স্যানিটারি ন্যাপকিন, ভ্যান ও নছিমন মেরামতের উপকরণ এবং টয়লেট মেরামত সামগ্রী ক্রয়ের জন্য দরপত্র আহ্বান
স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) কর্তৃক বাস্তবায়নাধীন The Coca-Cola Foundation-এর অর্থায়নে এবং United Nations Development Programme (UNDP)-এর সহায়তায় পরিচালিত “TCCF Plastic Circularity Project”-এর আওতায় পরিচ্ছন্নতাকর্মীদের জন্য স্যানিটারি ন্যাপকিন, সিটি কর্পোরেশন এলাকায় বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহে ব্যবহৃত সাইকেল ভ্যান ও নছিমন মেরামতের জন্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী এবং সংশ্লিষ্ট এলাকায় বর্জ্য সংগ্রহকারীদের মাধ্যমে রিসাইকেলার ও ভাঙ্গারিওয়ালাদের ব্যবহারের জন্য টয়লেট মেরামতসংক্রান্ত প্রয়োজনীয় উপকরণ ক্রয় করা হবে।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ, সক্ষম ও যোগ্য সরবরাহকারী/প্রতিষ্ঠানের নিকট হতে নির্ধারিত শর্তাবলি, স্পেসিফিকেশন এবং অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা অনুযায়ী দরপত্র/কোটেশন আহ্বান করা যাচ্ছে।
আগ্রহী ও যোগ্য প্রতিষ্ঠানকে ইপসা’র ওয়েবসাইটের Tender Notice লিংক (http://ypsa.org/tender-notic/) হতে Tender Schedule ডাউনলোড করে নির্ধারিত শর্তাবলি অনুযায়ী দরপত্র প্রস্তুত করতে হবে। দরপত্রের সঙ্গে স্বাক্ষর ও সিলযুক্ত Tender Schedule, সংযুক্ত Annexure-1 অনুযায়ী Company Profile, হালনাগাদ আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র, সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র সংযুক্ত করতে হবে।
আগামী ৩০ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, বিকাল ৩:০০ ঘটিকার মধ্যে নিম্নোক্ত ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে দরপত্র পৌঁছাতে হবে:
ইপসা প্রধান কার্যালয়
বাড়ি নং: এফ-১০ (পি), রোড নং: ১৩, ব্লক-বি
চান্দগাঁও আবাসিক এলাকা, চট্টগ্রাম-৪২১২।
বিশেষ নির্দেশনা:
১. দরপত্র/আবেদনপত্র একটি সিলগালা করা খামে জমা দিতে হবে এবং খামের উপর দরপত্রের বিষয়বস্তু ও সংশ্লিষ্ট Tender Reference Number স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
২. দরপত্রসংক্রান্ত জরুরি বা প্রয়োজনীয় তথ্যের জন্য ০১৮৯৪৮১৪৭২৪ অথবা ০১৬৩৫২৭৪১৯৮ নম্বরে যোগাযোগ করা যাবে।
৩. যোগাযোগের সময়: শুক্রবার ও শনিবার ব্যতীত প্রতিদিন সকাল ১০:০০ ঘটিকা হতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত।
৪. ইপসা কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো বা সকল দরপত্র গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
প্রকিউরমেন্ট কমিটি
ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)
|