ফেনী ডায়াবেটিস হাসপাতালের জন্য নিম্নোক্ত পদসমূহের পার্শ্বে বর্ণিত যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়ার লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। মেডিক্যাল কলেজ করার লক্ষ্যে এই হাসপাতাল ক্রমান্বয়ে ২৫০ শয্যায় উন্নীত করা হচ্ছে।
ক্র: নং |
পদের নাম |
পদ সংখ্যা |
যোগ্যতা, অভিজ্ঞতা ও বেতন ও ভাতা |
|
|
|
ক) এমবিবিএস অথবা সমমানের ডিগ্রী (বিএমডিসি কর্তৃক নিবন্ধিত)।
খ) এমপিএইচ ডিগ্রী এবং যুগ্ম-পরিচালক পদে দেশের যে কোনো স্বনামধন্য হাসপাতালে ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতাসহ হাসপাতাল ব্যবস্থাপনায় কমপক্ষে ১৫ (পনেরো) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
গ) অবসরপ্রাপ্ত এএমসি অফিসার, সিভিল সার্জন, হাসপাতাল তত্ত্বাবধায়ক অথবা ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তা এবং হসপিটাল ম্যানেজম্যান্ট-এ ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
ঘ) বয়স অনুর্ধ্ব ৫০ (পঞ্চাশ) বছর।
ঙ) বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। |
|
সিনি: কনসালটেন্ট/কনসালটেন্ট
নিউরো মেডিসিন/ রেডিওলজি/ রেসপিরেটরী মেডিসিন/ নেফ্রলোজি/ ইউরোলজী/ শিশু/এন্ডোক্রাইনোলজী
|
|
ক) এমবিবিএস-(বিএমডিসি কর্তৃক নিবন্ধিত)।
খ) এমডি/ এমএস/ এফসিপিএস/ এমসিপিএস/ এমফিল/ ডিপ্লোমা/ সমমানের যোগ্যতা।
গ) আকর্ষনীয় বেতন (আলোচনা সাপেক্ষে)। |
|
|
|
ক) এমবিবিএস-(বিএমডিসি কর্তৃক নিবন্ধিত)।
খ) আবাসিক মেডিক্যাল অফিসার পদে দেশের যে কোনো স্বনামধন্য হাসপাতালে ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
গ) বয়স অনুর্ধ্ব ৪০ (চল্লিশ) বছর।
ঘ) সমিতির নির্ধারিত পে-স্কেল ৩৫৫০০-৬৭০১০ (গ্রেড-৬) অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে অথবা আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা যাবে। |
|
|
|
ক) ফলিত পদার্থবিদ্যায় ২য় শ্রেণীর অনার্স সহ ১ম/২য় শ্রেণীর মাস্টার্স
অথবা বিএসসি ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।
খ) বয়স অনুর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর।
গ) সমিতির নির্ধারিত পে-স্কেল ২২০০০-৫৩০৬০ (গ্রেড-৯) অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে। |
|
|
|
ক) সংশ্লিষ্ট বিষয়ে ৩ (তিন) বছরের কাজের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রী।
খ) কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
গ) বয়স অনুর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর।
ঘ) সমিতির নির্ধারিত পে-স্কেল ১১০০০-২৬৫৯০ (গ্রেড-১৩) অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে। |
১) সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, সকল সনদপত্রের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, অভিজ্ঞতার সনদ (যদি থাকে) এবং বায়োডাটা আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। খামের উপর বড় অক্ষরে পদের নাম উল্লেখ করতে হবে। সকল সনদপত্র প্রথম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।
২) আগামী ২৫/১০/২০২৬খ্রিঃ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে 'সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী পরিষদ, ফেনী ডায়াবেটিক সমিতি' এর বরাবরে আবেদনপত্র পাঠাতে হবে।
৩) সাক্ষাতকারের সময় সকল সনদপত্রের মূলকপি দেখাতে হবে।
৪) বিশেষ ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
৫) কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যে কোন পদের নিয়োগ প্রক্রিয়া স্থগিত বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।