নিয়োগ বিজ্ঞপ্তি
কারিতাস বাংলাদেশ একটি জাতীয় পর্যায়ের বেসরকারী অলাভজনক উন্নয়ন প্রতিষ্ঠান, যা সমাজ কল্যাণ ও উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করে। কারিতাস ঢাকা অঞ্চলের আওতাধীন "SUROKKHA - A Project of Protection and Care for the Vulnerable Migrant Indigenous Women and Girls in Urban Areas of Dhaka" প্রকল্পে নিম্নলিখিত পদে নিয়োগ ও প্যানেল তৈরীর জন্য যোগ্য প্রার্থীদের (পুরুষ/ মহিলা) নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে। উল্লেখ্য যে, কারিতাস বাংলাদেশ এ বর্তমানে কর্মরত কর্মী/ কর্মকর্তাগণও আবেদন করতে পারবেন। প্রার্থীর যোগ্যতা, অভিজ্ঞতা ও নিয়োগের শর্তাবলী নিম্নরূপঃ
পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা |
অন্যান্য যোগ্যতা ও সংশ্লিষ্ট তথ্যাদি |
পদের নাম: মাঠকর্মকর্তা (Field Officer)
পদ সংখ্যা: ০১ টি (পুরুষ/নারী)
নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক
সময়কাল: সেপ্টেম্বর ২০২৬ জুলাই ২০২৭ খ্রিঃ পর্যন্ত।
বয়স: ৩০-৪৫ বছর। (৩০/০৬/২০২৬ খ্রিষ্টাব্দ অনুযায়ী)।
শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি/ অনার্স/স্নাতকোত্তর সম্পন্ন।
কর্মস্থল: কারিতাস ঢাকা অঞ্চল। কারিতাস ঢাকা অঞ্চলের আওতাধীন উত্তর সিটি কর্পোরেশন এবং সাভার উপজেলায় প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।
বেতন ও বোনাস: সর্বসাকুল্যে মাসিক ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার টাকা) এবং ষান্মাসিক ভিত্তিতে একটি বোনাস (সংস্থার নিয়ম অনুযায়ী) প্রদান করা হবে। |
- যেকোন এনজিও/ আইএনজিও অথবা সংশ্লিষ্ট পদে চাকুরিতে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞ, দক্ষ ও যোগ্য প্রার্থীদের অগ্রাধীকার দেওয়া হবে।
- মাঠ পর্যায় দরিদ্র, প্রান্তিক ও বিপন্ন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরাসরি কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
- মাঠ পর্যায়ে জরিপ, স্টাডি এবং প্রকল্প বাস্তবায়ন কাজে স্বচ্ছ ধারণা আছে।
- ইংরেজি এবং বাংলায় প্রকল্পের রিপোর্ট/ প্রতিবেদন প্রস্তুত এবং কেইস স্টাডি লেখার দক্ষতা আছে।
- ইংরেজি ও বাংলায় শুদ্ধ মৌখিক এবং লিখিত যোগাযোগের দক্ষতা সম্পন্ন হতে হবে।
- Microsoft Office (MS Word, MS Excel, Power Point, MS Excess), Data Entry Software, ইন্টারনেট, ই-মেইল, ইত্যাদি পরিচালনায় দক্ষতা আছে।
- প্রকল্প উপকারভোগীদের বিভিন্ন সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধা যেমন-আইনী সহায়তা, প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবা সুযোগ গ্রহণের বিষয়ে রেফারেল সার্ভিস প্রদান করা।
- সরকারী/ বেসরকারী, সমমনা প্রতিষ্ঠান/ স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ ও সমন্বয় করে কাজ করার অভিজ্ঞতা এবং দক্ষতা-যোগ্যতা আছে।
- একাধিক কাজ পরিচালনা করতে, অগ্রাধিকার ভিত্তিতে কার্য পরিচালনা করতে এবং সাংগঠনিক উদ্দেশ্য, মান, নীতি এবং নীতিগুলি অনুসরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।
- সুরক্ষা-সম্পর্কিত নীতি, শিশু সুরক্ষা নীতি এবং অন্যান্য প্রাসঙ্গিক নীতি সম্পর্কে ভাল জ্ঞান থাকতে হবে।
- দলীয় স্পিরিট বজায় রেখে কাজ করার মানসিকতা আবশ্যক।
- পরিশ্রমী এবং কাজের প্রতি দায়িত্ববোধ তথা পেশাগত দক্ষতা আছে।
|
পদের নাম: সাইকোসোশ্যাল কাউন্সেলর (Psychosocial Counselor)
পদ সংখ্যা: ০১ টি (নারী)
নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক
সময়কাল: সেপ্টেম্বর ২০২৬ জুলাই ২০২৭ খ্রিঃ পর্যন্ত।
বয়স: ২৬-৩৫ বছর। (৩০/০৬/২০২৬ খ্রিষ্টাব্দ অনুযায়ী)।
শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কাউন্সেলিং/ক্লিনিক্যাল সাইকোলজিতে অনার্স/স্নাতকোত্তর সম্পন্ন।
