সিডিআর/২৬৬৪/২০২৫-২০২৬
১২.০৫.২০২৬
নিয়োগ বিজ্ঞপ্তি
কারিতাস বাংলাদেশ একটি জাতীয় পর্যায়ের বেসরকারী অলাভজনক উন্নয়ন প্রতিষ্ঠান, যা সমাজ কল্যাণ ও উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করে। কারিতাস ঢাকা অঞ্চলের আওতাধীন নিরাপদ নগর প্রকল্পে জরুরী ভিত্তিতে নিম্নলিখিত পদে নিয়োগ ও প্যানেল তৈরীর জন্য যোগ্য প্রার্থীদের (পুরুষ/মহিলা) নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে। প্রার্থীর যোগ্যতা, অভিজ্ঞতা ও নিয়োগের শর্তাবলী নিম্নরূপঃ
| পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা |
অন্যান্য যোগ্যতা ও সংশ্লিষ্ট তথ্যাদি |
পদের নাম: MEAL Officer
পদ সংখ্যা: ০১ টি (পুরুষ/মহিলা)
নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক
সময়কাল: জুন ২০২৬ ডিসেম্বর ২০২৬ খ্রিঃ পর্যন্ত।
বয়স: ৩০-৪৫ বছর। (৩০/০৪/২০২৬ খ্রিষ্টাব্দ অনুযায়ী)।
শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান / অর্থনীতি / সমাজবিজ্ঞান / নৃ-বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি / স্নাতক সম্পন্ন।
কর্মস্থল: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
বেতন ও বোনাস: সর্বসাকুল্যে মাসিক ৪০,০০০/-(চল্লিশ হাজার টাকা) এবং ষান্মাসিক ভিত্তিতে একটি বোনাস (সংস্থার নিয়ম অনুযায়ী) প্রদান করা হবে। |
- যেকোন এনজিও/আইএনজিও অথবা সংশ্লিষ্ট পদে চাকুরিতে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নগর দুর্যোগ ঝুঁকি হ্রাস/দুর্যোগ ব্যবস্থাপনা/জরুরী মানবিক সাড়াদান কর্মসূচিতে MEAL অফিসার পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
- MS Office (MS Word, MS Excel, Power Point, MS Excess) বা অনুরূপ প্লাটফর্ম ডেটা ব্যবস্থাপনা (সংগ্রহ, এন্ট্রি, বিশ্লেষণ এবং ভিজ্যুয়ালাইজেশন) দক্ষতা থাকতে হবে। Analysis Software যেমন: Kobo, Comm Care, SPSS, STATA ইত্যাদি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা আবশ্যক।
- ইংরেজী ও বাংলায় শুদ্ধ মৌখিক এবং লিখিত যোগাযোগের দক্ষতা সম্পন্ন হতে হবে।
- একাধিক কাজ পরিচালনা করতে, অগ্রাধিকার ভিত্তিতে কার্য পরিচালনা করতে এবং সাংগঠনিক উদ্দেশ্য, মান, নীতি এবং নীতিগুলি অনুসরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।
- সুরক্ষা-সম্পর্কিত নীতি, শিশু সুরক্ষা নীতি এবং অন্যান্য প্রাসঙ্গিক নীতি সম্পর্কে ভাল জ্ঞান থাকতে হবে।
- মাঠ পর্যায় দরিদ্র, প্রান্তিক ও বিপন্ন জনগোষ্ঠী এবং বস্তিবাসীর জীবনমান উন্নয়নে সরাসরি কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্চনীয়।
- প্রকল্পের রিপোর্ট প্রস্তুত এবং কেইস স্টাডি লেখার দক্ষতা থাকতে হবে।
- সরকারী/বেসরকারী, সমমনা প্রতিষ্ঠান/স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ ও সমন্বয় করে কাজ করার দক্ষতা-যোগ্যতা থাকতে হবে।
- দলীয় স্পিরিট বজায় রেখে কাজ করার মানসিকতা আবশ্যক।
