ভেন্ডর তালিকাভুক্তির বিজ্ঞপ্তি
পালস একটি বেসরকারি প্রতিষ্ঠান (Program for Helpless And Lagged Society)। প্রতিষ্ঠানটি কক্সবাজার জেলাসহ সমগ্র বাংলাদেশ হতে প্রকৃত সরবরাহকারী প্রতিষ্ঠান, রেন্ট-এ-কার, ঠিকাদার, নির্মাণ প্রতিষ্ঠান, সংস্কার ও নির্মাণ সামগ্রী সরবরাহ, হোটেল, রেস্টুরেন্ট, ছাপাখানা, ট্রাভেল এজেন্সি, ট্রান্সপোর্ট www সার্ভিস, ক্যাটারিং সার্ভিস, ইলেকট্রনিক্স পণ্য, ইক্যুইপমেন্ট, মেশিনারিজ, ফার্নিচার, মোটরকার গ্যারেজ এন্ড ওয়ার্কসপ, পেট্রোল পাম্প, মনিহারি পণ্য, গবেষণা ও নিরীক্ষা, সাবান উৎপাদনের জন্য কাঁচামাল সরবরাহকারী ইত্যাদি প্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের নভেম্বর মাস হতে ২০২৮ সালের ৩১ শে ডিসেম্বর তারিখ পর্যন্ত বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয়, সেবা নেয়ার নিমিত্তে ভেন্ডর তালিকাভুক্তির জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমুহের নিকট হতে নির্দিষ্ট ফর্মে আবেদন আহবান করা যাচ্ছে। তালিকাভুক্তির আবেদন ফর্ম ২৯-১০-২০২৬-ইং তারিখ হতে ১৫-১১-২০২৬ ইং তারিখ পর্যন্ত প্রতিষ্ঠানের ওয়েব সাইট (https://phalscox.org/join-with-us/news-and-notice/8) হতে ডাউনলোড করা যাবে অথবা নিম্নলিখিত ঠিকানা থেকেও সংগ্রহ করা যাবে। আগ্রহী প্রতিষ্ঠানকে যথাযথ ভাবে পূরণকৃত ও স্বাক্ষরিত আবেদন ফর্ম ও প্রয়োজনীয় কাগজ পত্র আগামী ১৫-১১-২০২৬ ইং তারিখের মধ্যে ডাক যোগে/সরাসরি নিম্নলিখিত ঠিকানা বরাবর আবদ্ধকৃত ও প্রতিষ্ঠানের সীলযুক্ত খামের মাধ্যমে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। হাতে হাতে কোন আবেদন পত্র গ্রহন করা হবে না। খামের উপর www অবশ্যই পরিষ্কার ভাবে (ভেন্ডর হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদন) কথাটি উল্লেখ করতে হবে। উল্ল্যেখ্য যে, কোন প্রতিষ্ঠান, তার মালিক অথবা তার কোন ww অংশীদারের বিরুদ্ধে কোন প্রকার মামলা/অভিযোগ দায়ের/ বা মিডিয়ায় নেতিবাচক তথ্য প্রকাশিত হয়ে থাকলে, ঋণ খেলাপি, ভ্যাট ও ট্যাক্স আইনগত নিয়ম ww অনুসারে প্রদান না করলে ওই প্রতিষ্ঠান এর তালিকাভুক্তির আবেদন করার প্রয়োজন নেই। আর ও উল্লেখ্য যে, তালিকভুক্তি করণের ব্যাপারে কোন প্রকার তদবীর বা সুপারিশ ঐ প্রতিষ্ঠানের অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
www যে কোন তথ্যের জন্য ০১৮৬৭১৮৭৬৫১ অথবা ০১৮২৪৫৩৮৩৮৬ এই নম্বরে যোগাযোগ করা যাবে এবং ইমেইল করা যাবে
[email protected], [email protected]
ডাক যোগাযোগের ঠিকানা। ক্রয় কমিটি, পালস সাব অফিস, ৪র্থ তলা, আবু সেন্টার, পূর্ব বাজারঘাটা, প্রধান সড়ক, কক্সবাজার সদর, কক্সবাজার।
বি:দ্র: আবেদন ফরম প্রাপ্তি স্থান: বিডি জবস, কম/পালস ওয়েবসাইট, ক্রয় কমিটি, পালস সাব অফিস, ৪র্থ তলা, আৰু সেন্টার, পূর্ব বাজারঘাটা, প্রধান সড়ক, কক্সবাজার সদর, কক্সবাজার।
পালস কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন সময়ে যে কোন তালিকাভুক্তি বাতিলের ক্ষমতা রাখেন।
To download the Vendor-enlistment-form-November-2026_PHALS, Click this Link.
Published Date: 29 October, 2026 |