| স্মারক নং-অবি/এনএইচআরডিএফ/০২.০৭.০০.০১.২৪ (অংশ-০২)-২০৮ |
তারিখঃ |
১৯ চৈত্র ১৪৩২ |
০২ এপ্রিল ২০২৬ |
নিয়োগ বিজ্ঞপ্তি
জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল (এনএইচআরডিএফ ) এর নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আগামী ২৬/০৪/২০২৬খ্রি. তারিখের মধ্যে কেবলমাত্র অনলাইনে (https://nhrdf.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
ক্রমিক
নং |
পদের নাম ও বেতনস্কেল |
পদের সংখ্যা |
আবেদনের যোগ্যতা |
অভিজ্ঞতা/বিশেষ জ্ঞান ও দক্ষতা |
(ক) |
(খ) |
(গ) |
(ঘ) |
(ঙ) |
১ . |
সিনিয়র প্রোগ্রাম অফিসার (আইসিটি)
বেতনস্কেল: ১৫০,০০০-৫,০০০×১০-২০০,০০০ |
০১টি |
ক) সরকার স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সাইন্স/ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি/ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ ন্যূনতম স্নাতক ডিগ্রী।
খ) শিক্ষাজীবনের সকল পরীক্ষায় কমপক্ষে ২য় শ্রেণী/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে।
গ) বয়স: সর্বোচ্চ ৪০ বছর। |
অভিজ্ঞতা:
ক) সরকারি/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/ আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/ স্বনামধন্য জাতীয় এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা/ এনজিও/ ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র প্রোগ্রাম অফিসার (আইসিটি)/ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার/ অ্যাসিস্ট্যান্ট মেইন্টেনেন্স ইঞ্জিনিয়ার পর্যায়ে কমপক্ষে ১০ বছর চাকুরির অভিজ্ঞতা।
খ) আইটি প্রকল্প পরিচালনা/বাস্তবায়নের অভিজ্ঞতা, বিশেষ করে প্রশিক্ষণ সেক্টরের সফ্টওয়্যার/ সলিউশন ডেভেলপমেন্ট, সলিউশন হোস্টিং, নেটওয়ার্ক পরিষেবা প্রদান সংক্রান্ত অভিজ্ঞতা। সরকারি খাতে অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে।
গ) ডাটাবেস ম্যানেজমেন্ট, হোস্টিং সার্ভার, Storage Area Network (SAN), নেটওয়ার্ক, ফায়ারওয়াল ইত্যাদিসহ একটি আইটি প্রকল্পের আইসিটি অবকাঠামো পর্যবেক্ষণ ও পরিচালনার অভিজ্ঞতা।
ঘ) আইসিটি সম্পর্কিত বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন ও সমস্যা সমাধানের অভিজ্ঞতা।
জ্ঞান ও দক্ষতা:
নিম্নবর্ণিত বিষয়সমূহে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে:
১. হার্ডওয়্যার, সফ্টওয়্যার এবং প্রোগ্রামিং সম্পর্কে বিস্তৃত জ্ঞান ও সমস্যা সমাধানের সক্ষমতা;
২. লজিক্যাল এ্যাপ্রোচ ও সমস্যা সমাধান সংক্রান্ত জ্ঞান;
৩. Development language ব্যবহার করার ক্ষমতা (যেমন Java, C++, Visual Basic, Oracle, Linux, .NET. PHP, HTML ইত্যাদি)। Knowledge of net এবং SQL সম্পর্কিত জ্ঞান;
৪. তথ্য-প্রযুক্তি সংক্রান্ত কোন প্রকল্পের প্রযুক্তিগত (Technology) বিষয়ে অগ্রগতি/ অবস্থান প্রতিবেদন প্রণয়নের সক্ষমতা;
৫. তহবিল ব্যবস্থাপনা এবং প্রশিক্ষণ কার্যক্রম সংশ্লিষ্ট আইসিটির দিকগুলি পরিচালনা ও নিরীক্ষণ করার সক্ষমতা;
৬. ডেটা স্টোরেজ এবং ডেটা পুনরুদ্ধারের সক্ষমতা;
৭. এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ERP) এর প্রয়োগ ও পরিচালনার সক্ষমতা;
৮. বাংলা এবং ইংরেজি ভাষায় দক্ষতা; এবং
৯. দক্ষতা উন্নয়ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/ প্রকল্পে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। |
২ . |
সিনিয়র প্রোগ্রাম অফিসার (অডিট)
বেতনস্কেল: ১৫০,০০০-৫,০০০×১০-২০০,০০০ |
০১টি |
ক) সরকার স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে ফাইন্যান্স/ একাউন্টিং/ ব্যবসায় প্রশাসন/ অর্থনীতি/ গণিত/ ফলিত গণিত/ পরিসংখ্যান বা এতদসম্পর্কিত অন্য যে কোন বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রী। প্রফেসনাল ডিগ্রী যেমন- CMA বা CA অগ্রাধিকার পাবে।
খ) শিক্ষাজীবনের সকল পরীক্ষায় কমপক্ষে ২য় শ্রেণী/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে।
গ) বয়স: সর্বোচ্চ ৪০ বছর। |
অভিজ্ঞতা:
ক) সরকারি/স্বনামধন্য জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা/এনজিও/ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে প্রোগ্রাম অফিসার বা প্রোগাম অফিসার সমতুল্য অডিট সংশ্লিষ্ট পদে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা।
জ্ঞান ও দক্ষতা:
নিম্নবর্ণিত বিষয়সমূহে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে:
১.অডিট, অ্যাকাউন্টস এবং বাজেটের মূলনীতি সম্পর্কে জ্ঞান;
২.অভ্যন্তরীণ নিরীক্ষা কৌশল এবং বার্ষিক নিরীক্ষা পরিকল্পনা প্রণয়ণে সক্ষমতা;
৩. অডিট রিপোর্ট প্রস্তুত করার সক্ষমতা;
৪. বহিঃনিরীক্ষা এবং সাংবিধানিক নিরীক্ষা সংক্রান্ত বিষয়ে সম্যক ধারনা;
৫. এম এস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেজ পরিচালনায় দক্ষতা;
৬. বাংলা এবং ইংরেজি ভাষায় দক্ষতা; এবং
৭. দক্ষতা উন্নয়ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/ প্রকল্পে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। |
৩ . |
অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার (প্রোগ্রাম এন্ড ডিসবার্সমেন্ট)
বেতনস্কেল: ৫৫,০০০-৩,৫০০×১০-৯০,০০০ |
০১টি |
ক) সরকার স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে ফিন্যান্স/ একাউন্টিং/ ব্যবসায় প্রশাসন/ ম্যানেজমেন্ট/ অর্থনীতি/ গণিত/ ফলিত গণিত/ পরিসংখ্যান বা এতদ সম্পর্কিত অন্য যে কোন বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রী।
খ) শিক্ষাজীবনের সকল পরীক্ষায় কমপক্ষে ২য় শ্রেণী/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে।
গ) বয়স: সর্বোচ্চ ৩২ বছর। |
জ্ঞান ও দক্ষতা:
নিম্নবর্ণিত বিষয়সমূহে সম্যক জ্ঞান ও দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে:
১. প্রশাসন, তহবিল ব্যবস্থাপনা ও পরিচালনার জ্ঞান;
২. তহবিল বিতরণ পরিকল্পনা প্রণয়ন ও তহবিল বিতরণ কৌশল প্রণয়নে সক্ষমতা;
৩. আর্থিক বিধি ও বিধান সম্পর্কে জ্ঞান;
৪. এম এস অফিস ও বেসিক ডাটাবেজ পরিচালনায় দক্ষতা;
৫. বাংলা এবং ইংরেজি ভাষায় দক্ষতা; এবং
৬. দক্ষতা উন্নয়ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/ প্রকল্পে কাজের অভিজ্ঞতা। |
৪ . |
অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার (মনিটরিং এন্ড ইভাল্যুয়েশন)
বেতনস্কেল: ৫৫,০০০-৩,৫০০×১০-৯০,০০০ |
০১টি |
ক) সরকার স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি/ ডেভেলপমেন্ট স্টাডিজ/ ফিন্যান্স/ ব্যবসায় প্রশাসন/ গণিত/ ফলিত গণিত/ পরিসংখ্যান/ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বা এতদসম্পর্কিত অন্য যে কোন বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রী বা সিভিল/ ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল/ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ ন্যূনতম স্নাতক ডিগ্রী থাকতে হবে।
খ) শিক্ষা জীবনের সকল পরীক্ষায় কমপক্ষে ২য় শ্রেণী/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে।
গ) বয়স: সর্বোচ্চ ৩২ বছর। |
জ্ঞান ও দক্ষতা:
নিম্নবর্ণিত বিষয়সমূহে সম্যক জ্ঞান ও দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে:
১. গবেষণা কার্যক্রম গ্রহণ ও সম্পাদনে সক্ষমতা;
২. পরিবীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম সম্পাদন ও প্রতিবেদন প্রণয়ন;
৩. এম এস অফিস ও বেসিক ডাটাবেজ পরিচালনায় দক্ষতা;
৪. বাংলা এবং ইংরেজি ভাষায় দক্ষতা; এবং
৫. দক্ষতা উন্নয়ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/ প্রকল্পে কাজের অভিজ্ঞতা। |
৫ . |
অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার (প্রশাসন)
বেতনস্কেল: ৫৫,০০০-৩,৫০০×১০-৯০,০০০ |
০১টি |
ক) সরকার স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট/ লোক প্রশাসন/পার্সোনেল ম্যানেজমেন্ট/ ম্যানেজমেন্ট বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রী।
খ) শিক্ষা জীবনের সকল পরীক্ষায় কমপক্ষে ২য় শ্রেণী/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে।
গ) বয়স: সর্বোচ্চ ৩২ বছর। |
জ্ঞান ও দক্ষতা:
নিম্নবর্ণিত বিষয়সমূহে সম্যক জ্ঞান ও দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে:
১. প্রশাসনিক কার্যক্রম সম্পাদনে সক্ষমতা;
২. মানব সম্পদ ব্যবস্থাপনায় সক্ষমতা;
৩. পারফরম্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম এর ডিজাইন প্রণয়ন ও বাস্তবায়নের সক্ষমতা;
৪. ক্রয় সংক্রান্ত সরকারি বিধি-বিধান অনুসরণে কার্যক্রম সম্পাদনে সক্ষমতা;
৫. এম এস অফিস ও বেসিক ডাটাবেজ পরিচালনায় দক্ষতা;
৬. বাংলা এবং ইংরেজি ভাষায় দক্ষতা; এবং
৭. দক্ষতা উন্নয়ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/ প্রকল্পে কাজের অভিজ্ঞতা। |
২। আবেদনকারীর জন্য অনুসরণীয় শর্তাবলী:
ক. ০১.০৪.২০২৬ তারিখে উপরে উল্লেখিত বয়স অনুসারে সর্বোচ্চ বয়স হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়;
খ. সরকারি, আধা-সরকারি সংস্থা ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। তবে সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না;
গ. চাকুরির আবেদন ফরমে (Applicant's Copy) সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকুরির জন্য নির্বাচিত হলে চাকুরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত চাকুরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অর্ন্তভুক্ত করার হবে না;
ঘ. বর্ণিত সকল পদে নিয়োগের জন্য ১ম পর্যায়ে MCQ, ২য় পর্যায়ে MCQ-এ উত্তীর্ণদের জন্য লিখিত ও সর্বশেষ পর্যায়ে শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য মৌখিক গ্রহণ করা হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন;
ঙ. মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ, পূরণকৃত Applicant's Copy, প্রবেশপত্রসহ সকল কাগজপত্রের ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে। এছাড়া, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী , শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ;
