বে-সরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন আগামী ২৩-২৬ জুলাই, ২০২৬ এবং ২৭-৩০ জুলাই, ২০২৬ তারিখে সিলেট বিভাগে (সিলেট/মৌলভীবাজার/হবিগঞ্জ) ও আগামী ২৩-২৬ আগষ্ট, ২০২৬ এবং ২৭-৩০ আগষ্ট, ২০২৬ চট্টগ্রাম বিভাগীয় শহরে অনুষ্ঠিতব্য ০৩ দিন ব্যাপী ২ টি করে প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের নিমিত্তে খাবার, ভেন্যু ও থাকার ব্যবস্থা ক্রয়ের জন্য সংশ্লিষ্ট শহর/জেলা/বিভাগে অবস্থিত প্রতিষ্ঠানসমূহের (হোটেল, রিসোর্ট, গেষ্ট হাউজ ইত্যাদি) নিকট হতে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করছে।

প্রতি বিভাগের জন্য ১ টি প্রতিষ্ঠানকে ২ টি করে প্রশিক্ষণ কর্মশালার খাবার, ভেন্যু ও থাকার ব্যবস্থা সরবরাহের জন্য নির্বাচিত করা হবে। ১টি প্রতিষ্ঠান কেবলমাত্র তার নিজ বিভাগের জন্যে দরপত্র জমা দিতে পারবে।

উন্মুক্ত দরপত্র ডকুমেন্টটি ওয়েভ ফাউন্ডেশনের ওয়েবসাইট (www.wavefoundationbd.org/notice) হতে বিনামূল্যে ডাউনলোডের মাধ্যমে সংগ্রহ করা যাবে।

আইনগতভাবে চুক্তিতে উপনীত হবার জন্য যে সকল যোগ্যতা থাকা প্রয়োজন উন্মুক্ত দরপত্র দাতার সে সকল যোগ্যতা থাকতে হবে। উন্মুক্ত দরপত্র দাতাকে তার যোগ্যতার সমর্থনে হালনাগাদ ট্রেড লাইসেন্স, ভ্যাট ও ট্যাক্স সার্টিফিকেট, সর্বশেষ আয়কর রিটার্ন জমাদানের প্রমানপত্র, ব্যাংক সলভেন্সি, কোম্পানি প্রোফাইল (ভেন্যু, খাবার এবং থাকার জায়গার ছবি ও পরিমাপ সম্বলিত) ও অভিজ্ঞতার সনদ-এর অনুলিপি দাখিল করতে হবে। অন্যথায় উন্মুক্ত দরপত্রটি মূল্যায়নকালে অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে।

দরপত্র আগামী ৩০ জুন, ২০২৬ তারিখ বিকাল ৩:০০ ঘটিকার মধ্যে নিম্ন ঠিকানায় (হার্ড কপি সশরীরে অথবা ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে অথবা ইমেইলের মাধ্যমে [email protected] এই ঠিকানায়) জমা দিতে হবে এবং একই দিন বিকাল ৩:০১ ঘটিকায় দরপত্র দরদাতাদের উপস্থিতিতে (যদি কেউ উপস্থিত থাকেন) খোলা হবে। খামের উপরে "উন্মুক্ত দরপত্র" শব্দটি এবং ক্রয়ের নাম উল্লেখ থাকা বাঞ্চনীয়।

উল্লেখ্য যে, ওয়েভ ফাউন্ডেশন কর্তৃপক্ষ কোন কারণ উল্লেখ ব্যতীত দরপত্র গ্রহণ বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।

দরপত্র হার্ডকপি জমা প্রদানের ঠিকানা:
ওয়েভ ফাউন্ডেশন
২২/১৩ বি, ব্লক-বি, খিলজী রোড, মোহাম্মদপুর, ঢাকা।
দরপত্র ইমেইলের মাধ্যমে জমা প্রদানের ক্ষেত্রে
[email protected]