কর্মস্থল: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং সাভার উপজেলায় প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।
বেতন ও বোনাস: সর্বসাকুল্যে মাসিক ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার টাকা) এবং ষান্মাসিক ভিত্তিতে একটি বোনাস (সংস্থার নিয়ম অনুযায়ী) প্রদান করা হবে। |
- যেকোন এনজিও/ আইএনজিও অথবা সংশ্লিষ্ট পদে চাকুরিতে ন্যূনতম ১ বছরের কাজের অভিজ্ঞতা আছে।
- প্রার্থীদের বেসিক কাউন্সিলিং, চাইল্ড সিবিটি, ট্রমা ফোকাস্ড প্রশিক্ষণ, এনএলপি প্রশিক্ষণ থাকতে হবে।
- মাঠ পর্যায় দরিদ্র, প্রান্তিক ও বিপন্ন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরাসরি কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
- মনোসামাজিক কাউন্সেলিং সহায়তা প্রদান, তথ্য সংরক্ষণ ও প্রস্তুত এবং ফাইল হালনাগাদ করা।
- প্রয়োজনে হাউজ ভিজিটের মাধ্যমে কাউন্সিলিং দিতে হবে।
- ব্যক্তিগত সমস্যা মূল্যায়ন ও কাউন্সিলিং পরিকল্পনা প্রণয়ন করা।
- বিভিন্ন ডাটা সংগ্রহ ও সংরক্ষণ করা।
- ইংরেজি ও বাংলায় শুদ্ধ মৌখিক এবং লিখিত যোগাযোগের দক্ষতা আছে।
- Microsoft Office (MS Word, MS Excel, Power Point, MS Excess), Data Entry Software, ইন্টারনেট, ই-মেইল, ইত্যাদি পরিচালনায় দক্ষতা আছে।
- ইংরেজি ও বাংলায় প্রকল্পের মনোসামাজিক কাউন্সেলিং সহায়তা এর উপর রিপোর্ট/প্রতিবেদন প্রস্তুত এবং কেইস স্টাডি লেখার দক্ষতা আছে।
- সুরক্ষা-সম্পর্কিত নীতি, শিশু সুরক্ষা নীতি এবং অন্যান্য প্রাসঙ্গিক নীতি সম্পর্কে ভাল জ্ঞান থাকতে হবে।
- দলীয় স্পিরিট বজায় রেখে কাজ করার মানসিকতা আবশ্যক।
- পরিশ্রমী এবং কাজের প্রতি দায়িত্ববোধ তথা পেশাগত দক্ষতা থাকতে হবে।
|
পদের নাম: কমিউনিটি অর্গানাইজার (Community Organizer)
পদ সংখ্যা: ০২ টি (নারী)
নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক
সময়কাল: সেপ্টেম্বর ২০২৬ জুলাই ২০২৭ খ্রিঃ পর্যন্ত।
বয়স: ২৫-৩৫ বছর। (৩০/০৬/২০২৬ খ্রিষ্টাব্দ অনুযায়ী)।
শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে ডিগ্রি/স্নাতকোত্তর সম্পন্ন।
কর্মস্থল: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং সাভার উপজেলায় প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।
বেতন ও বোনাস: সর্বসাকুল্যে মাসিক ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা) এবং ষান্মাসিক ভিত্তিতে একটি বোনাস (সংস্থার নিয়ম অনুযায়ী) প্রদান করা হবে। |
- যেকোন এনজিও/ আইএনজিও অথবা সংশ্লিষ্ট পদে চাকুরিতে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- প্রকল্প কর্মএলাকায় (ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নদ্দা/ কাঁলাচাঁদপুর/বাড্ডা এলাকা এবং সাভার উপজেলার ধামসোনা, ইয়ারপুর, আশুলিয়া, সাভার এলাকা) বসবাসরত নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
- মাঠ পর্যায় দরিদ্র, প্রান্তিক ও বিপন্ন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরাসরি কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
- মাঠ পর্যায়ে মিটিং/সভা, সেমিনার, প্রশিক্ষণ, ইত্যাদি আয়োজন এবং পরিচালনার বিষয়ে জ্ঞান/দক্ষতা আছে।
- প্রকল্প উপকারভোগীদের বিভিন্ন সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধা যেমন-আইনী সহায়তা, প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবা সুযোগ গ্রহণের বিষয়ে রেফারেল সার্ভিস প্রদান করার বিষয়ে জ্ঞান/অভিজ্ঞতা আছে।
- ইংরেজি ও বাংলায় শুদ্ধ মৌখিক এবং লিখিত যোগাযোগের দক্ষতা আছে।
- Microsoft Office (MS Word, MS Excel, Power Point, MS Excess), Data Entry Software, ইন্টারনেট, ই-মেইল, ইত্যাদি পরিচালনায় দক্ষতা আছে।
