পদের নাম: সহকারী পরিচালক (ক্ষুদ্রঋণ কর্মসূচী)
পদের সংখ্যা: ০১
জব কনটেক্সট:
পল্লী বিকাশ কেন্দ্র মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত (সনদ নং:-০০৫২৯-০৩৯৯৬-০০১৯০) এবং পিকেএসএফ, বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং নিজস্ব অর্থায়নে পরিচালিত একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা। দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে পল্লী বিকাশ কেন্দ্র দেশের বিভিন্ন জেলায় শহর ও গ্রামে ক্ষুদ্রঋণ কর্মসূচীসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। নতুন কর্মএলাকা সম্প্রসারণের জন্য সংস্থার কর্মএলাকায় গ্রামীণ জনগোষ্টির সাথে কাজ করতে আগ্রহী যোগ্য, সৎ, কর্মঠ ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে জরুরী ভিত্তিতে "সহকারী পরিচালক (ক্ষুদ্রঋণ কর্মসূচী)" পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহবান করা হচ্ছে।
পদের বিবরণ:
"সহকারী পরিচালক (ক্ষুদ্রঋণ কর্মসূচী)" সংস্থার ঋণ ও আর্থিক সেবা কার্যক্রম সম্প্রসারণের কৌশল নির্ধারণ, নতুন নতুন সেবা খাত উদ্ভাবন, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সেবা প্রদান নিশ্চিত এবং প্রোগ্রামের টেকসই উন্নয়ন নিশ্চিত করবেন। এই পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের বিভাগীয় প্রধান এবং প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট রিপোর্টেবল থাকবেন।
চাকরির প্রধান দায়িত্বসমূহ:
- সংস্থার পলিসি, এমআরএ, পিকেএসএফ, ব্যাংক ও সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের গাইডলাইন অনুযায়ী সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিত করা।
- সংস্থার লক্ষ্য এবং উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে প্রোগ্রাম কৌশল নির্ধারণ, বাস্তবায়ন, গুণগতমান উন্নয়ন এবং টেকসই উৎপাদনশীলতা বৃদ্ধি করা।
- ব্যবসায়িক পরিকল্পনা তৈরি, বার্ষিক লক্ষ্য নির্ধারণ, মাঠ পরিদর্শন এবং কার্যক্রমের মান নিয়ন্ত্রণ করা।
- মাইক্রোফিন্যান্স এবং মাইক্রোএন্টারপ্রাইজ প্রোগ্রামের নির্ধারিত ফলাফল অর্জনের জন্য নেতৃত্ব প্রদান, কৌশলগত দিক-নির্দেশনা প্রদান, ব্যবস্থাপনা এবং কারিগরী তত্ত্বাবধান করা।
- মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের ঝুঁকি চিহ্নিতকরণ, পরিমাপ, নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণের জন্য কৌশলগত দিক-নির্দেশনা তৈরি করা।
- মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের বিভিন্ন পরিসেবা/পণ্যের কার্যকারিতা এবং সাফল্য/অর্জন পরিমাপের জন্য কর্মক্ষমতা সূচক (KPIs) এবং পরিমাপযোগ্য মানদণ্ড নির্ধারণ এবং নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা।
- নতুন কর্মক্ষেত্র/এলাকা সনাক্ত করা এবং উদ্ভাবনী মাইক্রোফিন্যান্স পণ্য ও পরিসেবা বিকাশ করা।
- অধীনস্থ কর্মীদের কর্ম-মূল্যায়ন, কর্মী ব্যবস্থাপনাসহ প্রশাসনিক বিষয়াদি পরিচালনা ও সমন্বয় করা।
- সকল বিভাগীয় প্রধানদের সাথে গঠনমূলক কাজের সম্পর্ক বজায় রাখা। মাঠ পর্যায়ে প্রোগ্রাম অপারেশন এবং অন্যান্য বিভাগগুলোর সাথে প্রয়োজনীয় সমন্বয় নিশ্চিত করা।
- কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রকার প্রতিবেদন প্রস্তুত/সমন্বয় করা।
- সংস্থার বার্ষিক বাজেট, আর্থিক বিবরণী, কর্মক্ষমতা প্রতিবেদন প্রস্তুত করা।
- পিকেএসএফ, ব্যাংক এবং অন্যান্য আর্থিক সহযোগী প্রতিষ্ঠান থেকে মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের জন্য তহবিল সংগ্রহ করা।
