স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা কর্তৃক (https://ypsa.org/) কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় বাস্তবায়িত এবং International, Organization for Migration (IOM), এর সহায়তার পরিচালিত Prevention and Response Activities Implementation on Counter Trafficking Issues প্রকল্পের অধীনে মানব পাচার প্রতিরোধ বিষয়ক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নিম্মোক্ত পণ্য এবং সেবা সরবরাহের জন্য আগ্রহী ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত সরবরাহকারী/প্রতিষ্ঠানের নিকট থেকে নিম্নলিখিত সংশ্লিষ্ট পন্য এবং সেবাভিত্তিক পৃথক পৃথক দরপত্রসমূহ আহবান করা হচ্ছে।
দরপত্রসমূহ:
১. নাটক মঞ্চায়নের জন্য ডেকোরেশান ও সাউন্ড সিস্টেম' সরবরাহ দরপত্র।
২. খাদ্য সামগ্রী (UHT Milk & Dry Cake) সরবরাহের দরপত্র।
৩. দুপুরের খাবারের প্যাকেজ সরবরাহের জন্য দরপত্র।
আগ্রহী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহকে ইপসা' ওয়েবসাইট এর https://ypsa.org/tender-notic/ লিংক হতে দরপত্র ডাউনলোড করে প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে এবং দরপত্রে উল্লেখিত আবেদনকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকল ডকুমেন্টস (ট্রেড লাইসেন্স, ভ্যাট রেজিষ্টেশন, আয়কর রিটার্ণ দাখিলের প্রমানপত্র ইত্যাদি) সংযুক্ত পূর্বক ypsaspccxb@gmail.com ই-মেইলে আগামী ২০ মে ২০২৬ ইং বিকাল ৫.০০ টার মধ্যে আবেদনপত্র প্রেরণের জন্য আহ্বান করা যাচ্ছে।
জরুরী/প্রাসঙ্গিক যে কোনো তথ্য জানার জন্য ফোন নং ০১৮৭৪-৬৩১৯১৫ এবং ০১৭১৬ ২৮০১৬৮ সকাল ০৯.০০ টা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত যোগাযোগ করা যাবে। |