পদের নাম : ট্রেনিং ম্যানেজার (ক্ষুদ্রঋণ কর্মসূচী)
পদের সংখ্যা : ১
জব কনটেক্সট:
পল্লী বিকাশ কেন্দ্র মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত (সনদ নং:-০০৫২৯-০৩৯৯৬-০০১৯০) এবং পিকেএসএফ, বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং নিজস্ব অর্থায়নে পরিচালিত একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা। দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে পল্লী বিকাশ কেন্দ্র দেশের বিভিন্ন জেলায় শহর ও গ্রামে ক্ষুদ্রঋণ কর্মসূচীসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। নতুন কর্মএলাকা সম্প্রসারণের জন্য সংস্থার কর্মএলাকায় গ্রামীণ জনগোষ্টির সাথে কাজ করতে আগ্রহী যোগ্য, সৎ, কর্মঠ ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে জরুরী ভিত্তিতে “ট্রেনিং ম্যানেজার (ক্ষুদ্রঋণ কর্মসূচী)” পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহবান করা হচ্ছে।
পদের বিবরণ:
“ট্রেনিং ম্যানেজার (ক্ষুদ্রঋণ কর্মসূচী)” মূলত প্রতিষ্ঠানের কর্মী এবং ঋণগ্রহীতাদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির মূল কারিগর হিসেবে কাজ করবনে। এই পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মাঠ পর্যায়ের কর্মীদের (যেমন: ক্রেডিট অফিসার ও শাখা ব্যবস্থাপক) জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা, গ্রাহক সেবা, লাভজনকতা বৃদ্ধি, কার্যক্রমের গুণগত মান বজায় রাখা, প্রশাসনিক ও কর্মী ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা এবং ডিজিটাল লেনদেন সফটওয়্যারের ওপর কার্যকারী প্রশিক্ষণ মডিউল তৈরি ও সেশন পরিচালনা করবেন। পাশাপাশি ঋণগ্রহীতা বা সদস্যদের আর্থিক সাক্ষরতা, ক্ষুদ্র ব্যবসা ব্যবস্থাপনা ও স্বাবলম্বী হওয়ার বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণের পরিকল্পনা, ব্যবস্থাপনা ও বাস্তবায়ন করবেন। মাঠ পর্যায়ে প্রশিক্ষণের কার্যকারিতা মূল্যায়ন করা, বার্ষিক ট্রেনিং বাজেট প্রণয়ন করা এবং প্রশিক্ষিত জনবল তৈরির মাধ্যমে সংস্থার ঋণ আদায়ের হার বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখবেন। এই পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মানব সম্পদ বিভাগের সহকারী পরিচালক এবং বিভাগীয় প্রধানের নিকট রিপোর্টেবল থাকবেন।
চাকরির প্রধান দায়িত্বসমূহ:
- সকল স্তরের কর্মী/কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট বিস্তৃত প্রশিক্ষণ পাঠ্যক্রম ডিজাইন এবং প্রশিক্ষণ উপকরণ, ম্যানুয়াল এবং মডিউল (বাংলা ও ইংরেজি) তৈরি করা।
- মাইক্রোফাইন্যান্স কার্যক্রম পরিচালনা, ঋণ মূল্যায়ন, ঝুঁকি ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা।
- আর্থিক স্বাক্ষরতা, উদ্যোক্তা উন্নয়ন ও ক্ষুদ্র ব্যবসা পরিচালনা বিষয়ে সুবিধাভোগী/সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়ন করা।
- ডিজিটাল মাইক্রোফাইন্যান্স টুলস ও মোবাইল ব্যাংকিং সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা। নৈতিকতা, যোগাযোগ দক্ষতা ও গ্রাহক সেবা বিষয়ে কর্মী প্রশিক্ষণ পরিচালনা করা।
- মাঠ পর্যায়ে কর্মীদের কর্মদক্ষতা মূল্যায়ন, নিয়মিত প্রশিক্ষণ চাহিদা (টিএনএ) নিরূপণ এবং সে অনুযায়ী প্রয়োাজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা।
- বাংলাদেশ ব্যাংক ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নিয়ম-নীতি সম্পর্কে কর্মীদের হালনাগাদ রাখা। এমআরএ’র নির্দেশিকা অনুসরণ নিশ্চিতকরণ।
- নতুন শাখা স্থাপন ও নতুন পণ্য চালুর সময় প্রয়োাজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা। প্রশিক্ষণ কার্যক্রমের প্রভাব মূল্যায়ন ও ত্রৈমাসিক প্রতিবেদন তৈরি করা।
- বার্ষিক প্রশিক্ষণ ক্যালেন্ডার, বাজেট প্রস্তুত এবং বাজেট অনুযায়ী প্রশিক্ষণ ব্যয় নিয়ন্ত্রণ করা। নতুন কর্মীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও ক্যারিয়ার উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করা।
- প্রতিষ্ঠানের মধ্যে সম্ভাব্য প্রশিক্ষকদের চিহ্নিতকরণ এবং প্রশিক্ষক প্রশিক্ষণ (টিওটি) সেশন পরিচালনা করা।
- প্রশিক্ষণ সময়সূচি নির্ধারণে বিভাগীয় প্রধানদের সাথে সমন্বয় করা।
- প্রশিক্ষণ ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ, প্রশিক্ষণের গুণগত মান ও সামঞ্জস্যতা নিশ্চিত করা।
