প্রশিক্ষন পরবর্তী উপকরণ সহায়তা সামগ্রী ক্রয়ের দরপত্র
স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) কর্তৃক বাস্তবায়নাধীন Swiss Agency for Development and Cooperation (SDC) এর অর্থায়নে এবং “Solidar Suisse” এর সহায়তায় পরিচালিত “Climate Action at Local Level (CALL)” প্রকল্পের আওতায় প্রশিক্ষন পরবর্তী উপকারভোগীদের মাঝে বিতরণের জন্য বিভিন্ন ধরণের কৃষি উপকরণ সহায়তা সামগ্রী (বীজ, সার, হাঁস-মুরগী), সেলাই মেশিন এবং বৈদ্যুতিক হাউজ ওয়্যারিং সামগ্রী ক্রয় করা হবে।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট ও অভিজ্ঞ সরবরাহকারী/প্রতিষ্ঠানের নিকট হতে নির্ধারিত শর্ত ও স্পেসিফিকেশন অনুযায়ী দরপত্র/কোটেশন আহ্বান করা যাচ্ছে।
আগ্রহী ও সংশ্লিষ্ট যোগ্য প্রতিষ্ঠানকে সংস্থার http://ypsa.org/tender-notic/ লিংক হতে Tender Schedule ডাউনলোড করে প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে দরপত্র প্রস্তুত করে এবং সংযুক্ত Tender Schedule (সাইন এবং সীল সহকারে) রিসিভ করে, সংযুক্ত এনেক্সার-১ অনুযায়ী Company profile, আয়কর রিটার্ন দাখিলের প্রমানপত্র, সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা ও প্রয়োজনীয় অন্যান্য ডকুমেন্টসহ আবেদন পত্র আগামী ২০/০৮/২০২৬ ইং তারিখ বিকাল ৩:০০ ঘটিকার মধ্যে ইপসা প্রধান কার্যালয় , বাড়ী #এফ-১০(পি), রোড়# ১৩, ব্লক #বি, চান্দগাঁও আ/এ , চট্টগ্রাম-৪২১২; ঠিকানায় অফিস চলাকালীন সময়ে ( শুক্র, শনিবার এবং সরকারী ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন সকাল ৯.০০ হতে বিকাল ৫.০০টা) সরাসরি/ডাক যোগে পৌঁছাতে হবে।
* আবেদনপত্রে খামের উপর আবেদনের বিষয়বস্তু এবং সংশ্লিষ্ট টেন্ডার রেফারেন্স নং উল্লেখ করতে হবে।
* জরুরী/প্রাসঙ্গিক যে কোনো তথ্য জানার জন্য ফোন নং. ০১৮৯৪৮১৪৭২৪/০১৭৭০১৩৬৮৭৭ (শুক্রবার ও শনিবার ছুটির দিন ব্যতীত) সকাল ১০.০০ টা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।
প্রকি্উরমেন্ট কমিটি,
ইপসা |