নিয়োগ বিজ্ঞপ্তি

সম্পূর্ণ শরী'আহ মোতাবেক পরিচালিত জীবনবীমা প্রতিষ্ঠান মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এ নিম্নোক্ত পদে কিছু সংখ্যাক লোক নিয়োগ প্রদান করা হবে:

ক্র.নং
পদের নাম
শিক্ষাগত যোগ্যতা
অভিজ্ঞতা
বেতন
০১.
প্রবেশনারী অফিসার
স্নাতক/ডিগ্রী/সমমান (স্নাতকোত্তর/মাষ্টার্স অগ্রাধিকার)
প্রয়োজন নেই
আলোচনা সাপেক্ষে

এছাড়াও কোম্পানীর নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, গ্রুপবীমা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্যবীমা ইত্যাদি সুবিধা রয়েছে। বাংলাদেশের জেলা/বিভাগে অবস্থিত কোম্পানির অফিসসমূহে নিয়োগ প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীকে আবেদনপত্রের সাথে ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙ্গিন ছবি, শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে) ও পূর্ণ জীবন বৃত্তান্ত আগামী ২৭ অক্টোবর, ২০২৬ তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় অথবা ই-মেইল ([email protected]) কুরিয়ার/ডাকযোগে প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

অথবা

  • আবেদনপত্রের খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
  • যে সমস্ত প্রার্থীগণ বাংলাদেশের যেকোন জেলায় কাজ করতে আগ্রহী নয় তাদের আবেদন করা প্রয়োজন নেই।