ডাটা এন্ট্রি কার্যক্রমে আয়ের সুবর্ণ সুযোগ

ই-জোন এইচ আর এম লিমিটেড আউটসোর্সিং চুক্তির আওতায় একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার তত্ত্বাবধানে প্রস্তাবিত প্রকল্পের জন্য ৫৩টি জেলায় ডাটা-এন্ট্রি অপারেটর পদে রিসোর্স পুল তৈরির লক্ষ্যে যোগ্য ও আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করছে।

প্রকল্প  প্রাপ্তি সাপেক্ষে  প্রকল্পের কাজের নির্দেশনা, ডাটা এন্ট্রি প্রক্রিয়া, গুণগত মান, কর্মদক্ষতার মানদণ্ড যাচাই এবং কার্যক্রমের মনিটরিং উক্ত আন্তর্জাতিক সংস্থা কর্তৃক তত্ত্বাবধান ও পরিচালনা করা হবে।

বিষয় তথ্য
পদ ডাটা-এন্ট্রি অপারেটর
কর্মস্থল ইউনিয়ন ও উপজেলা পর্যায়
কর্ম এলাকা ৫৩ জেলা (১ম পর্যায়ে ২১টি জেলা এবং ২য় পর্যায়ে ৩২টি জেলা)। উল্লেখ্য প্রথম পর্যায়ে ৪ বিভাগের ২১ জেলার পছ্ন্দক্রম নেওয়া হবে।
প্রকল্পের মেয়াদ ১৮ মাস
পদসংখ্যা (প্রায়) ৫,০০০

কাজের ধরন ও দায়িত্ব

  • অনলাইন সিস্টেমে পেপার-বেজড তথ্য নির্ভুলভাবে যাচাই, পুনঃযাচাই, সংশোধন ও এন্ট্রি করা।
  • ডাটা এন্ট্রির পূর্বে প্রয়োজনীয় তথ্য যাচাই এবং এন্ট্রির পর তথ্যের সঠিকতা ও সম্পূর্ণতা নিশ্চিত করা।
  • নির্দেশনা অনুযায়ী প্রদত্ত তথ্য ডিজিটাল রূপান্তর সম্পন্ন করা।
  • নির্ধারিত ডাটা কোয়ালিটি, কর্মদক্ষতা ও সময়সীমা বজায় রাখা।
  • নাগরিকের প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য অনলাইন সিস্টেমে অন্তর্ভুক্ত করা ও প্রোফাইল তৈরী করা

আয়

সঠিক, সম্পূর্ণ এবং সত্যায়নকৃত ডাটা এন্ট্রি সম্পন্ন করার মাধ্যমে ডাটার ধরণ ও নির্ধারিত হারের ভিত্তিতে প্রতিমাসে ২৫,০০০–৪০,০০০+ টাকা পর্যন্ত আয় করার সুযোগ।  অসম্পন্ন, ভূল বা অনুমোদিত নয় এমন ডাটার জন্য অর্থ প্রদান করা হবেনা।

প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা

  • ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (HSC)/ সমমান
  • বাংলা টাইপিংয়ে বিজয়/ অভ্র/ ইউনিকোড ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
  • দ্রুত ও নির্ভুলভাবে ডাটা এন্ট্রি করার সক্ষমতা থাকতে হবে।
  • প্রতি মিনিটে ১৫-২০ টি শব্দ বাংলায় টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে।
  • কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে।
  • প্রশিক্ষণ পর্যায়ে ও ডাটা এন্ট্রি কার্যক্রমে নিজস্ব ল্যাপটপ থাকা আবশ্যক।
  •  এছাড়া্ও ডাটা স্ক্যানিং এর জন্য নিজস্ব স্মার্টফোন থাকা আবশ্যক।
  • নির্ধারিত কর্মস্থলে নিয়মিতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।

গুরুত্বপূর্ণ তথ্য

  • ৫৩টি জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ডাটা এন্ট্রি কার্যক্রমের আওতায় নিয়োগ প্রদান করা হবে।
  • আবেদনকারী কেউ নিজ জেলার আওতাধীন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কাজ করতে পারবেন না
  • নিয়োগপ্রাপ্তদের প্রকল্পের নির্ধারিত কর্মস্থলে নিয়ম নির্দেশনা, নির্ধারিত দায়িত্ব ও মানদণ্ড অনুসরণ করতে হবে।
  • প্রকল্পের প্রয়োজন অনুযায়ী উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে অফিসে অবস্থান করে কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • পদটি শুধুমাত্র বাংলাদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত।
  • লিঙ্গ, ধর্ম ও জাতিগত পরিচয় নির্বিশেষে যোগ্য সকল প্রার্থী আবেদন করতে পারবেন।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলি জানতে ক্লিক করুন

রিসোর্স পুল

এ বিজ্ঞপ্তি একটি প্রস্তাবিত প্রকল্পের জন্য প্রকাশ করা হলো। আবেদনকারীদের মধ্য থেকে নির্ধারিত যোগ্যতা ও মানদণ্ডের ভিত্তিতে যাচাই-বাছাই সাপেক্ষে উপযুক্ত প্রার্থীদের সমন্বয়ে একটি রিসোর্স পুল গঠন করা হবে। প্রকল্পের চূড়ান্ত অনুমোদন এবং অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে উক্ত রিসোর্স পুল হতে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট কার্যক্রমে নিয়োগ প্রদান করা হবে। এ বিজ্ঞপ্তিটি চূড়ান্ত নিয়োগ প্রদানের নিশ্চয়তা প্রদান করেনা।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া


আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন রেজিস্ট্রেশন লিংকে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করে হালনাগাদ CV সংযুক্ত করে রেজিস্ট্রেশন করতে হবে।

রেজিস্ট্রেশন / আবেদন লিংক :  https://form.ezjobsbd.com/

আবেদন করতে ক্লিক করুন

রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৬

যাচাই প্রক্রিয়া

প্রাথমিক যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর শর্টলিস্টকৃত রেজিস্ট্রেশনকারীদের নির্ধারিত বিভাগীয় শহরে নির্বাচিত কেন্দ্রে সশরীরে উপস্থিত হয়ে নিজস্ব ল্যাপটপের মাধ্যমে ডাটা এন্ট্রি ও টাইপিং দক্ষতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের বিস্তারিত ঠিকানা যথাসময়ে সংশ্লিষ্ট প্রার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বর ও ই-মেইলে জানানো হবে।

দক্ষতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সম্ভাব্য প্রকল্পের প্রয়োজন ও পদের প্রাপ্যতা সাপেক্ষে পর্যায়ক্রমে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়োগ প্রদান করা হবে।

হটলাইনঃ +৮৮০ ১৭৭৯ ৮৯৬৯৮৬

বিশেষ দ্রষ্টব্য: এ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাপ্ত জীবনবৃত্তান্তসহ প্রার্থীর সকল ব্যক্তিগত ও স্পর্শকাতর তথ্যের গোপনীয়তা রক্ষা এবং যথাযথ সুরক্ষা নিশ্চিতকরণের সম্পূর্ণ দায়িত্ব বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান বহন করবে। উক্ত তথ্যাদি কোনো অবস্থাতেই উল্লিখিত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্যতিত অন্য কোন তৃতীয় পক্ষের নিকট হস্তান্তর করা হবে না মর্মে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান অঙ্গীকার প্রদান করছে।