|
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)
বাসা-৭৪৮, রোড-০৮, আদাবর, ঢাকা-১২০৭ |
|
Renovation of Evacuation Shelter (Construction) Works ক্রয়ের দরপত্র বিজ্ঞপ্তি
|
স্বারক নং: ইএসডিও/প্রোকিউরমেন্ট/১২৬/৬৫২/২০২৫-২০২৬ |
তারিখঃ ২৩/০৪/২০২৬ইং |
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) একটি জাতীয় পর্যায়ের বেসরকারী সংস্থা, যা গত ১৯৮৮ সাল হতে সামাজিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রম/প্রকল্প বাস্তবায়ন করে আসছে। চট্টগ্রাম বিভাগের নোয়াখালি জেলায় বাস্তবায়নাধীন Flood Response Recovery (FRR) প্রকল্পের জন্য Renovation of Evacuation Shelter (Construction) works ক্রয়ের নিমিত্তে প্রকৃত ভেন্ডর/ ঠিকাদারী প্রতিষ্ঠান/ব্যবসায়ী নিকট হতে ইএসডিও কর্তৃক নির্ধারিত টেন্ডার সিডিউলে বর্ণিত শর্তাবলী স্বাপেক্ষে দরপত্র আহ্বান করা যাচ্ছে। উল্লিখিত কাজের বিবরণসহ দরপত্র সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি এবং টেন্ডার সিডিউল ইএসডিও'র ওয়েবসাইট (https://esdo.net.bd/) হতে সংগ্রহ করা যাবে।
টেন্ডার সিডিউল সংগ্রহ এবং যথাযথভাবে পূরণকৃত দরপত্র প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী ৩০/০৪/২০২৬ ইং তারিখ বেলা ১০:৩০ ঘটিকার মধ্যে আহ্বায়ক, কেন্দ্রীয় প্রকিউরমেন্ট কমিটি, ইএসডিও ঢাকা অফিস, বাসা-৭৪৮, রোড-০৮, আদাবর, ঢাকা-১২০৭ বরাবর কুরিয়ার/ডাকযোগে/ই-মেইল (esdotender@gmaii.comঅথবা সরাসরি টেন্ডার বক্স এ জমা/প্রেরণ করা যাবে। দরপত্র মুখ বন্ধ খামে হতে হবে। সকল ক্ষেত্রে সিডিউলের প্রতিটি পৃষ্ঠায় দরদাতার স্বাক্ষর ও সীল থাকতে হবে।
** Pre-Bid Meeting: আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রি-বিড মিটিং আগামী ২৬ এপ্রিল ২০২৬ইং (রবিবার), সকাল ১১.৩০টা থেকে অনুষ্ঠিত হবে। সভাটি ভার্চুয়াল Zoom প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। আপনাদের সবাইকে নির্ধারিত সময়ে সভায় সংযুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
মিটিং লিংক:-Join Zoom Meeting-
https://us02web.zoom.us/j/85183589778?pwd=vdLjaMG.JjK6XMVtbNcu6thOczs1CE7.1#success
Meeting ID: 851 8358 9778
Passcode: 123
নিম্নলিখিত লিঙ্ক থেকে Tender schedule ডাউনলোড করা যাবে: esdo.net.bd
** নির্ধারিত সময়ের পর কোন দরপত্র গ্রহণ করা হবে না।
** কোন কারণ দর্শানো ব্যতিরেকে ইএসডিও কর্তৃপক্ষ আংশিক অথবা সকল দরপত্র বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন এবং ইএসডিও কর্তৃপক্ষ সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ প্রদানে বাধ্য নহে।
** ইএসডিও কখনই শিশু শ্রমকে প্রশ্রয় দেয়না। যে সব প্রতিষ্ঠানে শিশু শ্রমিক নিয়োজিত রয়েছে সেই সব প্রতিষ্ঠানকে দরপত্র জমা প্রদান না করার জন্য অনুরোধ করা যাচ্ছে। দরপত্র দাখিলকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনরুপ নাইট/শিং নির্যাতনের অভিযোগ থাকলে এবং তা প্রমাণিত হলে উক্ত প্রতিষ্ঠানের দরপত্র/কার্যাদেশ বাতিল করার ক্ষমতা ইএসডিও কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
Tender schedule can be downloaded from following link: (Click here) |