নিয়োগ বিজ্ঞপ্তি
পেইজ ডেভেলপমেন্ট সেন্টার একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা। পিকেএসএফ এর সহযোগিতায় সংস্থা ১৭টি জেলায় ১৮০ শাখার মাধ্যমে ক্ষুদ্রঋণের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, গৃহায়ন, লাইভস্টোক, সোলার ও রেমিট্যান্স কার্যক্রম চলমান। সংস্থায় নিয়োগের জন্য ক্ষুদ্রঋণ সেক্টরে নিম্নে উল্লেখিত পদের বিপরীতে যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রাথীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
ক্র. |
পদের নাম |
গ্রেড |
বেতন |
শিক্ষাগত যোগ্যতা ও বয়স
|
শিক্ষানবীশকাল |
নিয়মিত |
০১ |
অডিটর |
৮ |
২৮,০০০/- |
৩৯,০৩৫/-(গ্রস) |
সিএ/সিসি/ এমকম/ এমবিএ ক্ষুদ্রঋণ কার্যক্রমে অডিটর হিসেবে অভিজ্ঞরা অগ্রাধিকার পাবে। কম্পিউটারে পারদর্শী ও আইসিটিতে দক্ষতা থাকতে হতে হবে। |
সর্বোচ্চ ৩৫ বছর |
০২ |
জুনিয়র শাখা
ব্যবস্থাপক-ICT |
৮ |
২৮,০০০/- |
৩৯,০৩৫/-(গ্রস) |
যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ক্ষুদ্রঋণ কার্যক্রমে অভিজ্ঞরা অগ্রাধিকার পাবে। কম্পিউটারে পারদর্শী ও আইসিটিতে দক্ষতা থাকতে হতে হবে। |
সর্বোচ্চ ৩৫ বছর |
চাকুরীর সুবিধাদি:
শিক্ষানবীশকাল (০৬ মাস) সফলভাবে সমাপ্তির পর সংস্থার চাকুরী বিধিমালা অনুযায়ী বেতন স্কেল, বাৎসরিক ইনক্রিমেন্ট, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতা, ০২ টি উৎসব বোনাস, পিএফ, গ্রাচুইটি, কর্মী কল্যাণ তহবিল, মোটরসাইকেল ও বাইসাইকেল ঋণ সহ অন্যান্য সুযোগ-সুবিধা সংস্থার নিয়মানুযায়ী প্রদান করা হবে।
চাকুরীর শর্তাবলী:
- সকল পদের প্রার্থীদের কর্মস্থল প্রধান কার্যালয়। তবে কর্ম এলাকার যে কোন শাখায় অবস্থান করে কাজ করার মানসিকতা থাকতে হবে।
- প্রার্থীকে মটর সাইকেল চালিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
- নির্বাচিত প্রার্থীদের কাজে যোগদানের পূর্বে ১০,০০০/- (দশ হাজার) টাকা ফেরৎ যোগ্য জামানত সংস্থার অনুকূলে জমা করতে হবে।
- নির্বাচিত প্রার্থীদেরকে চূড়ান্ত নিয়োগের পূর্বে একজন গ্রহণযোগ্য জামিনদার ও একজন স্বাক্ষী নিয়ে আসতে হবে যিনি প্রার্থীর সকল আর্থিক অনিয়মজনিত দায়-দায়িত্ব বহন করবেন এবং ক্ষতিপূরণ প্রদানে সক্ষম হবেন।
আগ্রহী প্রার্থীগণ নির্বাহী পরিচালক, পেইজ ডেভেলপমেন্ট সেন্টার, ৬৭/৫৮, নাহার প্লাজা (৮ম তলা) নজরুল এভিনিউ, কান্দিরপাড়, কুমিল্লা-এর বরাবর, খামের উপর পদের নাম উল্লেখ করে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, এনআইডি, জাতীয়তা ও চারিত্রিক সনদ এর সত্যায়িত ফটোকপি এবং ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ও মোবাইল নাম্বার সহ দরখাস্ত অত্র কার্যালয়ের প্রশাসন বিভাগে জমা করতে হবে। দরখাস্ত জমার শেষ তারিখ ০৭/০৫/২০২৬ খ্রিঃ। পরবর্তীতে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও ভ্যানু এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
| |
(মো: ইউনুছ)
নির্বাহী পরিচালক
পেইজ ডেভেলপমেন্ট সেন্টার। |
|