- সরকারের বিভিন্ন সংস্থা, দাতা ও আর্থিক সহযোগী প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক উন্নয়ন এবং নিয়মিত যোগাযোগ রক্ষা করা।
শিক্ষাগত যোগ্যতা: সামাজিক বিজ্ঞান/অর্থনীতি/ব্যবসায় প্রশাসন বা সংশ্লিষ্ট স্নাতক ডিগ্রি। উচ্চতর ডিগ্রি থাকলে অগ্রাধিকার। শিক্ষজীবনের কোন স্তরে ৩য় বিভাগ/শ্রেণী/সমমান গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: পিকেএসএফ সহযোগী কোন সুখ্যাত মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠানে মাইক্রোফিন্যান্স ও মাইক্রোএন্টারপ্রাইজ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা, যার মধ্যে কমপক্ষে ৩ বছর স্বাধীনভাবে ৮০-১০০টির অধিক শাখা পরিচালনা ও ব্যবস্থাপনা এবং ৪০০-৫০০ কোটি টাকা ঋণস্থিতি পরিচালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৫০ বৎসর।
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ:
- বাংলা ও ইংরেজিতে প্রতিবেদন তৈরীতে পারদর্শী হতে হবে।
- কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমে ব্যবহৃত সফটওয়্যার ব্যবহার জানা বাধ্যতামূলক।
- ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস (DFS) বিষয়ে পরিষ্কার ধারণা থাকতে হবে।
- বাজার বিশ্লেষণ, গবেষণা এবং নতুন অর্থায়নের সুযোগ চিহ্নিত করার সক্ষমতা থাকতে হবে।
- ডেটা বিশ্লেষণ এবং রির্পোটিংয়ের জন্য আর্থিক সফটও্যার এবং টুলস ব্যবহারে পারদর্শিতা থাকতে হবে।
কর্মস্থল: সংস্থার প্রধান কার্যালয়, ঢাকা। মাসে কমপক্ষে ১৫-২০ কর্মদিবস মাঠ পরিদর্শন করতে হবে।
বেতন: যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন প্রদান করা হবে।
অন্যান্য সুবিধাদি:
- শিক্ষানবীশকাল (০৬ মাস) সন্তোষজনকভাবে সমাপ্তির পর সংস্থার প্রচলিত বিধিমোতাবেক বেতনস্কেল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, অর্জিত ছুটি নগদায়ন, কর্মী কল্যাণ তহবিল সুবিধাসহ প্রযোজ্য সকল সুবিধা প্রদান করা হবে।
আবেদনের নিয়মাবলী: আবেদন পাঠানোর সর্বশেষ তারিখ: ২০ মে ২০২৬ইং
আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত (সচল মোবাইল নম্বর ও ইমেইল এড্রেসসহ), জাতীয় পরিচয়পত্রের কপি, সকল শিক্ষগত সার্টিফিকেটের কপি, অভিজ্ঞতা ও ট্রেনিং সার্টিফিকেটের কপি এবং ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আবেদন করতে হবে। আবেদন পাঠানোর ঠিকানাঃ প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র, ওয়াসী টাওয়ার, ৫৭২/কে (১১তলা), মিরপুর ডিওএইচএস রোড (ইসিবি চত্বরের কাছে), মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬। খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। আবেদন pbkhrd@gmail.com এই ই-মেইলেও পাঠানো যাবে। ই-মেইলে প্রেরণের ক্ষেত্রে অবশ্যই উল্লিখিত ডকুমেন্টসমূহের স্ক্যান কপি পাঠাতে হবে। ই-মেইলের সাবজেক্ট লাইনে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
বি:দ্র: কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে অত্র নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে পিবিকে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত মর্মে বিবেচিত হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনপ্রকার ভাতা প্রদান করা হবে না। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার জন্য ডাকা হবে। চাকুরীর জন্য কোন প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হবে।
পল্লী বিকাশ কেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইট https://pbk-bd.org/ ভিজিট করতে পারেন। |