Project Coordinator
Primark Cotton Project (PCP)
TMSS দেশের অন্যতম বৃহত্তম, অলাভজনক ও জনকল্যাণমূলক উন্নয়ন অত্র সংস্থার ICT & Environment Sector (IES) পরিচালিত Cotton Project (South Asia) Pvt. Ltd.-এর সহায়তায় বাস্তবায়নাধীন Primark Cotton Project (PCP) প্রকল্পের কাজের জন্য নিম্নোক্ত পদে যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
খালি পদ: ০৫ জন।
কর্মস্থল: বাংলাদেশের যে কোন জেলায়।
চাকরির ধরন: প্রকল্প ভিত্তিক।
শিক্ষাগত যোগ্যতা: কৃষি বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর।
অভিজ্ঞতা:
- স্থায়ীত্বশীল কৃষিভিত্তিক কার্যক্রম বাস্তবায়নে কমপক্ষে ০৩ বছরের মাঠ পর্যায়ে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা:
- প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে মনিটরিং, সুপারভিশন ও রিপোটিং এ দক্ষ হতে হবে।
- সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান ও দাতা সংস্থার সাথে যোগাযোগের দক্ষতা থাকতে হবে।
- মোটর সাইকেল চালিয়ে মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
- MS Word, Excel, PowerPoint-সহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে।
দায়িত্বসমূহ:
- তুলাচাষীদের প্রশিক্ষণ প্রদান, দলীয় সভা, মাঠ পর্যায়ে কার্যক্রম মনিটরিং এবং সুপারভিশন ও পরামর্শ প্রদান।
- কৃষকদের তুলা চাষে উৎসাহিত করা ও সচেতনমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা।
- কৃষিপণ্য উৎপাদন, মার্কেট লিংকেজ, বাজারজাতকরণ বিষয়ে কাজ করতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদন করার পূর্বে ভালভাবে পড়ুন
১। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে SMS/ মোবাইল ফোন কলের মাধ্যমে জানানো হবে (এজন্য আবেদনে সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে)।
২। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।
৩। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেওয়া হবে
৪। ইতিপূর্বে যারা টিএমএসএস-এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মীদের আবেদন করতে নিরুৎসাহিত করা হলো।
৫। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৬। কর্তৃপক্ষ কোন কারণ বা ব্যাখ্যা ছাড়ায় আবেদনপত্র বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
আবেদনের শেষ তারিখ: ২০/০৭/২০২৬ইং
|