আশ্রয়কেন্দ্র / পূনর্বাসনকেন্দ্র মেরামত কাজের দরপত্র / টেন্ডার বিজ্ঞপ্তি
কারিতাস চট্টগ্রাম অঞ্চলের অধীনে পরিচালিতঃ The Project for Flood Response and Recovery in Chattogram Division-Feni প্রকল্পের ২য় ধাপে ফেনী জেলার ফেনী সদর উপজেলার ফেনী পৌরসভা, ফরহাদনগর, বালিগাঁও ইউনিয়নে এবং ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নে অবস্থিত নির্বাচিত ঘূর্ণিঝড়/বন্যা আশ্রয়কেন্দ্র সমূহের মেরামত কাজ সম্পন্ন করার নিমিত্তে প্রকৃত সংশ্লিষ্ট মেরামত, নির্মাণ, ও পূনঃ নির্মাণ কাজের অভিজ্ঞতা সম্পন্ন এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাষিত প্রতিষ্ঠানের নির্মাণ সংশ্লিষ্ট লাইসেন্সধারি ঠিকাদার/নির্মাণকারী প্রতিষ্ঠানের নিকট থেকে প্রাথমিক পর্যায়ে মোট ৪ টি আশ্রয়কেন্দ্র মেরামত কাজের জন্য দরপত্র আহ্বান করা যাচ্ছে। আগ্রহী ঠিকাদারগণকে অফিসে সংরক্ষিত ৪ টি আশ্রয়কেন্দ্রের মেরামত কাজের জন্য Package অনুসারে Bill of Quantity (BOQ), Tender Schedule এবং অন্যান্য যাবতীয় নথিপত্র সংগ্রহ পূর্বক আবেদনের জন্য অনুরোধ করা হচ্ছে।
ঘূর্ণিঝড় / আশ্রয়কেন্দ্র সমূহের নাম ও ঠিকানা নিম্নে প্রদান করা হলো:
প্যাকেজ নং |
ঘূর্ণিঝড় / বন্যা আশ্রয়কেন্দ্র সমূহের নাম |
জেলা |
উপজেলা |
ইউনিয়ন |
ওয়ার্ড নং |
১ |
পূর্ব বিজয় সিংহ সরকারী প্রাধমিক বিদ্যালয় ও ঘূর্ণিঝড় / বন্যা আশ্রয়কেন্দ্র |
ফেনী |
সদর |
পৌরসভা |
১৪ |
২ |
পূর্ব সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ঘূর্ণিঝড় / বন্যা আশ্রয়কেন্দ্র |
ফেনী |
সদর |
ফরহাদনগর |
৭ |
৩ |
বালিগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ঘূর্ণিঝড় / বন্যা আশ্রয়কেন্দ্র |
ফেনী |
সদর |
বালিগাঁও |
8 |
8 |
পূর্ব হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ঘূর্ণিঝড় / বন্যা আশ্রয়কেন্দ্র |
ফেনী |
ছাগলনাইয়া |
পাঠাননগর |
৫ |
বিস্তারিত কারিতাস চট্টগ্রাম আঞ্চলিক অফিস, ১/ই বায়েজিদ বোস্তামি রোড, মিমি সুপার মাকের্ট এর পিছনে, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম-এ অফিস চলাকালীন; রবিবার হতে বৃহস্পতিবার (৯.০০ টা হতে ৪.০০ টা) সময়ে জানা যাবে। উল্লেখ্য যে, আগামী ২৯/০৪/২০২৬ খ্রিঃ দুপুর ২.০০ ঘটিকার মধ্যে দরপত্র দাখিল করতে হবে এবং দরপত্র দাখিলের পূর্বে আগামী ২৬/০৪/২০২৬ তারিখে সকাল ১১:০০ ঘটিকায় দরপত্র দাখিল করতে আগ্রহী ঠিকাদার/নির্মাণকারী প্রতিষ্ঠানের সাথে কারিতাস চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে একটি দরপত্র দাখিল পূর্বক (প্রি-বিড) আলোচনা সভার আয়োজন করা হবে। উক্ত সভায় আগ্রহী দরদাতাদের উপস্থিতি থাকতে হবে। এতদসংক্রান্ত টেন্ডার সিডিউল ২৩/০৪/২০২৬ থেকে ২৯/০৪/২০২৬ খ্রিঃ দুপুর ১.০০ ঘটিকার মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি অথবা বোরহান উদ্দিন ০১৮১৮৩৪৪২৮৪ নম্বরে যোগাযোগ করে এবং কারিতাস বাংলাদেশ ওয়েবসাইট www.caritasbd.org পাওয়া যাবে।
বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন
আবেদনের সময়সীমা: ২৯/০৪/২০২৬ বিকেল ২:০০টা |