নিয়োগ বিজ্ঞপ্তি
বুরো বাংলাদেশ

বেসরকারি সংস্থা বুরো বাংলাদেশ-এর নির্মাণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নে উল্লিখিত পদে কিছু সংখ্যক কর্মী নিয়োগ দেয়া হবে। সকল প্রার্থীকে অবশ্যই সৎ, কর্মঠ, উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে থেকে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে।

পদের নাম: ইলেকট্রিশিয়ান (Electrician)

কর্মস্থল: বাংলাদেশের যে কোন জায়গায়, প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে নিয়মিত ভ্রমণ ও অবস্থান করে কাজ করতে হবে।

চাকুরীর ধরণ: চুক্তিভিত্তিক (ফুলটাইম)।

বয়স: অনূর্ধ্ব ৪০ বছর।

বেতন: আলোচনা সাপেক্ষে।

প্রধান দায়িত্ব সমূহ:

  • ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাজে সহযোগিতা করা।
  • জেনারেটর প্যানেল, জ্বালানি সরবরাহ, ব্যাটারি পরিচর্যা এবং পানির পাম্প সম্পর্কিত কাজ করা।
  • লগবুক, চেকলিস্ট এবং অন্যান্য প্রয়োজনীয় নথি মেইনটেইন করা।
  • ইলেকট্রিক্যাল নকশা বোঝা ও সে অনুযায়ী কাজ করা।
  • ভবনের বৈদ্যুতিক ওয়‍্যারিং, লাইট, ফ্যান, সুইচ, সকেট ও ডিস্ট্রিবিউশন বোর্ডের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও ত্রুটি মেরামত করা।
  • বৈদ্যুতিক নিরাপত্তা বিধি মেনে কাজ করা এবং অগ্নিনিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা।
  • বৈদ্যুতিক যন্ত্রপাতি ও সরঞ্জামের নিয়মিত সার্ভিসিং, রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনীয় মালামালের চাহিদা নিরূপণ করা।
  • বিদ্যুৎ বিভ্রাট বা জরুরি পরিস্থিতিতে জেনারেটর চালু করা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
  • বিদ্যুৎ বিল, মিটার রিডিং ও বিদ্যুৎ ব্যবহারের তথ্য সংরক্ষণে সহযোগিতা করা।
  • ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অন্যান্য বৈদ্যুতিক ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত দায়িত্ব পালন করা।

কারিগরি দক্ষতা:

  • সাব-স্টেশন, ট্রান্সফরমার, জেনারেটর, ATS ও MDB/DB-এর নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণের দক্ষতা।
  • এসি, লিফট, পানির পাম্প ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতির ত্রুটি শনাক্তকরণ ও মেরামত কাজের দক্ষতা।

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ৭ বছরের বাস্তব অভিজ্ঞতা।

অন্যান্য সুবিধাঃ বাৎসরিক ৩টি উৎসব বেনাস প্রদান করা হবে (প্রধান ২টি ধর্মীয় উৎসব এবং পহেলা বৈশাখ)।

আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের ২৪ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

"নিয়োগের ক্ষেত্রে বুরো বাংলাদেশ সম-অধিকারে বিশ্বাস করে"

বুরো বাংলাদেশ নিয়োগ সংক্রান্ত শর্তাবলির যেকোনো অংশ সংশোধন/সংযোজনসহ যে কোন আবেদনপত্র বাতিল অথবা নিয়োগ সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ অধিকার সংরক্ষণ করে।