Vacancy Announcement

সার্কুলার নং: ২০২৬০৯১৫১৩৩

শাখা ব্যবস্থাপক (মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম)

Rural Reconstruction Foundation

খালি পদ: ৫০

জব কনটেক্সট:

রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী সংস্থা। ১৯৮২ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠির উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে যার মধ্যে ঋণ কার্যক্রম অন্যতম। সমাজসেবা অধিদপ্তর এর নিবন্ধনভূক্ত, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি এর লাইসেন্স প্রাপ্ত ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এবং বাণিজ্যিক ব্যাংক সমূহের আর্থিক সহায়তায় পরিচালিত ঋণ কার্যক্রম টাঙ্গাইল, হবিগঞ্জ, কুমিল্লা, ফেণী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, নারায়নগঞ্জ জেলায় সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য উক্ত পদে লোকবল নিয়োগের জন্য অনলাইন আবেদন আহবান করা যাচ্ছে।

চাকরির দায়িত্বসমূহ:

  • ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট সংস্থায় শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • মাঠ পর্যায়ের কর্মীদের তত্ত্বাবধান করা এবং লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগীতা করা।
  • বার্ষিক লক্ষ্যমাত্রা, বাজেট ও পরিকল্পনা প্রণয়ন বা বাস্তবায়নের দক্ষতা থাকতে হবে।
  • লক্ষ্যমাত্রা ও বাজেট অর্জনের ক্ষেত্রে কৌশলী ভূমিকা পালন করতে হবে।
  • এমআরএ, পিকেএসএফ, ব্যাংক ও দাতা সংস্থার চাহিদা মোতাবেক বিভিন্ন প্রতিবেদন প্রস্তুতে দক্ষতা থাকতে হবে।
  • মাইক্রোফাইন্যান্স-এর সফটওয়্যার পরিচালনায় দক্ষ হতে হবে।
  • তহবিল ব্যবস্থাপনা সর্ম্পকে অভিজ্ঞতা থাকতে হবে।
  • সংস্থার বিভিন্ন বিভাগ ও মাঠ পর্যায়ের সাথে কার্যকরী ও উত্তম যোগাযোগ ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে।
  • এআইএস ও এমআইএস প্রতিবেদন ক্রসচেক এবং বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণে ব্যবস্থপনাকে সহায়তা করার দক্ষতা থাকতে হবে।
  • অধিনস্থ কর্মচারীদের পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করার পাশপাশি খেলাপী ও কু-ঋণ নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করতে হবে।
  • সরকারী, বেসরকারী সংস্থার সাথে সুষ্ঠ যোগাযোগ রক্ষার পাশাপাশি গণসংযোগ করার দক্ষতা থাকতে হবে।
  • নিয়মিত ফিল্ড ও লোনী পরিদর্শন করতে হবে।
  • প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এবং প্রতিবেদন প্রস্তুত ও অনুপাত বিশ্লেষণের দক্ষতা থাকতে হবে।

চাকরির ধরন:
ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা:

  • যেকোন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর।

চাকরির অন্যান্য প্রয়োজনীয় বিষয়সমূহ

  • বয়স: অনুর্দ্ধ ৪০ বছর (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)
  • সকল পদের জন্য ৬ মাস শিক্ষানবিশ হিসাবে দায়িত্বপালন করতে হবে।
  • রেজিষ্ট্রেশন ফি ২৫০/- টাকা (অফেরত যোগ্য) নগদ প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এক্ষেত্রে কোন প্রকার টিএ, ডিএ প্রদান করা হবে না।
  • চাকুরীতে যোগদানের পূর্বে নির্ধারিত নগদ (ফেরত যোগ্য) জামানত জমা এবং সংস্থার চাহিদা অনুযায়ী নিশ্চয়তা প্রদান করতে হবে। পিতা/দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসাবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে।
  • প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
  • পরীক্ষার সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।
  • সংস্থার বিভিন্ন কর্ম-এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • অধ্যায়নরতদের আবেদন করার প্রয়োজন নেই।

অভিজ্ঞতা:

