পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে) মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত (০০৫২৯-০৩৯৯৬-০০১৯০) এবং পিকেএসএফ, বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং নিজস্ব অর্থায়নে পরিচালিত দেশের জাতীয় পর্যায়ের একটি অরাজনৈতিক, সামাজিক, বেসরকারী উন্নয়ন সংস্থা। দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় শহর ও গ্রামে চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচী সম্প্রসারণের জন্য নিম্নলিখিত পদসমূহে কাজ করতে আগ্রহী কর্মঠ, পরিশ্রমী, সৎ এবং যোগ্য বাংলাদেশী নাগরিকদের সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য আহবান করা হচ্ছে।

পদের নাম ও সংখ্যা
শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা ও মাসিক বেতন-ভাতা
অন্যান্য দক্ষতা
ট্রেইনি ফিল্ড অফিসার
(ক্ষুদ্রঋণ কার্যক্রম)
(৫০ জন)

*** কেবলমাত্র পুরুষ প্রার্থীগণ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ***

শিক্ষাগত যোগ্যতা: যে কোন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পাশ।

বয়স: সর্বোচ্চ ৩৫ বৎসর।

শর্তাবলী: ট্রেইনি ফিল্ড অফিসার পদে অভিজ্ঞতার প্রয়োজন নাই। তবে প্রতিষ্ঠিত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ঋণ-কার্যক্রমে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন-ভাতা: নির্বাচিত অনভিজ্ঞদের "ট্রেইনি ফিল্ড অফিসার" হিসেবে প্রথম ০৬ মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন সর্বসাকুল্যে ২০,০০০ (বিশ হাজার) টাকা। উক্ত সময়ে কর্মদক্ষতা সন্তোষজনক হলে "ফিল্ড অফিসার" হিসেবে চাকুরী স্থায়ীকরণ করা হবে এবং মাসিক বেতন হবে ২৫,৬৮০/- টাকা।
মোবাইল ভাতা, মোটরসাইকেল জ্বালানি ভাতা ইত্যাদি আলাদাভাবে প্রদান করা হবে যা মাসিক বেতনের অন্তর্ভুক্ত নয়।

প্রার্থীদের মোটর সাইকেল চালিয়ে কাজ করতে হবে বিধায় বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটর সাইকেল থাকলে অগ্রাধিকার। প্রার্থীদের কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা থাকলে অগ্রাধিকার।

অন্যান্য শর্তাবলী:

০১। সংস্থার কর্মএলাকা কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়নগঞ্জ, কুমিল্লা ও ঢাকা জেলার গ্রাম পর্যায়ে যেকোন স্থানে কাজ করতে সম্মত থাকতে হবে। উল্লেখিত কর্মএলাকার যেকোন স্থানে কাজ করতে সম্মত না থাকলে অংশগ্রহণ করার প্রয়োজন নাই।

২। অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ করার প্রয়োজন নাই।

৩। নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় মা/বাবা/আপন ভাই/বোন/নিকটতম আত্মীয় দ্বারা (কমপক্ষে একজন) জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে

৪। চাকুরীতে যোগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী প্রার্থীদের ১২,০০০/- টাকা জামানত/সিকিউরিটি (সংস্থা ত্যাগকালে লভ্যাংশসহ ফেরৎযোগ্য) হিসাবে প্রদান করতে হবে।

অন্যান্য সুবিধাদি: চাকুরী স্থায়ীকরণের পর সংস্থার নিয়মানুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি (১৫ বছরের উর্ধ্বে ৩টি), অর্জিত ছুটি নগদায়ন, কর্মী কল্যাণ তহবিল থেকে চিকিৎসা অনুদান, নির্ধারিত মেয়াদান্তে যোগ্যতা, দক্ষতা এবং কর্ম মূল্যায়নের ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ, মাতৃত্ব/পিতৃত্ব ছুটি সুবিধাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

সাক্ষাৎকারে অংশগ্রহণের নিয়মাবলী
পরীক্ষার তারিখ ও সময়:
পরীক্ষার স্থান/ঠিকানা
০১/০৫/২০২৬ইং
শুক্রবার, সকাল ৯:০০ টা
টঙ্গী শের-ই-বাংলা স্কুল এন্ড কলেজ, টঙ্গী কলেজ গেটের বিপরীতে বর্ণমালা রোড, হাউজ বিল্ডিং, দত্তপাড়া, টঙ্গী, গাজীপুর।
জরুরী প্রয়োজনে: ০১৭০৮-৪৪০৩৩১
০৮/০৫/২০২৬ইং
শুক্রবার, সকাল ৯:০০ টা
ভেলানগর আদর্শ বিদ্যানিকেতন, ঢাকা বাসস্ট্যান্ড রোড, ভেলানগর, নরসিংদী।
জরুরী প্রয়োজনে: ০১৭০৮-৪৪০৩১৮

প্রার্থীদের যেসকল কাগজপত্র আনতে হবে: লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত (সচল মোবাইল নম্বর ও ইমেইল এড্রেসসহ), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি (যদি থাকে), সকল শিক্ষগত সার্টিফিকেটের ফটোকপি, অভিজ্ঞতা ও ট্রেনিং সার্টিফিকেটের ফটোকপি (যদি থাকে) এবং ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ইত্যাদি একসেট। এছাড়াও উল্লিখিত সকল সনদপত্রের মূল কপি সাক্ষাৎকারকালে প্রদর্শণের জন্য সঙ্গে নিয়ে আসতে হবে। যথাযথ কাগজপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচনা করা হবে না। পরীক্ষা কেন্দ্রে স্বশরীরে উপস্থিত হয়ে ১০০ টাকা রেজিষ্ট্রেশন/পরীক্ষা ফি এবং সকল কাগজপত্র জমা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার এর জন্য ডাকা হবে। পিবিকে সকল নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা অবলম্বন করে এবং জামানতের টাকা প্রধান কার্যালয় ব্যতীত অন্য কোন (বিকাশ/নগদ/রকেট) মাধ্যমে জমা নেওয়া হয় না। প্রধান কার্যালয় ব্যতীত আর্থিক লেনদেন করলে পিবিকে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। পিবিকে কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তির যে কোন শর্ত শিফিল/সংশোধন/সংযোজনসহ যেকোন পর্যায়ে নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

পল্লী বিকাশ কেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইট https://pbk-bd.org/ ভিজিট করতে পারেন।