নিয়োগ বিজ্ঞপ্তি |
স্মারক নং: জিজেইউএস/নি:/ভো:/২৬/৮৬১৯ |
তারিখ: ০২ জুন, ২০২৬ খ্রি:। |
মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক সনদপ্রাপ্ত (সনদ নং-০০৫৫২-০১১১১-০০২৭৫) এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে পরিচালিত গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) কর্তৃক বাস্তবায়নের উদ্দেশ্য পিকেএসএফ-এর কৌশলগত পরিকল্পনা (২০২৫-২০২৬)-এর কৌশলগত লক্ষ্য-২ এর আওতায় নিম্নআয়ের জনগোষ্ঠীর মধ্যে অসুস্থতা প্রতিরোধ এবং ব্যক্তিগত স্বাস্থ্য ব্যয় হ্রাসের লক্ষ্যে পিকেএসএফ-এর 'প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা' কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ভোলা জেলার ভোলা সদর, দৌলতখান এবং বোরহানউদ্দিন উপজেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা সম্পন্ন সৎ, নিষ্ঠাবান এবং পরিশ্রমী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিন্মোক্ত পদের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।
ক্র: নং |
পদের নাম |
পদের সংখ্যা |
বেতন |
বয়স (বছর) |
শিক্ষাগত যোগ্যতা |
০১ |
'প্যারামেডিক' |
৮টি |
মাসিক সাকূল্যে বেতন ২০,০০০/- (বিশ হাজার) টাকা প্রাপ্য হবেন। |
সর্বোচ্চ-৩৫ |
ম্যাটস (মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) থেকে ৩/৪ বছর মেয়াদী ডিপ্লোমাধারী এবং বাংলাদেশ মেডিকেল এ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এর নিবন্ধন সনদ প্রাপ্ত হতে হবে। এছাড়াও বেসরকারি উন্নয়ন সংস্থায় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমে অভিজ্ঞতাসম্পন্ন এবং নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। |
শর্তাবলী:
১। আগামী ১৫/০৬/২০২৬ ইং তারিখের ৫.০০ টার পূর্বে আবেদনপত্র সরাসরি অথবা কুরিয়ার সার্ভিস/ডাকযোগে নির্বাহী পরিচালক, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) আলতাজের রহমান সড়ক, চরনোয়াবাদ, ভোলা-৮৩০০ বরাবর পৌছাতে হবে।
২। চাকুরীর দরখাস্ত এবং সিভি (জীবন-বৃত্তান্ত) মোবাইল নম্বরসহ সদ্য তোলা ২ কপি ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের ফটোকপি, কাজের অভিজ্ঞতা সনদের ফটোকপি সংযুক্ত করতে হবে।
৩। সংস্থার ঋণ কার্যক্রমের আওতাধীন সদস্য ও পরিবারের সদস্যদের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও পুষ্টিসেবা প্রদান করার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মএলাকার স্বাস্থ্যসেবা গ্রহণে আগ্রহী জনগোষ্ঠীকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও পুষ্টিসেবা প্রদানের নিমিত্তে শাখা পর্যায়ে নিয়োজিত থাকতে হবে। এছাড়াও সেবাপ্রদান, মনিটরিং, সমন্বয়, তথ্য সংগ্রহ ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রতিবেদন প্রস্তুত করার মন মানসিকতা থাকতে হবে।
৪। কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকেই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে।
৫। কর্তৃপক্ষ যে কোন দরখাস্ত বাতিল করার ক্ষমতা সংরক্ষন করে।
৬। সকল পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫ থাকতে হবে।
৭। কোন প্রকার তদবীর প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বি: দ্র: এ নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোন তথ্যের জন্য জনাব মোঃ জাকির হোসেন, মুঠোফোন নং- (০১৭২৭৯৭২২২০) এবং হানজালাহ মাহমুদ মুঠোফোন নং- (০১৬০২-৮৬০০৩২) এর সাথে যোগাযোগ করা যেতে পারে।
নির্বাহী পরিচালক
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা।
অবগতির জন্য অনুলিপি:
১। জেলা প্রশাসক, ভোলা।
২। উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, ভোলা।
৩। উপজেলা নির্বাহী অফিসার ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা।
৪। সম্পাদক, দৈনিক....................।