|
ডাটা এন্ট্রি কার্যক্রম সংক্রান্ত প্রস্তাবিত প্রকল্পের জন্য রিসোর্স পুল
প্রস্তাবিত প্রকল্পের জন্য মাঠপর্যায় ও প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের ৮টি পদ
ই-জোন এইচ আর এম লিমিটেড আউটসোর্সিং চুক্তির আওতায় একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার তত্ত্বাবধানে প্রস্তাবিত প্রকল্পের জন্য ৫৩টি জেলায় মাঠপর্যায়ের ৫টি পদ এবং ঢাকাস্থ প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের ৩টি পদে নিয়োগের জন্য রিসোর্স পুল তৈরির লক্ষ্যে যোগ্য ও আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করছে।
প্রকল্প অনুমোদন সাপেক্ষে প্রকল্পের কাজের নির্দেশনা, ডাটা এন্ট্রি প্রক্রিয়া, গুণগত মান, কর্মদক্ষতার মানদণ্ড যাচাই এবং কার্যক্রমের মনিটরিং উক্ত আন্তর্জাতিক সংস্থা কর্তৃক তত্ত্বাবধান ও পরিচালনা করা হবে।
পদসমূহের তালিকা
ক্রম |
পদের নাম (জ্যেষ্ঠষ্ঠতার ক্রমানুসারে নয়) |
কর্মস্থল |
সম্ভাব্য পদসংখ্যা |
১ |
ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর (District Facilitator – DF) |
জেলা পর্যায় |
২৬ |
২ |
উপজেলা ডাটা ম্যানেজমেন্ট ফ্যাসিলিটেটর (Upazila Data Management Facilitator – UDMF) |
উপজেলা পর্যায় |
২০০ |
৩ |
ইউনিয়ন ডাটা ফ্যাসিলিটেটর (Union Data Facilitator – UDF) |
ইউনিয়ন পর্যায় |
৮০০ |
৪ |
ডাটা কোয়ালিটি মনিটর (Data Quality Monitor – DQM) |
জেলা পর্যায় |
২৬ |
৫ |
ডাটা কোয়ালিটি ফ্যাসিলিটেটর (Data Quality Facilitator – DQF) |
জেলা পর্যায় |
৯২ |
৬ |
ডাটা মনিটরিং এক্সিকিউটিভ (Data Monitoring Executive) |
প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট (PMU), ঢাকা |
২১ |
৭ |
টেকনিক্যাল এক্সপার্ট- সিস্টেম অপারেশনস (Technical Expert- System Operations) |
প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট (PMU), ঢাকা |
২ |
৮ |
প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট (সরকারি ডকুমেন্টেশন সাপোর্ট) (Project Assistant – Government Documentation Support) |
প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট (PMU), ঢাকা |
২ |
| |
মোট |
|
১,১৬৯ |
প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট (সরকারি ডকুমেন্টেশন সাপোর্ট) (Project Assistant – Government Documentation Support)
পদের বিবরণ
| বিষয় |
তথ্য |
| পদ |
প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট (সরকারি ডকুমেন্টেশন সাপোর্ট) (Project Assistant – Government Documentation Support) |
| কর্মস্থল |
প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট, ঢাকা |
| কর্ম এলাকা |
ঢাকা (প্রয়োজন অনুযায়ী জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মাঠ পরিদর্শন) |
| কাজের মেয়াদ |
১৮ মাস (প্রস্তাবিত) |
| সম্ভাব্য পদসংখ্যা (প্রায়) |
২ |
কাজের ধরন ও দায়িত্ব
- প্রকল্প কার্যালয় ও সরকারি দপ্তরসমূহের মধ্যে সকল পত্র যোগাযোগের রেকর্ড সংরক্ষণ করা।
- সরকারি অংশীজনদের সাথে দাপ্তরিক পত্র যোগাযোগ ও সভার সময়সূচি নির্ধারণ, ফলো-আপ ও সমন্বয়ে সহায়তা করা।
