গণ- উন্নয়ন সমবায় হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার

Gono Unnayan Somobay Hospital & Diagnostic Centre
গণ- উন্নয়ন টাওয়ার, থানা রোড, শিবচর, মাদারীপুর
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

মাদারীপুর জেলাধীন শিবচর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কেন্দ্রিয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত, সার্বক্ষনিক ২টি লিফট, নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা, ২৪ ঘন্টা এ্যাম্বুলেন্স সার্ভিস, কম্পিউটারাইজড ডিজিটাল ল্যাব, দন্ত বিভাগ, ফিজিওথেরাপি বিভাগ এবং আন্তর্জাতিকমানের অত্যাধুনিক মেশিন ও যন্ত্রপাতি সম্বলিত রোগ নির্ণয় কেন্দ্র এবং চলমান- "গণ-উন্নয়ন সমবায় হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার" এ জরুরী ভিত্তিতে নিম্নে লিখিত পদে কিছু সংখ্যক মহিলা নিয়োগ দেওয়া হবে।

ক্র. নং
পদের নাম
শিক্ষাগত যোগ্যতা
অভিজ্ঞতা
বয়স
সর্বসাকুল্য বেতন ভাতা
স্টাফ নার্স
যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি/ ডিপ্লোমা ইন নার্সিং/মিডওয়াইফারী থাকতে হবে। সার্টিফিকেট
ও.টি এবং নার্সিং পেশায় কমপক্ষে ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
২৫ থেকে ৩৫ বছর।
সর্বনিম্ন ২০০০০/-এবং অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে বেতন ভাতা বৃদ্ধি করা হইবে।

০১। প্রার্থীকে আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্রাদি জমা দিতে হবে:- ক) প্রার্থীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত খ) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। গ) সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি রঙ্গিন ছবি (প্রথম শ্রেণীর কর্মকর্তার দ্বারা সত্যায়িত) ঘ) সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি (প্রথম শ্রেণীর কর্মকর্তার দ্বারা সত্যায়িত)। ঙ) টেলিফোন অথবা মোবাইল নম্বর আবেদন পত্রে লিপিবদ্ধ করতে হবে। চ) অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন কোন কারণ দর্শানো ব্যাতিরেকে বাতিল বলে গণ্য হবে। ছ) নিয়োগ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে। জ) প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। ঝ) ডিউটি সময় শিফটিং অনুযায়ী, হোস্টেলে থাকার সু-ব্যবস্থা রয়েছে, অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের নিয়মনুযায়ী প্রদান করা হবে। ঞ) আবেদন সরাসরি হাসপাতালে এসে হাতে হাতে, ডাকযোগ অথবা gonounnayansomobayhospital21@gmail.com এই ই-মেইলের মাধ্যমে আগামী ১৫/০৪/২০২৬খ্রিঃ তারিখের মধ্যে চেয়ারম্যান, গণ-উন্নয়ন সমবায় হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, গন-উন্নয়ন টাওয়ার, থানা রোড, শিবচর, মাদারীপুর এর বরাবর জমা দিতে পারবেন। সাক্ষাৎকারের সময় আবেদনপত্রে প্রদানকৃত কাগজপত্র সমূহের মূল কপি সাথে আনতে হবে। সাক্ষাৎকারের সময় আগামী ১৮/০৪/২০২৬খ্রি: রোজ: শনিবার সকাল ১১.০০ ঘটিকা, ভবনের ৪র্থ তলা (লিফট-৩)। যোগাযোগ-০১৭০৩২৩৫৬৯৫ (হোয়াটসআপ)।

আবুল হাশেম মিয়া

চেয়ারম্যান
গণ-উন্নয়ন সমবায় হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
থানা রোড, শিবচর, মাদারীপুর।