
NDMSC
|
নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজ
(জাপানি প্রতিষ্ঠান "স্কুল এইড জাপান” কর্তৃক পরিচালিত)
ইআইআইএন: ১৩৮৩৩২, স্কুল কোড: ২৩১৩, কলেজ কোড: ২১৯৭
নারায়ণকুল, পুবাইল, ওয়ার্ড# ৪২, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর |
|
|
জাপানের একজন শিক্ষানুরাগী কর্তৃক বাংলাদেশে ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি জাপানের “ইকুবুনকান ইউমে গাকুয়েন”এর আদলে গড়ে উঠেছে। এটি পরিচালনার দায়িত্বে রয়েছে “স্কুল এইড জাপান” এবং সরাসরি জাপানি অধ্যক্ষের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। নিম্নলিখিত শূন্য পদসমূহে নিয়োগের জন্য সৎ, মেধাবী, পরিশ্রমী ও প্রকৃত বাংলাদেশি নাগরিকগণের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে ।
পদের নাম ও সংখ্যা |
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
বেতন ও অন্যান্য সুবিধাদি |
প্রভাষক:
- ফিন্যান্স এবং ব্যাংকিং - ১ জন
|
ক) সংশ্লিষ্ট বিষয়ে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের সিজিপিএসহ স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
খ) বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।
|
মাসিক বেতন ২৫০০০-৩৫০০০ টাকা এবং চাকরি স্থায়ীকরণের পর প্রতিষ্ঠানের বিধি মোতাবেক বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।
(বয়স, অভিজ্ঞতা এবং বিশেষ দক্ষতার বিবেচনায় বেতন আরও বেশি হতে পারে)
ভবিষ্যতে জাপান থেকে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ আছে। |
আবেদনে্র নিয়মাবলি;
- আগ্রহী প্রার্থীগণকে প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.ndmscbd.org/career এর (e-application) মাধ্যমে আগামী
- ২২ এপ্রিল, ২০২৬ ( বিকাল ৫:০০ টা) এর মধ্যে আবেদন করতে হবে।
- আবেদনপত্রের প্রতিটি ধাপ পূরণ করতে হবে । আবেদনের জন্য বিকাশে ৩০০/- টাকা ফি প্রদান করতে হবে। আবেদনপত্রে পেমেন্ট সিস্টেম সম্পর্কে বিশদ তথ্য দেওয়া আছে।
- প্রবেশপত্র ডাউনলোডঃ ২৩ এপ্রিল, ২০২৬ (বিকাল ৫:০০ টা থেকে)
- লিখিত এবং ডেমোনেস্ট্রেশন পরীক্ষার তারিখঃ ২৫ এপ্রিল, ২০২৬; সকাল ৯ টায়।
- পরীক্ষার জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
- কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ আবেদন বাতিল, নিয়োগ কার্যক্রম পরিবর্তন কিংবা সংশোধন করতে পারবেন।
- তথ্যের জন্য মোবাইলঃ ০১৮৮০২৫৪৭১০, 01953872502 এ যোগাযোগের জন্য আহ্বান করা হলো।
|
|
|