গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শিক্ষা ও কল্যাণ শাখা
জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর
নিয়োগ বিজ্ঞপ্তি
জেলা প্রশাসন ফরিদপুর কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের নিম্নোক্ত পদ সমূহে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
ক্রম.
পদের নাম
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
বেতন
১
সহকারী শিক্ষক
বাংলা -০১ জন
ইংরেজি -০১ জন
গণিত -০১ জন
আইসিটি -০১ জন
ইসলাম শিক্ষা-০১ জন
বিজিএস (রাষ্ট্রবিজ্ঞান)-০১ জন
সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) অথবা সম্মানসহ স্নাতকোত্তর।
(প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে ইংরেজিতে পাঠদান এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে।)
বেতন স্কেল – ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেড (১৬০০০-৩৮৬৪০) স্থায়ীকরণের পর প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও প্রভিডেন্ট ফান্ড প্রদান করা হবে।
১। বয়সঃ ০১ জানুয়ারি ২০২৭ তারিখে সকল পদে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর।
২। আগ্রহী প্রার্থীদের ২৭ নভেম্বর ২০২৬ থেকে ১৭ ডিসেম্বর ২০২৬ রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত প্রতিষ্ঠানের ওয়েবসাইটে www.fdasc.edu.bd প্রবেশ করে অবেদন করতে হবে এবং প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। আবেদন ফি ৫০০ টাকা অনলাইনে প্রদান করতে হবে। আবেদন সংক্রান্ত জটিলতার জন্য ০১৬১৭৬০৫৬৬০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।
৩। অত্র প্রতিষ্ঠানে নিয়োগের পর নিয়োগ প্যানেল হতে নির্বাচিত প্রার্থীদের পরবর্তীতে জেলা প্রশাসন পরিচালিত তারার মেলা স্কুল ও হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজেও শিক্ষক হিসেবে নিয়োগের সুযোগ দেয়া হতে পারে।
৪। লিখিত পরীক্ষার তারিখ ও ভেন্যু এসএমএস/ওয়েবসাইটে/কল করে জানানো হবে।
৫। উল্লিখিত পদ সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে।
৬। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে এই বিজ্ঞপ্তি বাতিল বা পরিবর্তনের ক্ষমতা রাখে।
মাজহারুল ইসলাম
জেলা প্রশাসক, ফরিদপুর
ও
সভাপতি
ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