চ. প্রার্থীর যোগ্যতা যাচাই: প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে যাচিত ন্যূনতম শর্তের সাথে গরমিল/অসামঞ্জস্যতা পাওয়া গেলে/ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোনো সময়ে প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন;
ছ. কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদনপত্র বাতিলসহ এ নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। এ বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে;
জ. প্রার্থীগণকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টি. এ/ডি. এ প্রদান করা হবে না;
ঝ. কর্তৃপক্ষ কোনরূপ কারণ দর্শানো ব্যাতিরেকে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল কিংবা বিধি মোতাবেক নিয়োগ সংক্রান্ত যে কোন পরিবর্তন/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন;
ঞ. অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয় :
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://nhrdf.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(i) Online-এ আবেদনপত্র পূরণ শুরুর তারিখ ও সময় ০৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ সকাল-১০:০০ ঘটিকা;
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল-০৫:০০ ঘটিকা;
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ , সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন;
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী: Online-এ আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশমতে ছবি ও স্বাক্ষর upload করে আবেদন Submit করার পর কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদন Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন । তবে, আবেদন Submit করা পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। তাই, আবেদন Submit করার পূর্বে অবশ্যই Applicant's Copy তে সম্প্রতি তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ১-৫ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/-( দুইশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ২৩ (তেইশ) টাকা ও অন্যান্য বাবদ ৫(পাঁচ) টাকা সহ মোট ২২৮ (দুইশত আটাশ) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
তবে সকল পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ টাকা) ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকা ও অন্যান্য বাবদ ৫(পাঁচ) টাকাসহ সর্বমোট ৬১ (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন, এক্ষেত্রে Teletalk এর সার্ভিস চার্জ ও অন্যান্য (অফেরতযোগ্য) প্রযোজ্য হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি ,সার্ভিস চার্জ ও অন্যান্য জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।’’
প্রথম SMS: NHRDF<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example : NHRDF ABCDEF & send to 16222
Reply: Applicant’s Name, Tk-228/61 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type NHRDF <Space>Yes<space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS: NHRDF<space>Yes<space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: NHRDF Yes 12345678
Reply: Congratulations! Applicant’s Name, Payment completed successfully for NHRDF Application for (post name) User ID is (ABCDEF) and password (xxxxxxxx).
(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://nhrdf.teletalk.com.bd/ ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়;
(ছ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন;
(জ) শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন;
(i) User ID জানা থাকলে:
NHRDF<space>Help<space>User<space>User ID & Send to 16222.
Example : NHRDF Help User ABCDEF & Send to 16222.
(ii) PIN Number জানা থাকলে:
NHRDF<space>Help<space>PIN<space>PIN Number & Send to 16222.
Example : NHRDF Help PIN 12345678 & Send to 16222.
(ঝ) |
বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও NHRDF ওয়েবসাইট www.nhrdf.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এ সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে এবং www.nhrdf.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে; |

|
(ঞ) |
অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd ই -মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject-এ Organization Name: NHRDF, Post Name: * * *, Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে ) ; |
(ট) |
ডিক্লারেশন : প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
* শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ করতে পরামর্শ দেয়া যাচ্ছে। |
Online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

|