- প্রকল্প-সংক্রান্ত সকল পত্রের একটি পূর্ণাঙ্গ ফাইলিং ব্যবস্থা সংরক্ষণ করা।
- প্রকল্পের ডাটা এন্ট্রিসহ অগ্রগতি প্রতিবেদন তৈরি করা।
- প্রকল্পের সভা, প্রশিক্ষণ, কর্মশালা ও অংশীজন অনুষ্ঠান আয়োজনে ডকুমেন্টেশন সহায়তা প্রদান এবং ফলাফল লিপিবদ্ধ করা।
- দাপ্তরিক পত্র ও নথি যথাসময়ে পৌঁছানোসহ সরকারি ও অংশীজন পর্যায়ের পত্র যোগাযোগে প্রশাসনিক সহায়তা প্রদান করা।
মাসিক আয়
প্রকল্প অনুমোদন সাপেক্ষে এটি একটি মাসিক বেতনভুক্ত পদ হবে এবং নির্ধারিত কর্মদক্ষতার মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়িত হবে। মাসিক পারিশ্রমিকের পরিমাণ, পরিশোধ পদ্ধতি ও প্রযোজ্য কর চুক্তিপত্রে উল্লেখ করা হবে। নির্বাচিত প্রার্থীকে মাসিক ভিত্তিতে প্রতিযোগিতামূলক বেতন প্রদান করা হবে (সম্ভাব্য বেতন-সর্বসাকুল্যে ৫০,০০০ - ৫৫,০০০ টাকা)।
প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রি।
- বাংলা ও ইংরেজি উভয় ভাষায় দাপ্তরিক পত্র, ফরম্যাট, সভার কার্যবিবরণী ও অন্যান্য প্রকল্প নথি প্রস্তুতে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা।
- প্রতি মিনিটে ৪০-৫০টি বাংলা শব্দ টাইপিং এর দক্ষতা থাকতে হবে।
- সরকারী দপ্তর/প্রকল্পের সভা, প্রশিক্ষণ, কর্মশালা ও অংশীজন অনুষ্ঠান আয়োজনে লজিস্টিক ও প্রশাসনিক সহায়তা প্রদানের প্রমাণিত অভিজ্ঞতা।
- Microsoft Excel-এ ভালো দক্ষতা: ফিল্টারিং, সর্টিং, Pivot টেবিল, প্রাথমিক ড্যাশবোর্ড, গ্রাফ, চার্ট ও সারসংক্ষেপ সারণি তৈরি
- সময়সূচি নির্ধারণ, ফলো-আপ, সমন্বয় ও রেকর্ড সংরক্ষণের অভিজ্ঞতা।
- প্রশিক্ষণ, দাপ্তরিক ও মাঠপর্যায়ের কাজের জন্য নিজস্ব সচল ল্যাপটপ থাকা ও নিয়মিত ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে হবে (চূড়ান্ত নির্বাচন ও সম্পৃক্তির পর)।
- ভবিষ্যতে নিয়োগকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত চুক্তিপত্রে উল্লিখিত কাজের মানদণ্ড, কর্মদক্ষতার শর্ত ও চুক্তির শর্তাবলি মেনে চলার মানসিকতা থাকতে হবে।
গুরুত্বপূর্ণ তথ্য
- মাঠপর্যায়ের পদসমূহে পদের ধরণ ও কর্ম এলাকা অনুযায়ী ৫৩টি জেলার বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এবং প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের পদসমূহে সম্পৃক্ত করা হবে।
- আবেদনকারী কেউ নিজ জেলাায় কাজ করতে পারবেন না। মাঠপর্যায়ের পদসমূহে প্রার্থীকে নিজ জেলার বাইরে সংশ্লিষ্ট কর্ম এলাকায় কাজ করতে হবে।
- মাঠপর্যায়ের পদসমূহ কর্মদক্ষতা-ভিত্তিক; ডাটার নির্ভুলতা ও ব্যক্তিগত কর্মদক্ষতা সূচকের ভিত্তিতে নিয়মিত মূল্যায়ন করা হবে।
- প্রকল্প অনুমোদন সাপেক্ষে নিয়োগপ্রাপ্ত কর্মীদের প্রকল্পের নির্ধারিত কর্মস্থলে নিয়ম-নির্দেশনা, নির্ধারিত দায়িত্ব ও মানদণ্ড অনুসরণ করতে হবে।
- চূড়ান্ত নির্বাচনের পর প্রশিক্ষণ প্রদান করা হবে।
- ভবিষ্যৎ যেকোনো চুক্তি নির্বাচিত প্রার্থী ও মনোনীত তৃতীয় পক্ষের এইচআর/চুক্তি ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের মধ্যে সম্পাদিত হবে; আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাটি সরাসরি কোনো চুক্তি বা নিয়োগ প্রদান করবে না।
- পদসমূহ শুধুমাত্র বাংলাদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত।
