কোস্ট ফাউন্ডেশন (Web: www.coastbd.net, MRA Reg. No: 00956-04041-00068) একটি অরাজনৈতিক ও অলাভজনক বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও), যা গত ১৯৯৮ সাল থেকে উপকূলীয় এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমানে সংস্থাটি কক্সবাজার জেলার, উখিয়া থানার সোনারপাড়া বাজার এলাকায় ৮ তলা (৪২,৫০০ sft) বিশিষ্ট একটি প্রযুক্তি ও প্রশিক্ষন কেন্দ্র তৈরি করছে। কেন্দ্রটিতে প্রধান বৈদ্যুতিক উপাদানের মধ্যে থাকবে হাইব্রিড সোলার সিস্টেম ব্যবস্থা, লিফট, এয়ার কন্ডিশনার, ওয়াটার হিটার, লাইট, ফ্যান, ওয়াশিং মেশিন, জেনারেটর, পানির মটরসহ অন্যান্য বৈদ্যুতিক মেশিনারীজ। কেন্দ্রটির বিভিন্ন কম্পোনেন্টের ইলেকট্রিক লোড অনুযায়ী ইলেকট্রিক্যাল কাজ তদারকি, প্লান অনুযায়ী বাস্তবায়ন, ইলেকট্রিক মালামালের গুনগতমান ও নিরাপত্তা নিশ্চিতকরন, ইত্যাদি কাজ সম্পন্ন করার জন্য একজন দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ প্রদানের জন্য দরখাস্থ আহবান করা হচ্ছে।
ক্র:নং |
পদের নাম |
পদের সংখ্যা |
বেতন |
বয়স সীমা |
শিক্ষাগত যোগ্যতা |
১ |
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার |
১টি |
আলোচনা সাপেক্ষে |
৩০-৪০ |
বিএসসি / ডিপ্লোমা |
অভিজ্ঞতা:
১। প্রার্থীকে ইলেকট্রিক ও হাইব্রিড সোলার সিস্টেম ডিজাইন, বিদ্যুৎ ব্যবস্থার পরিকল্পনা ও প্রকৌশল মানদণ্ড, বাস্তবায়ন, তদারকি ও ইলেকট্রিক্যাল BOQ তৈরি ও যাচাই করার ক্ষেত্রে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
২। তারের সাইজ নির্ধারন, লোড ক্যালকুলেশন, ভোল্টেজ আপ-ড্রপের হিসাব জানা, ও ভবিষ্যৎ বিদ্যুৎ চাহিদা (Load Assessment) নিরূপণ করতে হবে।
৩। সার্কিট ব্রেকার ও ফিউজের সঠিক রেটিং নির্ধারণ, বৈদ্যুতিক কাজের সময় নিরাপদ আইসুলেশন করার পদ্ধতি এবং ইলেকট্রক্যাল সেফটি সম্পর্কে বাস্তব জ্ঞান থাকতে হবে।
৫। MDB, SMDB, এবং Distribution Board সঠিক ভাবে স্থাপন সম্পর্কে ধারনা।
৬। ট্রান্সফরমার, মটর ও অন্যান্য ইলেকট্রিক্যাল ডিভাইস রক্ষনাবেক্ষণ ও লোড ক্যাপাসিটি সম্পর্কে ধারনা।
শর্তাবলী:
১। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে প্রকল্প স্থানে অবস্থান/রাত্রি যাপন করতে হবে এবং সংস্থা তার থাকার ব্যবস্থা করবে।
২। পরিক্ষার স্থান: “কোস্ট কক্সবাজার কেন্দ্র, কলাতলি, কক্সবাজার” এবং এর জন্য কোন প্রকার ভাতা প্রদান করা হবেনা।
আবেদন পদ্ধতি: আবেদনকারীকে কোস্ট ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে এবং তা যথাযথ ভাবে পুরন করে আগামী ১০-অক্টোবর, ২০২৬ইং তারিখের মধ্যে [email protected] ই-মেইলে পাঠানোর অনুরোধ করা যাচ্ছে পাশাপাশি কোন তথ্য জানার জন্য ০১৭১৩৩২৮৮০০ বা ০১৭১৩৩২৮৮১২ নাম্বারে যোগাযোগ করা যাবে। আবেদন ফরম সংগ্রহের লিংক এখানে ক্লিক করুন। প্রার্থীদের আবেদনপত্র ও অভিজ্ঞতা যাচাই বাচাই করে নির্বাচন পরিক্ষার জন্য ফোনকলের মাধ্যমে জানানো হবে।

|