- পরিশ্রমী এবং কাজের প্রতি দায়িত্ববোধ তথা পেশাগত দক্ষতা থাকতে হবে।
|
আবেদনের শর্তাবলী:
১. ক) প্রার্থীর নাম খ) পিতা/স্বামীর নাম গ) মাতার নাম ঘ) জন্ম তারিখ ঙ) বর্তমান ঠিকানা/যোগাযোগের ঠিকানা চ) স্থায়ী ঠিকানা ছ) মোবাইল নম্বর জ) শিক্ষাগত যোগ্যতা ঝ) ধর্ম ঞ) জাতীয়তা ট) বৈবাহিক অবস্থা ঠ) দুই জন গণ্যমান্য ব্যক্তির নাম ও ঠিকানা (মোবাইল ফোন নম্বরসহ) এবং আবেদনকারীর সাথে সম্পর্ক উল্লেখসহ সাদা কাগজে নিম্নোক্ত ঠিকানায় আঞ্চলিক পরিচালক বরাবর লিখিত আবেদন করতে হবে।
২. আবেদনপত্রের সাথে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের অনুলিপি, জাতীয় পরিচয় পত্র (NID), চারিত্রিক সনদ পত্র ও সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
৩. কারিতাসে চাকুরীরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ছাত্র-ছাত্রীদের আবেদন করার দরকার নাই।
৪. ধুমপান ও নেশা দ্রব্য গ্রহণে অভ্যস্তদের আবেদন করার প্রয়োজন নাই। ব্যক্তিগত যোগাযোগকারী বা কারোর মাধ্যমে সুপারিশকৃত প্রার্থীগণ অযোগ্য বলে বিবেচিত হবে।
৫. প্রাথমিক বাছাইয়ের পর কেবলমাত্র যোগ্য প্রার্থীদের বর্তমান ঠিকানায় লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে। আবেদনপত্র আগামী ২১/০৫/২০২৬ খ্রিষ্টাব্দের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় সরাসরি/ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌছাঁতে হবে। পদের নাম খামের উপর স্পষ্ট করে লিখতে হবে।
৬. ত্রুটিপূর্ণ/ অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি কোন কারণ দর্শানো ব্যতীত পরিবর্তন, স্থগিত বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
৭. নিয়োগ বিজ্ঞপ্তিটি http://www.caritasbd.org/ ওয়েবসাইটে পাওয়া যাবে।
কারিতাস বাংলাদেশ সকল ব্যক্তির মর্যাদা এবং অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বিশেষভাবে, বিপদাপন্ন জনগোষ্ঠির মর্যদা ও অধিকারকে স্বীকৃতি প্রদানে সর্বদা দায়বদ্ধ থাকতে সচেষ্ট। কারিতাস বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমে সকল প্রকল্প অংশগ্রহণকারী, শিশু, যুবা ও প্রাপ্ত বয়স্ক বিপদাপন্ন ব্যক্তিগণের সুরক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েই বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম পরিচালনা করতে বদ্ধপরিকর। কারিতাস বাংলাদেশের কোন কর্মী, প্রতিনিধি, অংশীদারীদের দ্বারা শিশু ও প্রাপ্ত বয়স্ক বিপদাপন্ন ব্যক্তিগণের যেকোন ধরণের ক্ষতি, যৌন নির্যাতন, যৌন হয়রানি, যৌন নিপীড়ন ও শোষণমূলক কর্মকান্ড সংঘঠিত হলে তা কারিতাস বাংলাদেশের শূণ্য সহ্য নীতিমালায় (Zero Tolerance) বর্ণিত শান্তির আওতাভূক্ত হবে। |
"কারিতাস বাংলাদেশ কর্মী নিয়োগে সম-সুযোগদানে বিশ্বাসী"
আবেদনের ঠিকানা
আঞ্চলিক পরিচালক
কারিতাস ঢাকা অঞ্চল
১/সি, ১/ডি, পল্লবী, সেকশন-১২, মিরপুর, ঢাকা-১২১৬। |