নিয়োগ বিজ্ঞপ্তি
বুরো বাংলাদেশ

বেসরকারি সংস্থা বুরো বাংলাদেশ-এর নির্মাণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নে উল্লিখিত পদে বেশ কিছু কর্মী নিয়োগ দেয়া হবে। সকল প্রার্থীকে অবশ্যই সৎ, কর্মঠ, উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে থেকে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে।

পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (Civil)
কর্মস্থল: বাংলাদেশের যে কোন যায়গায়, প্রকল্পের প্রয়োজন অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে নিয়মিত ভ্রমণ ও অবস্থান করে কাজ করতে হবে
চাকুরীর ধরণ: চুক্তিভিত্তিক (ফুলটাইম)
বয়স: অনূর্ধ্ব ৪০ বছর (অধিকতর অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য)
বেতন: আলোচনা সাপেক্ষে

প্রধান দায়িত্ব সমূহ:

  • নির্মাণ কাজের সাইট দৈনন্দিন তদারকি করা
  • ড্রয়িং ও স্পেসিফিকেশন অনুযায়ী কাজ হচ্ছে কিনা নিশ্চিত করা
  • সাইটে কোয়ালিটি ও সেফটি নিশ্চিত করা
  • কন্ট্রাক্টর ও শ্রমিকদের কাজ তদারকি করা
  • দৈনিক/সাপ্তাহিক প্রগ্রেস রিপোর্ট প্রস্তুত করা ও ডকুমেন্টেশন বজায় রাখা
  • মেটেরিয়াল ব্যবহার ও কাজের অগ্রগতি মনিটর করা
  • সিনিয়র ইঞ্জিনিয়ারের নির্দেশনা অনুযায়ী কাজ বাস্তবায়ন করা

কারিগরি দক্ষতা:

  • Architectural Drawing, Structural Drawing এবং Shop Drawing/MEP Drawing বুঝার দক্ষতা
  • BOQ, Cost Estimation সম্পর্কে প্রাথমিক ধারণা
  • Construction Quality Control সম্পর্কে ধারণা
  • Site Supervision I Contractor Handling দক্ষতা
  • AutoCAD, MS Excel I MS Office ব্যবহারে পারদর্শিতা
  • BNBC I PWD Schedule সম্পর্কে ধারণা থাকলে অগ্রাধিকার

শিক্ষাগত যোগ্যতা:

  • Diploma in Civil Engineering
  • যেকোনো স্বনামধন্য পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাস হতে হবে।

অভিজ্ঞতা:

  • ন্যূনতম ৩-৫ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা (Construction/Infrastructure/Real Estate/Developer Projects)
  • বিল্ডিং নির্মাণ কাজ (Commercial, Hospital, Institutional, High Rise) এ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • NGO বা Development Sector-এ কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যান্য সুবিধা:

  • বাৎসরিক ৩টি উৎসব বেনাস প্রদান করা হবে (প্রধান ২টি ধর্মীয় উৎসব এবং পহেলা বৈশাখ)

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের www.burobd.org/career লিংক-এর মাধ্যমে আবেদন করতে হবে

অথবা

আবেদনের শেষ তারিখ: ৩১ মে, ২০২৬
"নিয়োগের ক্ষেত্রে বুরো বাংলাদেশ সম-অধিকারে বিশ্বাস করে"
বুরো বাংলাদেশ নিয়োগ সংক্রান্ত শর্তাবলির যেকোনো অংশ সংশোধন/সংযোজনসহ যে কোন আবেদনপত্র বাতিল অথবা নিয়োগ সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ অধিকার সংরক্ষণ করে।