- লিঙ্গ, ধর্ম, প্রতিবন্ধিতা ও জাতিগত পরিচয় নির্বিশেষে যোগ্য সকল প্রার্থী আবেদন করতে পারবেন। নারী প্রার্থীদের আবেদনে উৎসাহিত করা হচ্ছে।
রিসোর্স পুল
এ বিজ্ঞপ্তি একটি প্রস্তাবিত প্রকল্পের জন্য প্রকাশ করা হলো। আবেদনকারীদের মধ্য থেকে নির্ধারিত যোগ্যতা ও মানদণ্ডের ভিত্তিতে যাচাই-বাছাই সাপেক্ষে উপযুক্ত প্রার্থীদের সমন্বয়ে একটি রিসোর্স পুল গঠন করা হবে। প্রকল্পের চূড়ান্ত অনুমোদন এবং অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে উক্ত রিসোর্স পুল থেকে সংশ্লিষ্ট পদের বিপরীতে পর্যায়ক্রমে চূড়ান্ত মূল্যায়ন, প্রশিক্ষণ ও চুক্তির মাধ্যমে সংশ্লিষ্ট কার্যক্রমে সম্পৃক্ত করা হবে। এ বিজ্ঞপ্তিটি চূড়ান্ত নিয়োগ প্রদানের নিশ্চয়তা প্রদান করেনা।
আবেদন, প্রাথমিক যাচাই-বাছাই বা রিসোর্স পুলে অন্তর্ভুক্তির জন্য কোনো ফি, যাতায়াত ভাতা বা অন্য কোনো অর্থ প্রদান করা হবে না।
এই প্রকল্পের সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলি (FAQ) জানতে এখানে ক্লিক করুন
রেজিস্ট্রেশন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন রেজিস্ট্রেশন লিংকে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করে, আগ্রহী পদ নির্বাচন করে এবং হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV) সংযুক্ত করে রেজিস্ট্রেশন করতে হবে। একজন প্রার্থী যোগ্যতা অনুযায়ী [একাধিক/একটি] পদে নিবন্ধন করতে পারবেন।
রেজিস্ট্রেশন লিংকঃ https://ezjobsbd.com/jobs/388
রেজিস্ট্রেশন শুরুর তারিখ: ২৬ অক্টোবর ২০২৬
রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ০২ নভেম্বর ২০২৬
ওয়েবসাইট: https://ezjobsbd.com/ হটলাইনঃ +৮৮০ ১৭৭৯ ৮৯৬৯৮৬ ই-মেইলঃ [email protected]
যাচাই প্রক্রিয়া
প্রাথমিক যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর শর্টলিস্টকৃত আবেদনকারীদের নির্ধারিত নির্বাচিত কেন্দ্রে (ঢাকা) সশরীরে উপস্থিত হয়ে নিজস্ব ল্যাপটপ ও নিজস্ব ইন্টারনেটের মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের বিস্তারিত ঠিকানা যথাসময়ে সংশ্লিষ্ট প্রার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বর ও ই-মেইলে জানানো হবে।
দক্ষতা যাচাই পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রকল্প অনুমোদনের ভিত্তিতে প্রকল্পের প্রয়োজন ও পদের প্রাপ্যতা সাপেক্ষে পর্যায়ক্রমে পদ ভিত্তিক কর্ম এলাকায় নিয়োগ প্রদান করা হবে। রিসোর্স পুলে অন্তর্ভুক্তি চূড়ান্ত নির্বাচন নয়।
বিশেষ দ্রষ্টব্য: এ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাপ্ত জীবনবৃত্তান্তসহ প্রার্থীর সকল ব্যক্তিগত ও স্পর্শকাতর তথ্যের গোপনীয়তা রক্ষা এবং যথাযথ সুরক্ষা নিশ্চিতকরণের সম্পূর্ণ দায়িত্ব বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান বহন করবে। উক্ত তথ্যাদি কোনো অবস্থাতেই উল্লিখিত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্যতীত অন্য কোন তৃতীয় পক্ষের নিকট হস্তান্তর করা হবে না মর্মে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান অঙ্গীকার প্রদান করছে।
আবেদন, যাচাই-বাছাই, নির্বাচন বা সম্পৃক্তির কোনো পর্যায়ে কোনো ধরনের ফি, জামানত, কমিশন নেওয়া হয় না। |
|