সেনা পাবলিক স্কুল ও কলেজ
সাভার সেনানিবাস, ঢাকা

Web: www.spscsavarcantt.edu.bd
নিয়োগ বিজ্ঞপ্তি

ক। সেনা পাবলিক স্কুল ও কলেজ এ নিম্নবর্ণিত পদে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:

ক্র.নং
পদের নাম ও সংখ্যা
বেতন গ্রেড
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
মন্তব্য
১।
প্রভাষক- রসায়ন-১ জন
(কলেজ শাখা)
বেতন গ্রেড-৯ম
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি/সমমান থাকতে হবে। বর্ণিত পদের জন্য প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী ভাতাদি যেমন- বাড়িভাড়া, চিকিৎসা, উৎসব, উৎসাহ ভাতা, পিএফ, গ্র্যাচুইটিসহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।
২।
প্রভাষক-উচ্চতর গণিত-১ জন
(কলেজ শাখা)
৩।
সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা) -১ জন
(স্কুল শাখা)
বেতন গ্রেড-১০ম
নোট: * সকল পদের জন্য আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ০৫ মে ২০২৬ তারিখে ৩৫ বছর।

খ। আবেদনের তারিখ ও সময়সীমা: ১৮ এপ্রিল ২০২৬ তারিখ থেকে ০৫ মে ২০২৬, রাত ১১.৫৯ পর্যন্ত।

গ।
আবেদনের নিয়মাবলি: সকল প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে সকল নিয়মাবলি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে ওয়েবসাইটের ঠিকানা ও আবেদনের লিংক www.spscsavarcantt.edu.bd অথবা https://spscsavarcanttjobs.apply.ac সকল পদের জন্য ৫০০/- টাকা (সার্ভিস চার্জ প্রযোজ্য) প্রদান করতে হবে।

ঘ। অনলাইনে আবেদন করে Money Receipt প্রিন্ট করে অবশ্যই সংরক্ষণ করতে হবে এবং পরবর্তীতে এডমিট কার্ড ওয়েবসাইট হতে ডাউনলোড করতে হবে।

ঙ। লিখিত পরীক্ষার (মোট নম্বর ১০০: বিষয় ভিত্তিক-৭০, ইংরেজি-১০, গণিত-১০, সাধারণ জ্ঞান-১০, সময়: ২ঘণ্টা) তারিখ ০৮ মে ২০২৬ তারিখ ১০০০ ঘটিকায় প্রতিষ্ঠান ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ব্যাবহারিক পরীক্ষার তারিখ ও সময় প্রার্থীদের মোবাইল ফোন/ এসএমএস/ই-মেইল এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে।

চ। প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে যে-কোনো আবেদনপত্র বাতিল কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন, সংশোধন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।


অধ্যক্ষ সদস্য সচিব