বেসরকারি সংস্থা বুরো বাংলাদেশ-এর চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচি পরিচালনার জন্য নিম্নে উল্লিখিত পদে কর্মী নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, কর্মঠ, উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে।
পদ |
শিক্ষাগত যোগ্যতা |
পরীক্ষার ফলাফল |
অভিজ্ঞতা |
বেতন ও ভাতা |
বয়স |
|
স্থায়ীকরণের পর |
সহকারী শাখা ব্যবস্থাপক
|
সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রী |
গ্রেড পদ্ধতির ক্ষেত্রে- ৪.০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২.০০ এবং ৫.০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২.৫০ মানের সিজিপিএ (যে কোন একটিতে ১.৬৫ গ্রহণযোগ্য) হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিন্যান্স, মার্কেটিং, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, অর্থনীতি, গণিত ও পরিসংখ্যান অগ্রাধিকার |
আবশ্যক নয় |
৩৭,০০০/= |
৪১,১৭০/=
(অন্যান্য
ভাতাসহ) |
আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর |
সহকারী শাখা হিসাবরক্ষক
|
সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রী |
৪.০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২.০০ এবং ৫.০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২.৫০ মানের সিজিপিএ (যে কোন একটিতে ১.৬৫ গ্রহণযোগ্য) হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিন্যান্স, মার্কেটিং, ফিন্যান্স এন্ড ব্যাংকিং অগ্রাধিকার |
আবশ্যক নয় |
৩৫,০০০/= |
৩৮,৮৭০/=
(অন্যান্য
ভাতাসহ) |
আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর |
সহকারী কর্মসূচি সংগঠক
|
ন্যূনতম
স্নাতক/
সমমানের ডিগ্রি |
সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেনি অথবা তদূর্ধ্ব মানের ডিগ্রিধারী হতে হবে। তবে একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে- ৪.০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২.০০ এবং ৫.০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২.৫০ মানের সিজিপিএ। (যে কোনো একটিতে গ্রেড ১.০০ গ্রহণযোগ্য)। |
আবশ্যক নয় |
৩০,০০০/= |
৩৫,০৭৫/=
(অন্যান্য
ভাতাসহ) |
আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর |
আবেদনের শর্তাবলি:
- বাংলাদেশ এর সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
- বুরো বাংলাদেশ-এ যে কোন পদে পূর্বে চাকুরি করেছেন এমন প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই।
- অধ্যয়নরত অথবা যাদের পরীক্ষা পাশের সনদ, মার্কশীট এবং Transcript নেই তাদের আবেদন করার প্রয়োজন নেই।
- যোগাযোগের জন্য জীবন বৃত্তান্তে অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
- লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে 'SMS' (buro bd অথবা ০১৭২৯০২৪২৯২)- এর মাধ্যমে জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহনের জন্য পরীক্ষার্থীদের কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে।
- লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থার নিয়মানুযায়ী 'Foundation Training'-এর আংশিক প্রশিক্ষণ খরচ (অফেরতযোগ্য) প্রদান করে 'Training' করতে হবে। সফলভাবে 'Training' সমাপ্তির পর সংস্থার নিয়মানুযায়ী নির্ধারিত অঙ্কের জামানত (ফেরতযোগ্য) প্রদান করতে হবে এবং সংস্থার নিয়মানুযায়ী একজন পারিবারিক গ্রহনযোগ্য ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে।
- লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লিখিত তথ্যাবলি, শিক্ষাগত যোগ্যতার সনদসহ অন্যান্য সকল বিষয়াদি সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে। প্রেরিত তথ্যে গরমিল পরিলক্ষিত হলে নিয়োগ বাতিল হবে।
বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদি:
- অস্থায়ী নিয়োগের তারিখ হতে পরবর্তী ০৩ মাস শিক্ষানবিশকাল হিসেবে বিবেচিত হবে। ০৩ মাসের মধ্যে কাজ শেখার ঘাটতি পরিলক্ষিত হলে পরবর্তীতে আরও ০৩ মাস সময় দেয়া হবে। স্থায়ীকরণ পরীক্ষায় উত্তীর্ণদের চাকুরিতে স্থায়ীকরণ করা হবে। স্থায়ীকরণ পরীক্ষায় অকৃতকার্যদের চাকুরির অবসান হবে।
- স্থায়ীকরণের পর সংস্থার নিয়মানুযায়ী উৎসব ভাতা, বৈশাখি ভাতা, মোবাইল ভাতা, পাহাড়ি ভাতা, দ্বীপ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য তহবিল এবং লাঞ্চ ভাতাসহ সংস্থার চাকুরিবিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।
- শাখাসমূহে পুরুষ/মহিলাদের জন্য পৃথক আবাসিক ব্যবস্থা আছে।
আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের www burobd.org/career লিংক-এর মাধ্যমে আবেদন করতে হবে |