 |
দরপত্র বিজ্ঞপ্তি
সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)
বাড়ি নং-১৩ (৫ম-৭ম তলা), রোড-১৭, ব্লক-ডি, বনানী, ঢাকা-১২১৩।
দরপত্র নাম্বারঃ IFT NO: UNHCR-CNRS/2026/02
|
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, UNHCR-র আর্থিক ও কারিগরী সহযোগিতায় সিএনআরএস কর্তৃক বাস্তবায়নাধীন "Community Empowerment promoted through Skills Development Initiatives" প্রকল্প-র আওতায় কক্সবাজার জেলার অর্ন্তগত টেকনাফ ও উখিয়া উপজেলার জন্য গার্মেন্টস পোশাক তৈরির বিভিন্ন প্রকার মেশিন, তথা-
(1) Digital Lockstitch with edge cutter, (2) 4 Thread Overlock Machines, (3) Cylinder Bed Flat Lock Machine, (4) Cylinder Bed Flat Lock Machine (Boxer), (5) Bartack Machine, (6) Snap Button Machine (SB), (7) Straight Knife Cutting Machine and (8) Band Knife Cutting Machine
ক্রয়ের উদ্দেশ্যে যোগ্যতাসম্পন্ন আমদানিকারক/ডিলার/সরবরাহকারী/প্রকৃত ব্যবসায়ী প্রতিষ্ঠানের নিকট হতে দরপত্র আহবান করা হচ্ছে। দরপত্রে অংশগ্রহণে ইচ্ছুক প্রতিষ্ঠানসমূহ আগামী ২১ এপ্রিল ২০২৬ইং হতে ২৫ এপ্রিল ২০২৬ইং বিকাল ৫ ঘটিকা পর্যন্ত অফিস চলাকালীন সময়ে procurement@cnrs.org.bd ইমেইল ঠিকানায় অনুরোধ করে দরপত্র শিডিউল সংগ্রহ করা যাবে। সেক্ষেত্রে ইমেইলের বডিতে দরপত্র নম্বর, প্রতিষ্ঠানের নাম, প্রোপাইটর নাম এবং মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
প্রি-বিড মিটিংঃ ২৬ এপ্রিল ২০২৬ইং; বিকাল ২:৩০ ঘটিকা অনলাইন প্লাটফর্ম।
দরপত্র জমাদানের সময়কালঃ ২৭ এপ্রিল ২০২৬ইং হতে ২৯ এপ্রিল ২০২৬ইং বিকাল ৪ ঘটিকা পর্যন্ত।
দরপত্র জমাদানের ঠিকানাঃ সিএনআরএস ঢাকা অফিস- বাড়ি-১৩ (৫-৭ তলা), রোড-১৭, ব্লক-ডি, বনানি, ঢাকা-১২১৩।
প্রয়োজনে যোগাযোগেঃ ০১৮১৬-৩০৬৯২০।
|