- বাহ্যিক প্রশিক্ষণ প্রদানকারী ও রিসোর্স পার্সনদের সাথে যোগাযোগ এবং প্রশিক্ষণ ভেন্ডর, পরামর্শক ও অন্যান্য এনজিওদের সাথে সম্পর্ক বজায় রাখা।
- কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্ব পালন করা।
শিক্ষাগত যোগ্যতা:
- ব্যবসায় প্রশাসন, সমাজবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি। প্রশিক্ষণ ও উন্নয়ন বিষয়ে প্রফেশনাল সার্টিফিকেশন থাকলে অগ্রাধিকার। শিক্ষজীবনের কোন স্তরে ৩য় বিভাগ/শ্রেণী/সমমান গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা:
- এমআরএ কর্তৃক নিবন্ধিত এবং পিকেএসএফ সহযোগী কোন সুখ্যাত মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠানে প্রশিক্ষণ কাজে ম্যানেজার/ডেপুটি ম্যানেজার হিসেবে ০২ বছরের অভিজ্ঞতাসহ ন্যূনতম ০৭ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ক্ষুদ্রঋণ কার্যক্রমে প্রশিক্ষণের অভিজ্ঞতা নাই এমন প্রর্থীদের আবেদন করার প্রয়োজন নাই।
বয়সঃ সর্বোচ্চ ৪৫ বৎসর।
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ:
- ক্ষুদ্রঋণ কার্যক্রম, মাইক্রোফাইন্যান্স নিয়ন্ত্রক সংস্থাগুলোর নীতিমালা, গ্রামীণ অর্থনীতি, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন সম্পর্কে সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে।
- প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন ও পরিচালনায় প্রমাণিত ট্র্যাক রেকর্ড থাকা আবশ্যক।
- প্রাপ্তবয়স্ক প্রশিক্ষণ পদ্ধতি, দূরবর্তী শিক্ষণ কৌশল এবং উদ্ভাবনী শিক্ষণ পদ্ধতি প্রয়োগের দক্ষতা থাকতে হবে।
- বাংলা ও ইংরেজিতে উন্নত যোগাযোগ দক্ষতা এবং শক্তিশালী উপস্থাপন ও সহজীকরণ দক্ষতা থাকা আবশ্যক।
- মাইক্রোফাইন্যান্স ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহারের দক্ষতা এবং তথ্য বিশ্লেষণপূর্বক কর্মীদের প্রশিক্ষণ চাহিদা নিরুপনের সক্ষমতা থাকতে হবে।
- বাংলা ও ইংরেজিতে প্রতিবেদন লেখার সক্ষমতা, শক্তিশালী নেতৃত্ব, দল ব্যবস্থাপনা এবং জুনিয়র প্রশিক্ষণ কর্মীদের মেন্টরিং করার দক্ষতা থাকা আবশ্যক।
কর্মস্থল:
পিবিকে প্রধান কার্যালয় (ঢাকা)। তবে পিবিকে রিসোর্স সেন্টার, মঠখোলা, কিশোরগঞ্জসহ সকল জোন এবং এরিয়া অফিসে নিয়মিতভাবে স্বশরীরে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে হবে।
বেতন-ভাতা:
শিক্ষানবিশকালে মাসিক সাকূল্য বেতন ৬৮,০০০/- টাকা এবং স্থায়ীকরণের পর ৭৫০৪০/-টাকা। এছাড়াও সংস্থার নিয়মানুযায়ী মোবাইল বিল ও অন্যান্য ভাতাদি প্রদান করা হবে।
অন্যান্য সুবিধাদি:
- শিক্ষানবিশকাল (০৬ মাস) সন্তোষজনকভাবে সমাপ্তির পর চাকুরী স্থায়ীকরণ করা হবে এবং সংস্থার প্রচলিত বিধিমোতাবেক বেতনস্কেলে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, অর্জিত ছুটি নগদায়ন, কর্মী কল্যাণ তহবিল সুবিধাসহ প্রযোজ্য সকল সুবিধা প্রদান করা হবে।
আবেদনের নিয়মাবলীঃ আবেদন পাঠানোর সর্বশেষ তারিখ: ২০ জুন ২০২৬ইং
আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত (সচল মোবাইল নম্বর ও ইমেইল এড্রেসসহ), জাতীয় পরিচয়পত্রের কপি, সকল শিক্ষগত সার্টিফিকেটের কপি, অভিজ্ঞতা ও ট্রেনিং সার্টিফিকেটের কপি এবং ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আবেদন করতে হবে। আবেদন পাঠানোর ঠিকানাঃ প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র, ওয়াসী টাওয়ার, ৫৭২/কে (১১তলা), মিরপুর ডিওএইচএস রোড (ইসিবি চত্বরের কাছে), মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬। খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। আবেদন pbkhrd@gmail.com এই ই-মেইলেও পাঠানো যাবে। ই-মেইলে প্রেরণের ক্ষেত্রে অবশ্যই উল্লিখিত ডকুমেন্টসমূহের স্ক্যান কপি পাঠাতে হবে। ই-মেইলের সাবজেক্ট লাইনে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
বি:দ্র: কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে অত্র নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে পিবিকে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত মর্মে বিবেচিত হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনপ্রকার ভাতা প্রদান করা হবে না। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার জন্য ডাকা হবে। চাকুরীর জন্য কোন প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হবে।
|