নিয়োগ বিজ্ঞপ্তি
বুরো নার্সিং ইন্সটিটিউট
রেজিস্ট্রিপাড়া রোড, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল- ১৯০০

বুরো হেলথ কেয়ার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত বুরো নার্সিং ইন্সটিটিউট, টাঙ্গাইল-এর জন্য নিম্নে উল্লিখিত পদসমূহে কিছুসংখ্যক কর্মী নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, কর্মঠ ও উদ্যমী এবং কর্মস্থলে অবস্থান করে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে।

ক্রমিক নং
পদের নাম
শিক্ষাগত যোগ্যতা
অভিজ্ঞতা
বয়স
আবেদন পদ্ধতি
১.
অধ্যক্ষ
বিএসসি ইন নার্সিং ও এমএসসি ইন নার্সিং / এমপিএইচ
সুপ্রতিষ্ঠিত যেকোনো সরকারি / বেসরকারি নার্সিং কলেজ / ইন্সটিটিউট এ সংশ্লিষ্ট পদে ৭-১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সর্বোচ্চ ৫০ বছর (অধিকতর অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য)
২.
উপাধ্যক্ষ
বিএসসি ইন নার্সিং / এমএসসি ইন নার্সিং / এমপিএইচ
সুপ্রতিষ্ঠিত যেকোনো সরকারি / বেসরকারি নার্সিং কলেজ / ইন্সটিটিউট এ সংশ্লিষ্ট পদে ৫-৭ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সর্বোচ্চ ৪৫ বছর (অধিকতর অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য)
৩.
প্রশাসনিক কর্মকর্তা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক / স্নাতকোত্তর
সুপ্রতিষ্ঠিত যেকোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে ২-৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা। নার্সিং কলেজ / ইন্সটিটিউট / শিক্ষাপ্রতিষ্ঠান অগ্রাধিকার।
বয়স সর্বোচ্চ ৩৫ বছর (অধিকতর অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য)
8.
সহকারী ব্যবস্থাপক মানবসম্পদ ব্যবস্থাপনা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক / স্নাতকোত্তর
সুপ্রতিষ্ঠিত যেকোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে ২-৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা। নার্সিং কলেজ / ইন্সটিটিউট / শিক্ষাপ্রতিষ্ঠান অগ্রাধিকার।
বয়স সর্বোচ্চ ৩৫ বছর (অধিকতর অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য)
৫.
হিসাবরক্ষক

৬.
নার্সিং ইন্সট্রাক্টর
বিএসসি ইন নার্সিং / মিডওয়াইফারি
সুপ্রতিষ্ঠিত যেকোনো সরকারি / বেসরকারি নার্সিং কলেজ / ইন্সটিটিউট এ শিক্ষকতা পেশায় ২-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সর্বোচ্চ ৩৫ বছর (অধিকতর অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য)
৭.
লাইব্রেরিয়ান
স্নাতকোত্তর (গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে অগ্রাধিকার)
২-৩ বছরের লাইব্রেরি ব্যবস্থাপনায় অভিজ্ঞতা নার্সিং কলেজ / ইন্সটিটিউট / শিক্ষাপ্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স সর্বোচ্চ ৩৫ বছর (অধিকতর অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য)
৮.
রিসিপশনিস্ট
স্নাতক / স্নাতকোত্তর
কোন স্বীকৃত ও স্বনামধন্য প্রতিষ্ঠানে ২-৩ বছরের রিসিপশনিস্ট পদে কাজের বাস্তব অভিজ্ঞতা।
বয়স সর্বোচ্চ ৩৫ বছর (অধিকতর অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য)
  • নারী প্রার্থীদের সকল পদে অগ্রাধিকার প্রদান করা হবে
  • প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে
  • প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে; তবে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেতন আলোচনার মাধ্যমে নির্ধারনের সুযোগ থাকবে
  • স্থায়ীকরণের পর প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী উৎসব ভাতা (প্রধান ২টি ধর্মীয় উৎসব), বৈশাখি ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সহ প্রতিষ্ঠানের চাকুরিবিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে
  • চাকুরির ধরন: ফুল টাইম
আবেদনের শেষ তারিখ: ৩১ মে, ২০২৬
"নিয়োগের ক্ষেত্রে বুরো নার্সিং ইন্সটিটিউট সম-অধিকারে বিশ্বাস করে"