা)
|