মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর
নিয়োগ বিজ্ঞপ্তি

মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর (এমসিএসএফ) নিম্নোক্ত পদসমূহে নিয়োগদানের জন্য যোগ্য ও আগ্রহী পুরুষ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করছে:

ক্রম
পদ
বেতন স্কেল
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
১।
সহকারী অধ্যাপক
গণিত-০১
ইংরেজি-০১
৬ষ্ঠ গ্রেডে মূল বেতন ৩৫,৫০০/-অনুযায়ী মাসিক সর্বমোট ৫২,৩০০/-(বায়ান্ন হাজার তিনশত) টাকা বেতন প্রাপ্য হবেন। এছাড়া মূল বেতনের সমপরিমাণ ২টি ঈদ/উৎসব বোনাস ও ২০% হারে বাংলা নববর্ষ ভাতা প্রদান করা হবে।

প্রাতিষ্ঠানিক বিশেষ দায়িত্ব পালন ভাতার ব্যবস্থা রয়েছে। এছাড়া চাকরিতে নিদিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর স্থায়ীকরণসহ প্রতিষ্ঠানের নিজস্ব বেতন কাঠামো অনুযায়ী প্রভিডেন্ড ফান্ড ও গ্রাচুইটি সুবিধা প্রদান করা হবে।
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি/সমমানের সিজিপিএ।

** প্রভাষক হিসেবে প্রার্থীর ০৮ (আট) বছরের ধারাবাহিক শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
** প্রার্থীকে ইংরেজি মাধ্যমে ক্লাস পরিচালনায় দক্ষ হতে হবে।
* গণিত বিষয়ের ক্ষেত্রে উচ্চতর গণিতে দক্ষ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
* মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট, ওয়ার্ড ও এক্সেলে প্রার্থীর দক্ষতাসহ জেনারেটিভ এআই ব্যবহারে সক্ষমতা থাকতে হবে।
* স্মার্ট ক্লাসরুম পরিচালনার দক্ষতা, ডিজিটাল পাঠদান সংক্রান্ত সুস্পষ্ট ধারণা এবং বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
২।
সহকারী শিক্ষক (চুক্তিভিত্তিক)
গণিত-০১
ইংরেজি-০১
ইসলাম শিক্ষা-০১
সোশ্যাল সায়েন্স-০২
জীববিজ্ঞান-০১
কৃষি শিক্ষা-০১
মাসিক সর্বমোট ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা বেতন প্রাপ্য হবেন। এছাড়া মূল বেতনের সমপরিমাণ ২টি ঈদ/উৎসব বোনাস ও ২০% হারে বাংলা নববর্ষ ভাতা প্রদান করা হবে।

* চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকবৃন্দের শিক্ষানবিশকালীন পাঠদান যোগ্যতা, শিক্ষকতায় পারদর্শিতা ও প্রয়োজনীয় কর্মদক্ষতা মূল্যায়ন সাপেক্ষে চাকরিতে নিদিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর স্থায়ীকরণসহ প্রভাষক এবং পরবর্তী পদসোপানে পর্যায়ক্রমে পদোন্নতির সুযোগ থাকবে।
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি/সমমানের সিজিপিএ।

* প্রার্থীকে অবশ্যই ইংরেজি মাধ্যমে ক্লাস পরিচালনায় দক্ষ হতে হবে।
* মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট, ওয়ার্ড ও এক্সেলে প্রার্থীর দক্ষতাসহ জেনারেটিভ এআই ব্যবহারে সক্ষমতা থাকতে হবে।
* স্মার্ট ক্লাসরুম পরিচালনার দক্ষতা, ডিজিটাল পাঠদান-সংক্রান্ত সুস্পষ্ট ধারণা এবং বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৩।
প্রদর্শক (চুক্তিভিত্তিক)
রসায়ন-০১
পদার্থ-০১
জীববিজ্ঞান-০১
আইসিটি-০১
মাসিক সর্বমোট ২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকা বেতন প্রাপ্য হবেন। এছাড়া মূল বেতনের সমপরিমাণ ২টি ঈদ/উৎসব বোনাস ও ২০% হারে বাংলা নববর্ষ ভাতা প্রদান করা হবে।

* চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত প্রদর্শকের শিক্ষানবিশকালীন কর্ম পারদর্শিতা ও প্রয়োজনীয় কর্মদক্ষতা মূল্যায়ন সাপেক্ষে চাকরিতে নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর স্থায়ীকরণের সুযোগ থাকবে।
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি/সমমানের সিজিপিএ।

* প্রার্থীকে অবশ্যই ইংরেজি মাধ্যমে ব্যবহারিক ক্লাস পরিচালনায় দক্ষ হতে হবে।
* মাইক্রোসফট অফিস প্যাকেজ ব্যবহারে প্রার্থীর বাস্তব অভিজ্ঞতাসহ জেনারেটিভ এআই ব্যবহারে সক্ষমতা থাকতে হবে।
* স্মার্ট ক্লাসরুম পরিচালনার দক্ষতা, ডিজিটাল পাঠদান সংক্রান্ত সুস্পষ্ট ধারণা এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শক হিসেবে কর্মের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের শর্তাবলি:

অনলাইন আবেদনের ক্ষেত্রে www.mcsf-edu.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন এবং আবেদন পরবর্তী প্রদত্ত অনলাইন পেমেন্ট গেটওয়ে লিংকের মাধ্যমে টাকা জমা করতে হবে। ক্রমিক নং ০১ এর ক্ষেত্রে ৮০০/-, ০২ এর ক্ষেত্রে ৬০০/- টাকা এবং ০৩ এর ক্ষেত্রে ৪০০/- টাকা আবেদন ফি হিসেবে সঠিকভাবে জমাদান সম্পন্ন হলেই আবেদনটি গৃহীত হবে। সঠিকভাবে আবেদন ফি প্রদান না করা হলে আবেদন সম্পন্ন হয়েছে বলে গণ্য করা হবে না এবং সেক্ষেত্রে প্রবেশপত্র প্রিন্ট করা যাবে না।

আবেদনের সময়: ৩০.০৮.২০২৬ খি. তারিখ সকাল ১০০০ ঘটিকা থেকে ১৯.০৯.২০২৬ খ্রি. তারিখ রাত ১২০০ ঘটিকা পর্যন্ত।

আবেদনের মাধ্যম: আগ্রহী প্রার্থীবৃন্দ www.mcsf-edu.com ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রয়োজনে যোগাযোগ: ০১৭৬৯-৫৫৮৭২০ (অফিস চলাকালীন সকাল ০৯০০ ঘটিকা থেকে বিকাল ১৫০০ ঘটিকা পর্যন্ত)।