প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র
আই/১-গ, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
তারিখঃ ২৮.০৮.২০২৬
প্রধান নির্বাহী আবশ্যক

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে প্রধান নির্বাহী পদে নিয়োগের জন্য নিম্নোক্ত শর্তে উপযুক্ত বাংলাদেশী সৎ, নিষ্ঠাবান, আন্তরিক, সময়ানুবর্তি ও কঠোর পরিশ্রমী নাগরিকদের নিকট হতে জরুরী ভিত্তিতে আবেদনপত্র আহবান করা হচ্ছে। প্রশিকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ সেবা অধিদপ্তরের সাথে নিবন্ধিত (নিবন্ধন নং: ঢ-০১০০৭১), মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির সনদপ্রাপ্ত (এমআরএ সনদ নং: ০০১৫২-০৩-১৩৫-০০৬০০), রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানীজ এন্ড ফার্মস (নিবন্ধন নং: ১-৫৬৩/২৩) ও NGO Affairs Bureau নিবন্ধিত (নিবন্ধন নং: ১৪৯) এবং প্রশিকা পিকেএসএফ-এর একটি সহযোগী সংস্থা।

পদের নাম : প্রধান নির্বাহী, পদ সংখ্যাঃ ০১।
দায়িত্ব :
  • প্রতিষ্ঠানের রূপকল্প ও লক্ষ্য নির্ধারণ করার পাশাপাশি দীর্ঘমেয়াদি কর্মকৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করা।
  • বার্ষিক বাজেট প্রণয়ন, অর্থের উৎস তৈরি, অনুদান ও তহবিল সংগ্রহ, অর্থের সঠিক ব্যবহার এবং আর্থিক স্বচ্ছতার জবাবদিহিতা নিশ্চিত করা।
  • প্রশাসনিক ও মানবসম্পদ ব্যবস্থাপনায় দক্ষ কর্মী নিয়োগ ও মূল্যায়ন, কর্মীদের দিকনির্দেশনা প্রদান, অভ্যন্তরীণ নীতিমালা বাস্তবায়ন এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করা।
  • প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করা এবং দাতা ও অংশীদারদের সাথে যোগাযোগ রক্ষা, জনসচেতনা সৃষ্টি এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কার্যকর সম্পর্ক বজায় রাখা।
  • কর্মীদের প্রশিক্ষণ, দক্ষতা ও উন্নয়নে যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ।
  • প্রকল্প গ্রহণ, প্রকল্পের মান যাচাই এবং নতুন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা।
  • পর্ষদের সাথে নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করা।
শিক্ষাগত যোগ্যতা : স্নাতকোত্তর পাশ হতে হবে। শিক্ষাজীবনের কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য হবে না।
বেতন/ভাতা : আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
চাকরির ধরন : চুক্তিভিত্তিক। প্রাথমিক অবস্থায় ১ (এক) বছরের জন্য চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ প্রদান করা হবে। সন্তোষজনকভাবে ১(এক) বছর অতিক্রান্ত হওয়ার পর চাকুরি স্থায়ী করা হবে। চাকুরি স্থায়ী হলে সংস্থার নীতিমালা অনুযায়ী সকল সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
প্রার্থীর বয়স : আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৫৫ বছর। তবে অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
অভিজ্ঞতা : ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সুপ্রতিষ্ঠিত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের এনজিও, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে পরিচালক বা তদুর্ধ্ব পদে কমপক্ষে ১০ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল : প্রশিকা কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা। তবে নিয়মিত মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে যেতে হবে।

 

আবেদন করার নিয়মাবলিঃ

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সথে একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সংযোজন করতে হবে। সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং ২ জন বিশিষ্ট পরিচয়দানকারী ব্যক্তির নাম, যোগাযোগের ঠিকানা, মোবাইল/ফোন নম্বর উল্লেখসহ আবেদনপত্র সেপ্টেম্বর ১৪, ২০২৬ তারিখের মধ্যে সভাপতি, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, আই/১-গ, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬ এই ঠিকানায় ডাক/কুরিয়ার সার্ভিস/সরাসরি/ই-মেইলের (mailto:[email protected]) মাধ্যমে প্রেরণ করতে হবে। প্রাথমিক বাছাইকৃত প্রার্থীগণকে সাক্ষাতকারের জন্য বিবেচিত হলে স্থান, তারিখ ও সময় আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে/ই-মেইল আইডির মাধ্যমে জানানো হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তিত সিদ্ধান্ত কর্তৃপক্ষ সংরক্ষণ করে। নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে এবং আবেদনপত্র বাতিল করা হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি proshikabd.com ওয়েবসাইটে  পাওয়া  যাবে।