নিয়োগ বিজ্ঞপ্তি

স্মারক নংঃ জিজেইউএস/ন্তি/ভোঃ/২৬/৮৬৪১

তারিখঃ ০৮ জুন, ২০২৬ খ্রিঃ।

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক সনদপ্রাপ্ত (সনদ নং-০০৫৫২-০১১১১-০০২৭৫) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে পরিচালিত গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর ক্ষুদ্র ঋণ কর্মসূচী বাস্তবায়নের জন্য বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ী জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা সম্পন্ন সৎ, নিষ্ঠাবান এবং পরিশ্রমী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত পদের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।

ক্র: নং
 পদের নাম
 পদের সংখ্যা
 বেতন
 বয়স
 শিক্ষাগত যোগ্যতা
০১
জুনিয়র ফিল্ড অফিসার
১০০টি
প্রশিক্ষণকাল ০১ মাস এবং প্রশিক্ষণকালীণ সংস্থার নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউটে সম্পূর্ণ বিনামূল্যে আবাসিক সুবিধাসহ ৫,০০০/- টাকা ভাতা প্রদান করা হবে। সফলতার সাথে প্রশিক্ষণকাল সম্পন্ন করার পর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ করা হবে। শিক্ষানবিশকাল ০৬ মাস। শিক্ষানবিশকালীন ১৫,০০০/-টাকা করে ভাতা প্রদান করা হবে এবং শিক্ষানবিশকাল সম্পন্ন করার পর সংস্থার স্থায়ী কর্মী হিসেবে অন্তর্ভূক্ত করা হবে এবং সংস্থার নিয়মিত বেতন কাঠামো অনুযায়ী ২৯,৪০০/- টাকা প্রদান করা হবে।
সর্বোচ্চ-৩৫
স্নাতক পাশ।
সকল পরীক্ষায় কমপক্ষে জিপিএ ন্যূনতম ২.৫০ থাকতে হবে; অভিজ্ঞতার প্রয়োজন নেই।

শর্তাবলীঃ
১। আগামী ২৫/০৬/২০২৬ ইং তারিখ বিকাল ৫.০০ টার পূর্বে আবেদনপত্র নির্বাহী পরিচালক, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর প্রধান কার্যালয় আলতাজের রহমান সড়ক, চরনোয়াবাদ, ভোলা বরাবর সরাসরি/ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে পৌছাতে হবে।
২। আগ্রহী প্রার্থীগণকে চাকরির আবেদনপত্রের সাথে জীবন-বৃত্তান্ত (সচল মোবাইল নম্বরসহ) সদ্য তোলা ২ কপি ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।
৩। প্রার্থীর অবশ্যই নিজস্ব বাইসাইকেল ও বাইসাইকেল চালনায় মানসিকতা ও পারদর্শি হতে হবে।
৪। কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকেই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে।
৫। কর্তৃপক্ষ যে কোন দরখাস্ত বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
৬। নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় প্রার্থীদের জামানত বাবদ ফেরতযোগ্য ১২০০০/- (বারো হাজার) টাকা জামানত প্রদান করতে হবে।
৭। বেতন ছাড়াও লাঞ্চ সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে উৎসব ভাতা ২টি, বৈশাখী ভাতা, কর্মী কল্যাণ তহবিল ও গ্র্যাচুইটি সুবিধা আছে। এছাড়াও পুরুষ কর্মীদের বিনা খরচে শাখায় একক আবাসন ব্যবস্থার সুবিধা রয়েছে।
৮। কোন প্রকার তদবীর প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
৯। নারী কোটা পূর্ণ থাকায় নারীদেরকে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো।

বিঃ দ্রঃ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যেকোন তথ্যের জন্য জনাব মোঃ জাকির হোসেন, মুঠোফোন (০১৭২৭-৯৭২২২০) ও জনাব হানজালাহ মাহমুদ, মুঠোফোন (০১৬০২-৮৬০০৩২) এর সাথে যোগাযোগ করা যেতে পারে।

(নির্বাহী পরিচালক)
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)।