পল্লী বিকাশ কেন্দ্র মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত (০০৫২৯-০৩৯৯৬-০০১৯০) এবং পিকেএসএফ, বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং নিজস্ব অর্থায়নে পরিচালিত দেশের জাতীয় পর্যায়ের একটি অরাজনৈতিক, সামাজিক, বেসরকারী উন্নয়ন সংস্থা। দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় শহর ও গ্রামে চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচী সম্প্রসারণের জন্য নিম্নলিখিত পদসমূহে কাজ করতে আগ্রহী কর্মঠ, পরিশ্রমী, সৎ এবং যোগ্য বাংলাদেশী নাগরিকদের সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য আহ্বান করা হচ্ছে।
পদের নাম ও সংখ্যা |
শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা ও মাসিক বেতন-ভাতা |
অন্যান্য দক্ষতা |
ট্রেইনি ফিল্ড অফিসার (ক্ষুদ্রঋণ কার্যক্রম)
(১০০ জন) |
শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পাশ।
বয়সঃ সর্বোচ্চ ৩৫ বৎসর।
শর্তাবলী: ট্রেইনি ফিল্ড অফিসার পদে অভিজ্ঞতার প্রয়োজন নাই। তবে প্রতিষ্ঠিত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ঋণ-কার্যক্রমে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন-ভাতাঃ নির্বাচিত অনভিজ্ঞদের "ট্রেইনি ফিল্ড অফিসার" হিসেবে প্রথম ১ মাস প্রশিক্ষণকালে ১২,০০০ টাকা, পরবর্তী ৫ মাস শিক্ষানবিশকালে ২০,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ২৫,৬৮০ টাকা। এছাড়াও মাসিক বেতনের বাইরে মোবাইল ভাতা ৫০০ টাকা, জ্বালানী ভাতা ২,০০০ টাকা (মোটর সাইকেল চালিয়ে দায়িত্ব পালন সাপেক্ষে) এবং স্থায়ীকরণের পর লাঞ্চ ভাতা ১,০০০ টাকা, প্রভিডেন্ট ফান্ড সংস্থার অংশ (মূল বেতনের ১০%) ইত্যাদি আলাদাভাবে প্রদান করা হয়। |
প্রার্থীদের মোটর সাইকেল চালিয়ে কাজ করতে হবে বিধায় বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটর সাইকেল থাকলে অগ্রাধিকার। প্রার্থীদের কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা থাকলে অগ্রাধিকার। |
অন্যান্য শর্তাবলী: ১। সংস্থার কর্মএলাকার (কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়নগঞ্জ, কুমিল্লা ও ঢাকা জেলার গ্রাম পর্যায়ে) যেকোনো স্থানে কাজ করতে সম্মত না থাকলে অংশগ্রহণ করার প্রয়োজন নাই। ২। অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ করার প্রয়োজন নাই। ৩। নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় মা/বাবা/আপন ভাই/বোন/নিকটতম আত্মীয় দ্বারা (কমপক্ষে একজন) জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে ৪। চাকুরীতে যোগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী প্রার্থীদের ১২,০০০/- টাকা জামানত/সিকিউরিটি (সংস্থা ত্যাগকালে লভ্যাংশসহ ফেরৎযোগ্য) হিসাবে প্রদান করতে হবে।
অন্যান্য সুবিধাদিঃ চাকুরী স্থায়ীকরণের পর সংস্থার নিয়মানুযায়ী লাঞ্চ ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি (১৫ বছরের উর্ধ্বে ৩টি), অর্জিত ছুটি নগদায়ন, কর্মী কল্যাণ তহবিল থেকে চিকিৎসা অনুদান, নির্ধারিত মেয়াদান্তে যোগ্যতা, দক্ষতা এবং কর্ম মূল্যায়নের ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ, মাতৃত্ব/পিতৃত্ব ছুটি সুবিধাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
সাক্ষাৎকারে অংশগ্রহণের নিয়মাবলী
|
পরীক্ষার তারিখ ও সময়ঃ |
পরীক্ষার স্থান/ঠিকানা |
সম্ভাব্য পোস্টিং এলাকা |
২৭/১১/২০২৬ইং
শুক্রবার, সকাল ৯:০০ টা |
আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় (শোলাকিয়া মাঠ সংলগ্ন), কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ। জরুরী প্রয়োজনেঃ ০১৭০৮-৪৪০৩০৯ |
সংস্থার যেকোন কর্মএলাকা। তবে পদ শূণ্য থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে কিশোরগঞ্জ, মিঠামইন, ইটনা ও নরসিংদী কর্ম-এলাকায় পোস্টিং দেওয়া হবে। |
২৮/১১/২০২৬ইং
শনিবার, সকাল ৯:০০ টা |
ভেলানগর আদর্শ বিদ্যানিকেতন, ঢাকা বাসস্ট্যান্ড রোড, ভেলানগর, নরসিংদী। জরুরী প্রয়োজনেঃ ০১৭০৮-৪৪০৩১৮ |
সংস্থার যেকোন কর্মএলাকা। তবে পদ শূণ্য থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে কুমিল্লা, গাজীপুর, সাভার ও কিশোরগঞ্জ কর্ম-এলাকায় পোস্টিং দেওয়া হবে। |
প্রার্থীদের যেসকল কাগজপত্র আনতে হবেঃ লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত (সচল মোবাইল নম্বর ও ইমেইল এড্রেসসহ), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি (যদি থাকে), সকল শিক্ষগত সার্টিফিকেটের ফটোকপি, অভিজ্ঞতা ও ট্রেনিং সার্টিফিকেটের ফটোকপি (যদি থাকে) এবং ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ইত্যাদি একসেট। এছাড়াও উল্লিখিত সকল সনদপত্রের মূল কপি সাক্ষাৎকারকালে প্রদর্শণের জন্য সঙ্গে নিয়ে আসতে হবে। যথাযথ কাগজপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচনা করা হবে না। পরীক্ষা কেন্দ্রে স্বশরীরে উপস্থিত হয়ে ২০০ (দুইশত) টাকা রেজিষ্ট্রেশন/পরীক্ষা ফি এবং সকল কাগজপত্র জমা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
প্রার্থীদের প্রতারকচক্র থেকে সাবধান থাকতে এবং নিয়োগ লাভের জন্য কারো সাথে কোন প্রকার আর্থিক লেনদেন না করতে সতর্ক করা হলো। পিবিকে কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তির যে কোন শর্ত শিথিল/সংশোধন/সংযোজনসহ যেকোন পর্যায়ে নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। |