নিয়োগ বিজ্ঞপ্তি
বুরো বাংলাদেশ

বেসরকারি সংস্থা বুরো বাংলাদেশ-এর নির্মাণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নে উল্লিখিত পদে বেশ কিছু কর্মী নিয়োগ দেয়া হবে। সকল প্রার্থীকে অবশ্যই সৎ, কর্মঠ, উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে থেকে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে।

পদের নাম: সিভিল ইঞ্জিনিয়ার (Construction)
কর্মস্থল: প্রধান কার্যালয়, প্রকল্পের প্রয়োজন অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে নিয়মিত ভ্রমণ ও অবস্থান করে কাজ করতে হবে
চাকুরীর ধরণ: চুক্তিভিত্তিক (ফুলটাইম)
বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর (অধিকতর অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য)
বেতন: আলোচনা সাপেক্ষে

প্রধান দায়িত্ব সমূহ:

  • নির্মাণ প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত (Inception to Completion) পরিকল্পনা, তদারকি ও বাস্তবায়ন করা
  • প্রকল্পের সময়, খরচ, সাইটে নিরাপত্তা (Safety) ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা
  • Architect, Consultant, Contractor এবং অভ্যন্তরীণ টিমের সাথে সমন্বয় সাধন করা
  • সরঞ্জাম ক্রয়ের বাজেট প্রণয়ন, দরপত্র যাচাই ও ক্রয় কার্য সম্পাদনে সহযোগিতা করা। সকল কাজ কোড অব কন্ডাক্ট অনুযায়ী সম্পাদন করা
  • দৈনিক/সাপ্তাহিক/মাসিক Progress রিপোর্ট প্রস্তুত করা
  • ড্রয়িং ও ডিজাইনের সাথে কাজের মিল যাচাই করা
  • সাপ্তাহিক, মাসিক ও বাৎসরিক কাজের পরিকল্পনা এবং উপকরণ (Material) বাজেট প্রস্তুত করা
  • শ্রমিক ও কন্ট্রাক্টরদের কার্যক্রম পরিচালনা ও সমন্বয় করা
  • নিয়মিত সাইট পরিদর্শন (Site Inspection) করা এবং সঠিক ডকুমেন্টেশন ও রিপোর্টিং নিশ্চিত করা
  • সকল কাজ BNBC ২০২০, Accord ও Alliance এর নিরাপত্তা ও স্ট্রাকচারাল মানদণ্ড অনুযায়ী নিশ্চিত করা
  • নির্মাণ কাজের গুণগত মান, অগ্রগতি এবং সকল কার্যক্রম নিয়মিত মনিটর করা

কারিগরি দক্ষতা:

  • Architectural Drawing, Structural Drawing এবং Shop Drawing/MEP Drawing বিশ্লেষণ ও যাচাই করার দক্ষতা
  • BOQ, Cost Estimation ও Rate Analysis প্রস্তুত করার অভিজ্ঞতা
  • Project Planning, Scheduling (MS Project) এ দক্ষতা
  • AutoCAD, Excel, MS Office ব্যবহারে পারদর্শিতা
  • Govt. rules (BNBC, PWD Schedule etc.) সম্পর্কে ভালো জ্ঞান

শিক্ষাগত যোগ্যতা:

  • B.Sc in Civil Engineering
  • যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পাশ হতে হবে।
  • BUET / KUET / CUET / RUET / DUET থেকে পাশকৃতদের অগ্রাধিকার দেওয়া হবে

অভিজ্ঞতা:

  • ন্যূনতম ১০-১৫ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা (Construction/Infrastructure/Real Estate/Developer, Group of Companies Project এ)
  • বড় প্রকল্প (Commercial Building, Hospital, Institutional Building, High Rise Building Project, Real
    Estate) পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে
  • NGO বা Development Sector-এ কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে
  • IEB-এর সদস্যদের অগ্রাধিকার প্রদান করা হবে

অন্যান্য সুবিধা:

  • বাৎসরিক ৩টি উৎসব বেনাস প্রদান করা হবে (প্রধান ২টি ধর্মীয় উৎসব এবং পহেলা বৈশাখ)

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের www.burobd.org/career লিংক-এর মাধ্যমে আবেদন করতে হবে

অথবা

আবেদনের শেষ তারিখ: ৩১ মে, ২০২৬
"নিয়োগের ক্ষেত্রে বুরো বাংলাদেশ সম-অধিকারে বিশ্বাস করে"
বুরো বাংলাদেশ নিয়োগ সংক্রান্ত শর্তাবলির যেকোনো অংশ সংশোধন/সংযোজনসহ যে কোন আবেদনপত্র বাতিল অথবা নিয়োগ সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ অধিকার সংরক্ষণ করে।