নিয়োগের জন্য সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাতকার দিন

কোস্ট ফাউন্ডেশন (www.coastbd.net) একটি মানভিত্তিক স্বাধীন, অরাজনৈতিক, অলাভজনক এবং বেসরকারি সংস্থা (এনজিও), জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (UN ECOSOC) থেকে Special Consultative Status প্রাপ্ত। কোস্ট ১৯৯৮ সাল থেকে উপকূলীয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বেঁচে থাকার কৌশলগুলি বিকাশ ও বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রনকারী সংস্থা (এমআরএ) কর্তৃক নিবন্ধিত এবং সনদ নং ০০৯৫৬-০৪০৪১-০০০৬৮।

বর্তমানে কোস্ট ফাউন্ডেশনের মাঠ পর্যায়ে নিম্নোক্ত পদে নিয়োগের জন্য প্রান্তিক জনগোষ্ঠী, রাজনীতি ও সমাজ সচেতন পুরুষ ও মহিলা প্রার্থীদের নিম্নোক্ত তারিখ, সময় ও স্থান অনুযায়ি সরাসরি সাক্ষাতকার প্রদানে আহ্বাবন করছে।

ক. ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা জন্য চট্টগ্রাম জেলা ও উপজেলায় নিয়োগ সংক্রান্ত বিবরন।

খ. শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম এইচএসসি পাস। কোন পরীক্ষাতেই তৃতীয় বিভাগ/শ্রেণী/সমমান (জিপিএ ২.৫ এর নীচে) গ্রহণযোগ্য নয়।

পদের নাম
পদের সংখ্যা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
বেতন ও ভাতা
শর্তাবলী

ঋণ ও উন্নয়ন কর্মকর্তা

৪০ টি

এইচএসসি/স্নাতক

শিক্ষনবিশকালে প্রথম তিন মাস ২০,০০০/- টাকা। ৪র্থ মাস থেকে এইচএসসি ২৭৯৫০/-টাকা, স্নাতকের ক্ষেত্রে ২৯৩৪৭/- টাকা।

নিয়োগ প্রাপ্তির পর ৩ দিন ক্ষুদ্রঋণের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর ১৫ দিন যে কোন শাখায় সিনিয়র কর্মীর সাথে থেকে কাজ শিখবেন, ফাউন্ডেশনকে দেখবেন ও জানবেন।

১৫ দিন পর প্রার্থীকে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে যেখানে বিশেষ করে উল্লেখ থাকবে যে, অঙ্গীকারের তারিখ থেকে ৬ মাসের মধ্যে ফাউন্ডেশন ছেড়ে চলে গেলে জামানত বাজেয়াপ্ত হবে।

যোগদানের ৩ মাস পর থেকে ৯ মাস পর্যন্ত বেতন হতে প্রতিমাসে ৫০০০/- টাকা করে মোট ৩০০০০/- টাকা ফেরতযোগ্য জামানত হিসেবে কেটে রাখা হবে।

গ. বয়স: ২৫-৩৫ বছর। (৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ)।

ঘ. পরীক্ষার তারিখ, সময় ও স্থান:

তারিখ ও সময়
পরিক্ষার স্থান
১০ অক্টোবর, ২০২৬ সকাল ১০.০০
কোস্ট চট্টগ্রাম কেন্দ্র, বাড়ি নং #২৬১, রোড নং #১১, ব্লক-বি, চান্দগাও আবাসিক, চট্টগ্রাম।

ঙ. অন্যান্য শর্তাবলী:

১. চাকরিতে স্থায়ী হলে বেতন ভাতার সাথে কন্ট্রিভিউটরি প্রভিডেন্ট ফান্ড, ২টি উৎসব ভাতা (প্রতিটি উৎসব ভাতা একটি মূল বেতনের সমান), গ্রাচ্যুইটি ও নারীদের জন্য সন্তান পরিচর্যা ভাতার ব্যবস্থা আছে।

২. পুরুষ কর্মীদের জন্য অফিসে খরচে থাকা এবং নিজ খরচে খাওয়ার সুব্যবস্থা আছে।

৩. নিয়োগপ্রাপ্ত হলে মোটর সাইকেল নিয়ে যোগদান করতে হবে এ ক্ষেত্রে মোটরসাইকেলের জন্য জ্বালানী ও মেইনটেনেন্স বাবদ মাসিক ১৫০০ টাকা ভাতা পাওয়া যাবে। তবে নারী কর্মীদের ক্ষেত্রে যোগদানের ৩ মাসের মধ্যে মটরসাইকেল ক্রয় করতে হবে।

৪. সাক্ষাতকারের সময় ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি (১৫ দিনের পূর্বে তোলা ছবি গ্রহনযোগ্য নয়), সকল পরীক্ষা পাশের সনদপত্রের মূলকপি, মূল নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূলকপি সঙ্গে আনতে হবে। যোগদানের সময় সকল সনদের অনুলিপি, সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্রে অনুলিপি জমা দিতে হবে।

৫. ছাত্র ও ধূমপায়ীদের পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজন নাই। কোন প্রার্থী সম্পর্কে নারী বা শিশুর প্রতি শোষন বা যৌন নির্যাতনের কোন অভিযোগ থাকলে বা প্রমানিত হলে তার প্রার্থীতা বা নিয়োগ বাতিল হয়ে যাবে। নির্বাচিত প্রার্থীদের সর্বদা যৌন শোষণ ও অপব্যবহার থেকে সুরক্ষা নীতি মেনে চলতে হবে। নির্বাচিত প্রার্থীদের যৌন শোষণ এবং অপব্যবহারের সাথে সম্পর্কিত বিষয়ে তাদের অতীতের আচরণের বিষয়ে রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেক করা হবে। প্রার্থী নিজে বাল্যবিবাহ করবে না বা তার পরিবারের কোন সদস্যকে বাল্যবিবাহ দিবে না এই মর্মে অঙ্গীকার করতে হবে।

৬. কোস্ট ফাউন্ডেশন সকল নিয়োগের ক্ষেত্রে পড়ালেখা শেষ হয়েছে এমন স্থানীয় ও বিবাহিত নারী প্রার্থীদের স্থানীয় এলাকায় কাজ করার সুযোগ দিয়ে থাকে।

যে কোন তদবির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য করা হবে, এমনকি প্রার্থিতাও বাতিল হতে পারে। শৃংখলা বিধানের স্বার্থে কোস্ট ফাউন্ডেশন নিয়োগ প্রাপ্তদের আইনগত অভিভাবক থেকে ৩০০ টাকা মুল্যের ননজুডিশিয়াল স্টাম্পে অঙ্গীকারনামা গ্রহণ করবে।