- উপকারভোগীদের তথ্য সংগ্রহ ও সংরক্ষণ, রিপোর্ট/ প্রতিবেদন প্রস্তুত এবং কেইস স্টাডি লেখার জ্ঞান/ দক্ষতা আছে।
- সুরক্ষা-সম্পর্কিত নীতি, শিশু সুরক্ষা নীতি এবং অন্যান্য প্রাসঙ্গিক নীতি সম্পর্কে জ্ঞান আছে।
- দলীয় স্পিরিট বজায় রেখে কাজ করার মানসিকতা আবশ্যক।
- পরিশ্রমী এবং কাজের প্রতি দায়িত্ববোধ তথা পেশাগত দক্ষতা আছে।
|
আবেদনের শর্তাবলী:
১. কারিতাস ঢাকা আঞ্চলিক পরিচালক বরাবর আবেদন করতে হবে এবং আবেদনপত্রের সাথে প্রার্থীর জীবন বৃত্তান্তে যে সকল বিষয়গুলো অবশ্যই উল্লেখ থাকতে হবে: ক) প্রার্থীর নাম খ) পিতার নাম গ) মাতার নাম ঘ) জন্ম তারিখ ঙ) বর্তমান ঠিকানা/যোগাযোগের ঠিকানা চ) স্থায়ী ঠিকানা ছ) মোবাইল নম্বর এবং ইমেইল এড্রেস জ) শিক্ষাগত যোগ্যতা ঝ) ধর্ম ঞ) জাতীয়তা ট) বৈবাহিক অবস্থা (বিবাহিত হলে স্বামী/স্ত্রীর নামসহ) ঠ) চাকুরীর অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে বর্তমান ও পূর্ববর্তী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, কর্মরত তত্ত্বাবধায়ক/ব্যবস্থাপকের নাম, পদবী, ই-মেইল এড্রেস ও মোবাইল নম্বর আবেদনে উল্লেখ করতে হবে এবং নিজ এলাকার দুই জন গণ্যমান্য ব্যক্তির নাম ও ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল এড্রেস এবং আবেদনকারীর সাথে সম্পর্ক উল্লেখসহ আবেদন করতে হবে।
২. আবেদনপত্রের সাথে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের অনুলিপি, জাতীয় পরিচয় পত্র (NID), চারিত্রিক/নাগরিক সনদ পত্র, সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি এবং চাকুরীর অভিজ্ঞদের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ/এনওসি (অভিজ্ঞতার যেকোন প্রমাণপত্র) এর ফটোকপি জমা দিতে হবে।
৩. কারিতাসে চাকুরীরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৪. ধুমপান ও নেশা দ্রব্য গ্রহণে অভ্যন্তদের আবেদন করার প্রয়োজন নাই। ছাত্র-ছাত্রীদের আবেদন করার দরকার নাই।
৫. ব্যক্তিগত যোগাযোগকারী বা কারোর মাধ্যমে সুপারিশকৃত প্রার্থীগণ অযোগ্য বলে বিবেচিত হবে।
৬. প্রাথমিক বাছাইয়ের পর কেবলমাত্র যোগ্য প্রার্থীদের বর্তমান ঠিকানায় লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে। আবেদনপত্র আগামী ১০/০৮/২০২৬ খ্রিষ্টাব্দের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় সরাসরি/ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌছাঁতে হবে। পদের নাম খামের উপর স্পষ্ট করে লিখতে হবে।
৭. ত্রুটিপূর্ণ/ অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি কোন কারণ দর্শানো ব্যতীত পরিবর্তন, স্থগিত বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
৮. নিয়োগ বিজ্ঞপ্তিটি www.caritasbd.org ওয়েবসাইটে পাওয়া যাবে।
কারিতাস বাংলাদেশ সকল ব্যক্তির মর্যাদা এবং অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বিশেষভাবে, বিপদাপন্ন জনগোষ্ঠির মর্যদা ও অধিকারকে স্বীকৃতি প্রদানে সর্বদা দায়বদ্ধ থাকতে সচেষ্ট। কারিতাস বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমে সকল প্রকল্প অংশগ্রহণকারী, শিশু, যুবা ও প্রাপ্ত বয়স্ক বিপদাপন্ন ব্যক্তিগণের সুরক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েই বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম পরিচালনা করতে বদ্ধপরিকর। কারিতাস বাংলাদেশের কোন কর্মী, প্রতিনিধি, অংশীদারীদের দ্বারা শিশু ও প্রাপ্ত বয়স্ক বিপদাপন্ন ব্যক্তিগণের যেকোন ধরণের ক্ষতি, যৌন নির্যাতন, যৌন হয়রানি, যৌন নিপীড়ন ও শোষণমূলক কর্মকান্ড সংঘঠিত হলে তা কারিতাস বাংলাদেশের শূণ্য সহ্য নীতিমালায় (Zero Tolerance) বর্ণিত শান্তির আওতাভুক্ত হবে। |
"কারিতাস বাংলাদেশ কর্মী নিয়োগে সম-সুযোগদানে বিশ্বাসী"
আবেদনের ঠিকানা
আঞ্চলিক পরিচালক
কারিতাস ঢাকা অঞ্চল
১/সি, ১/ডি, পল্লবী, সেকশন-১২, মিরপুর, ঢাকা-১২১৬। |