  • ঋণ কার্যক্রমের শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে ৩ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে।

কর্মস্থল:

  • বাংলাদেশের যেকোনো স্থানে

বেতন:

  • শিক্ষানবিশকালে বেতন: ৪৭,০০০/- টাকা।
  • স্থায়ীকরণের পর বেতন: ৫৩,৬৪৮/- টাকা। (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে)

(উল্লেখিত বেতন ও ভাতার সাথে নীতিমালা অনুযায়ী পারফরম্যান্স এলাউন্স, ইনসেনটিভ, সিটি ভাতা ও দূরত্ব ভাতা প্রদান করা হবে।)

সুযোগ-সুবিধাসমূহ:

  • সকল পদের প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল ও নীতিমালা অনুযায়ী যাতায়াত ভাতা প্রদান করা হবে।
  • সংস্থার নীতিমালা অনুযায়ী স্টাফ কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা ও বৈশাখী ভাতা (মূল বেতনের ৫০%), সিটি ভাতা মূল বেতনের উল্লেখিত হারে প্রাপ্ত হবে (ঢাকা, ময়মনসিংহ ও গাজীপুর সিটি কর্পোরেশন ৪০%, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ৩০% এবং রাজশাহী, খুলনা সিটি কর্পোরেশন ২০%), কর্মস্থলে আবাসন সুবিধা ও আবাসন ভাতা, সাপ্তাহিক ছুটি ২ দিন, চিকিৎসা তহবিল ও স্টাফ কল্যাণ তহবিল হতে আর্থিক সুবিধা প্রদান করা হবে।
  • আবাসন ঋণ, প্রভিডেন্ট ফান্ড ঋণ, মটরসাইকেল ও কম্পিউটার ঋণ সুবিধা আছে।
  • সংস্থায় কর্মরত স্টাফদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তির সুযোগ আছে।
  • সকল পদে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে এবং কাজের গুনগত ও সংখ্যাগত অর্জনের ভিত্তিতে ইনসেন্টিভপ্রদান করা হবে।

জেন্ডার সমতা, শুদ্ধাচার, শিশু ও নারী সুরক্ষা এবং মানি লন্ডারিং প্রতিরোধে সংস্থার জিরো টলারেন্স নীতির প্রতি সংস্থা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সংস্থা কর্মক্ষেত্রে এসব নীতির কঠোরভাবে অনুসরণ ও বাস্তবায়ন নিশ্চিত করে একটি নিরাপদ, নৈতিক ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।

আবেদনের নিয়মাবলী:

  • আগ্রহী প্রার্থীগণ আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিঃ তারিখের মধ্যে bdjobs.com সাইট অথবা পত্রের মাধ্যমে আবেদন করতে
    পারবেন।
  • প্রাপ্ত আবেদন সমূহ বাছাইপূর্বক নির্বাচিত প্রার্থীদের তালিকা ও পরীক্ষার সময়সূচি মোবাইল এসএমএস এর মাধ্যমে প্রকাশ করা হবে।
  • অনলাইনে প্রাপ্ত আবেদন সমূহ বাছাই পূর্বক নির্বাচিত প্রার্থীগণকে পরীক্ষায় অংশগ্রহনণর সময় নির্বাহী পরিচালক, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ), আরআরএফ ভবন, সিএন্ডবি রোড, কারবালা, যশোর-৭৪০০ বরাবর স্ব-হস্তে লিখিত আবেদন পত্র, জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বর ও জাতীয় পরিচয় পত্রের নম্বর আবশ্যক), পাসপোর্ট সাইজের সদ্য তোলা ২ কপি ছবি ও সকল পরীক্ষা পাশের সনদ পত্রের সত্যায়িত কপি, অভিজ্ঞতার সনদ পত্র, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও অনাত্মীয় দুইজন বিশিষ্ট ব্যক্তির রেফারেন্স সহ পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে।
  • শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হবে। কোনো ধরণের প্ররোচনা প্রার্থীর যোগ্যতা বাতিল করবে এবং আবেদন চূড়ান্ত/বাতিল করার সকল অধিকার RRF সংরক্ষণ করে।

OR