আরডিআরএস বাংলাদেশ-এর ক্ষুদ্রঋণ কর্মসূচিতে "আঞ্চলিক ব্যবস্থাপক" পদে নিয়োগ বিজ্ঞপ্তি
যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশকে পুনর্গঠনের লক্ষ্যে ১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারি জেনেভা ভিত্তিক লুথারান ওয়ার্ল্ড ফেডারেশন/ডিপার্টমেন্ট ফর ওয়ার্ল্ড সার্ভিস (LWF/DWS)-এর বাংলাদেশ ফিল্ড প্রোগ্রাম হিসেবে আরডিআরএস এর যাত্রা শুরু হয়। ১৯৯৭ সালে আরডিআরএস আনুষ্ঠানিকভাবে "ট্রাস্ট এক্ট" এর আওতায় নিবন্ধিত হয়ে একটি স্বতন্ত্র ও জাতীয় এনজিও হিসেবে আত্মপ্রকাশ করে। আরডিআরএস বাংলাদেশ-এর নিবন্ধন সমুহঃ NGO Affairs Bureau: Reg No. 03, Register of Joint Stock Companies & Firms (RJSC): Reg. No. S-14433/2026, Microcredit Regulatory Authority (MRA): License No. 00143-00175-00192.
আরডিআরএস কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনার পাশাপাশি ১৯৯১ সাল থেকে ক্ষুদ্রঋণ কর্মসুচি সফলভাবে পরিচালনা করে আসছে, যা বর্তমানে সংস্থার অন্যতম বৃহৎ কর্মসুচি। সংস্থা দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই উন্নয়ন যাত্রায় অংশগ্রহনের মাধ্যমে অবদান রাখতে "আঞ্চলিক ব্যবস্থাপক" পদে আরডিআরএস বাংলাদেশ সৎ, যোগ্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত আহ্বান করছে।
|
মূল দায়িত্ব: আঞ্চলিক পর্যায়ের (সাধারণত ২০-২৫ টি শাখার) ক্ষুদ্রঋণ কর্মসূচি দক্ষভাবে পরিচালনা, পরিকল্পনা ও বাস্তবায়ন নিশ্চিত করা।
অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বসমূহ:
- পরিকল্পনা ও বাস্তবায়নঃ নির্ধারিত অঞ্চলে ক্ষুদ্রঋণ কার্যক্রমের বার্ষিক ও মাসিক পরিকল্পনা প্রণয়ন এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা।
- শাখা তদারকি ও মনিটরিংঃ অধীনস্ত শাখাসমূহের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করে লক্ষ্য অর্জন নিশ্চিত করা।
- ঋণ বিতরণ/আদায়, সঞ্চয় আদায়/ফেরত ব্যবস্থাপনাঃ সঠিকভাবে ঋণ বিতরণ এবং সময়মতো ঋণ আদায় নিশ্চিত করে ঝুঁকি নিয়ন্ত্রণ করা। সঞ্চয় ব্যবস্থাপনা সঠিকভাবে বাস্তবায়ন করা।
- সূচকের মান বজায় রাখাঃ Borrower Ratio, Savings Ratio, OTR, PAR, OSS, FSS সহ প্রয়োজনীয় সকল সূচকের মান কাঙ্ক্ষিত পর্যায়ে রাখা নিশ্চিত করা।
- টিম ব্যবস্থাপনা ও নেতৃত্ব প্রদানঃ মাঠ পর্যায়ের কর্মীদের নির্দেশনা, প্রশিক্ষণো কর্মদক্ষতা উন্নয়নে সহায়তা করা।
- রিপোর্টিং ও ডাটা বিশ্লেষণঃ নিয়মিত প্রতিবেদন প্রস্তুত এবং তথ্য বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা।
- ঝুঁকি ও অনিয়ম প্রতিরোধঃ কার্যক্রমে অনিয়ম শনাক্ত করে প্রয়োজনীয় ববস্থা গ্রহণ এবং ঝুঁকি হ্রাস করা।
- স্টেকহোল্ডার সমন্বয়ঃ স্থানীয় প্রশাসন, অংশীদার ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সাথে সমন্বয় রক্ষা করা ও বিভিন্ন সভায় অংশগ্রহণ করা।
শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী। ব্যবসায়ে প্রশাসন/অর্থনীতি/পরিসংখ্যান/হিসাব/ব্যবস্থাপনা/সমাজবিজ্ঞান বিষয়ে ডিগ্রীধারীগণ অগ্রাধিকার পাবেন।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
অভিজ্ঞতা: ক্ষুদ্রঋণ কার্যক্রমে নূন্যতম ৫ বছরের অভিজ্ঞতা। এছাড়াও নূন্যতম ২০ টি শাখা এবং নূন্যতম ১০০ কোটি টাকা ঋণস্থিতি পরিচালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
প্রয়োজনীয় দক্ষতা: প্রার্থীর ক্ষুদ্রঋণ কার্যক্রমের তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান, নেতৃত্ব ও টিম ম্যানেজমেন্টে দক্ষতা, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং যোগাযোগের দক্ষতা (বাংলা ও ইংরেজি) থাকতে হবে।
বেতন এবং অন্যান্য সুবিধাদী: বেতন আলোচনা সাপেক্ষে। সংস্থার নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি, উৎসব, বৈশাখী, ভ্রমণ, দূরত্ব, চর ও অন্যান্য ভাতা প্রদান করা হবে। এছাড়াও সংস্থায় প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ক্যারিয়ার উন্নয়নের সুযোগ রয়েছে।
কর্মএলাকা: বাংলাদেশের যেকোন জায়গা।
আবেদনের পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের আগামী ১৫/০৫/২০২৬ইং তারিখের মধ্যে আবেদন পত্র, সদ্য তোলা রঙ্গিন ছবি সংযুক্ত জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদের অনুলিপি, এনআইডি কার্ডের অনুলিপি সহ hrd@rdrsbangladesh.org -এই ইমেইলে আবেদন করতে হবে। ইমেইলের সাবজেক্টে "আঞ্চলিক ব্যবস্থাপক পদে আবেদন/Application for Regional Manager" উল্লেখ্য করতে হবে।
উল্লেখ থাকে যে, পরীক্ষার স্থানে আসার জন্য কোন প্রকার TA/ DA প্রদান করা হবে না। চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোন ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। নিয়োগ প্রত্যাশী প্রার্থীদেরকে নিয়োগপত্র পাওয়ার পূর্বে কোন ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হল এবং এই ধরনের আর্থিক লেনদেন করা হলে আরডিআরএস বাংলাদেশ দায়ী থাকবে না। |
আরডিআরএস যৌন শোষন, নির্যাতন ও হয়রানীমুক্ত একটি নিরাপদ এবং পরিবেশবান্ধব কর্মপরিবেশ সৃষ্টি ও বজায় রাখতে সর্বদা সচেষ্ট ও বদ্ধপরিকর। প্রার্থীর কোন ধরণের যৌন শোষন, নির্যাতন ও হয়রানীর প্রমাণ পাওয়া গেলে তার আবেদন বাতিল বলে গন্য হবে।
|
|