নিয়োগ বিজ্ঞপ্তি |
| স্মারক নং: জিজেইউএস/নি:/ভো:/২৬/৮৯১১ | তারিখ: ১৫ অক্টোবর, ২০২৬ খ্রিঃ। |
মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক সনদপ্রাপ্ত (সনদ নং-০০৫৫২-০১১১১-০০২৭৫) এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে পরিচালিত গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার নিমিত্তে ভোলা জেলার মাঝের চর, চর-কুকরী, মনপুরা, সাকুচিয়া, কলাতলী, পটুয়াখালী জেলার রাঙ্গাবালী, চরমোন্তাজ, চরকাজল, পুলঘাট, বরিশাল জেলার হরিনাথপুর, একতাবাজার ও নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর সাথে মাঠপর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনায় কাজ করার মানসিকতা সম্পন্ন, সৎ, নিষ্ঠাবান এবং পরিশ্রমী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত পদের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।
ক্র: নং |
পদের নাম |
পদের সংখ্যা |
বেতন |
(বছর) বয়স |
শিক্ষাগত যোগ্যতা ও কাজের দায়িত্ব |
০১ |
জুনিয়র ফিল্ড অফিসার |
৫০টি |
প্রশিক্ষণকাল ১ মাস এবং প্রশিক্ষণকালীণ সংস্থার নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউটে সম্পূর্ণ বিনামূল্যে আবাসিক সুবিধাসহ ৫,০০০/-টাকা ভাতা প্রদান করা হবে। প্রশিক্ষণকাল সম্পন্ন করার পর মূল্যালনের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ করা হবে। শিক্ষানবিশকাল ৬ মাস। শিক্ষানবিশকালীন ১৫০০০/-টাকা ভাতা প্রদান করনা হবে। এবং শিক্ষানবিশকালীন সম্পন্ন করার পর সংস্থার স্থায়ী কর্মী হিসেবে অর্ন্তভূক্ত করা হবে। সংস্থার নিয়মিত বেতন কাঠামো অনুযায়ী ২৯,৪০০/- প্রাপ্য হবেন। |
সর্বোচ্চ - ৩৫ | যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক পাশ/স্নাতক সমমানের ডিগ্রিধারী হতে হবে। তবে ক্ষুদ্রঋণ কার্যক্রমে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে (তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞতা সনদপত্র এবং পূর্বের সংস্থার ছাড়পত্র আবেদন পত্রের সাথে জমা দিতে হবে)। নির্ধারিত কর্মএলাকায় ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণ করা। ঋণগ্রহীতা নির্বাচন, ঋণ আবেদন যাচাই-বাছাই এবং ঋণ বিতরণ-সংক্রান্ত কার্যক্রমে অংশগ্রহণ করা। ঋণের কিস্তি আদায়, সঞ্চয় সংগ্রহ ও নিয়মিত মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনা করা। ঋণগ্রহীতাদের ব্যবসা ও আর্থসামাজিক অবস্থা পর্যবেক্ষণ এবং ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সহযোগিতা করা। দৈনিক হিসাব, আদায় রেজিস্টার, ঋণসংক্রান্ত নথিপত্র ও প্রয়োজনীয় প্রতিবেদন যথাযথভাবে সংরক্ষণ ও দাখিল করা। ঋণখেলাপি ও বকেয়া হ্রাসে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং ঋণগ্রহীতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা। |
শর্তাবলী:
১। আগামী ১৪/১১/২০২৬ ইং তারিখের ৫.০০ টার পূর্বে আবেদনপত্র সরাসরি অথবা কুরিয়ার সার্ভিস/ডাকযোগে নির্বাহী পরিচালক, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) আলতাজের রহমান সড়ক, চরনোয়াবাদ, ভোলা-৮৩০০ বরাবর পৌঁছাতে হবে।
২। চাকুরীর দরখাস্ত এবং সিভি (জীবন-বৃত্তান্ত) মোবাইল নম্বরসহ সদ্য তোলা ২ কপি ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের ফটোকপি, কাজের অভিজ্ঞতা সনদের ফটোকপি (যদি থাকে) সংযুক্ত করতে হবে।
৩। অসম্পূর্ণ আবেদনপত্র বিবেচনা করা হবে না।
৪। আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা অথবা সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
৫। কর্তৃপক্ষ যে কোন দরখাস্ত বাতিল করার ক্ষমতা সংরক্ষন করে।
৬। সকল পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫ থাকতে হবে।
৭। নির্বাচিত প্রার্থীকে সংস্থার নির্ধারিত কর্মএলাকায় দায়িত্ব পালন করতে হবে।
৮। নিয়োগের ক্ষেত্রে সংস্থার প্রচলিত নিয়োগবিধি অনুসরণ করা হবে।
৯। কোন প্রকার তদবীর প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বি: দ্র: এ নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোন তথ্যের জন্য জনাব হানজালাহ মাহমুদ মুঠোফোন নং- (০১৬০২-৮৬০০৩২) এর সাথে যোগাযোগ করা যেতে পারে।
অবগতির জন্য অনুলিপি:
১। জেলা প্রশাসক, (ভোলা, বরিশাল, পটুয়াখালী ও নোয়াখালী)।
২। উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, ভোলা।
৩। উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট উপজেলা।
৪। সম্পাদক, দৈনিক................।