বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বহুমুখী উৎপাদনকারী প্রতিষ্ঠান বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লি: ISO 9001:2015, ISO 14001:2015 এবং ISO 45001:2018 সনদপ্রাপ্ত; এছাড়া আমরা যুক্তরাজ্য থেকে RoHS কমপ্লায়েন্স সনদও অর্জন করেছি। আমরা এমন কিছু গতিশীল, কৌশলগত চিন্তাসম্পন্ন এবং ফলাফল-কেন্দ্রিক পেশাজীবিদের খুঁজছি, যারা নিজ নিজ দক্ষতা কাজে লাগিয়ে কার্যক্রমের উৎকর্ষ সাধন ও টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখবেন। সেই আলোকে আমরা আমাদের কারখানায় কাজের জন্য নিম্নবর্ণিত পদে লোকবল নিয়োগের উদ্দেশ্যে দরখাস্ত আহবান করছি:-

ক্র নং
পদবী ও পালনীয় দায়-দায়িত্ব
শিক্ষাগত যোগ্যতা
অভিজ্ঞতা
বয়স
১)
সিসিভি লাইন মেশিন অপারেটর
  • সিসিভি লাইন, এক্সট্রুডার, কিউরিং টিউব, পে-অফ, টেক-আপ এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি পরিচালনা ও নিয়ন্ত্রন করা।
  • উৎপাদন স্পেসিফিকেশন অনুযায়ী মেশিনের তাপমাত্রা, প্রেসার, লাইন স্পিড ও কিউরিং সেটিং নির্ধারণ ও সমন্বয়
  • কাঁচামাল লোড করা এবং ধারাবাহিক উৎপাদন প্রক্রিয়া পর্যবেক্ষন করা, উৎপাদনের সময় কেবলের ডাইমেনশন, ইনসুলেশন থিকনেস এবং পণ্যের গুনগত মান পরীক্ষা করা।
  • পণ্যের ত্রুটি এ্যালার্ম এবং উৎপাদনজনিত সমস্যাগুলো সনাক্ত ও সমাধান করা।

Apply Online

এসএসসি/দাখিল/ভকেশনাল/এইচএসসি/ডিপ্লোমা/বিএসসি
সংশ্লিষ্ট কাজে কম পক্ষে ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা
২৫ থেকে ৩০ বছর
২)
রড ব্রেক ডাউন মেশিন অপারেটর
  • মেশিন পরিচালনা, নিয়ম অনুযায়ী মেশিনটি নিরাপদে ও দক্ষতার সাথে চালু ও বন্ধ করা।
  • প্রতিদিন ব্যবহারের পর মেশিন পরিস্কার করা এবং ছোট খাট সাধারণ মেইনটিনেন্স বা রক্ষনাবেক্ষন করা।
  • কোম্পানীর দেয়া সকল সেফটি রুলস, যেমন- গ্লোভস, সেফটি ও ও হেলমেট পরা এবং প্রডাকশন গাইড লাইন কঠোরভাবে মেনে চলা।

Apply Online

এসএসসি/দাখিল/ভকেশনাল/এইচএসসি/ডিপ্লোমা/বিএসসি
সংশ্লিষ্ট কাজে কম পক্ষে ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা
২৫ থেকে ৩০ বছর
৩)
এক্সট্রুডার মেশিন অপারেটর
  • মেশিন সেট-আপ ও পরিচালনা করা।
  • উৎপাদনের সময় কেবল পুরুত্ব বা ডায়ামিটার, কালার, ইনসুলেশনের গঠন এবং ফিনিসিং সঠিকভাবে পর্যবেক্ষন করা।
  • নির্দিষ্ট মানদন্ড অনুযায়ী উৎপাদিত কেবলের নমুনা পরীক্ষা করা।
  • মেশিন চলার সময় কোন ত্রুটি, মেটেরিয়াল ফ্লোতে সমস্যা বা তার ছিঁড়ে যাওয়ার উপক্রম হলে দ্রুত সমাধান করা।
  • প্রতিদিন ব্যবহারের পর মেশিন পরিস্কার করা এবং ছোট খাট সাধারণ মেইনটিনেন্স বা রক্ষনাবেক্ষন করা।
  • কোম্পানীর দেয়া সকল সেফটি রুলস, যেমন কঠোরভাবে মেনে চলা। গ্লোভস, সেফটি শু ও হেলমেট পরা এবং প্রডাকশন গাইড লাইন
  • মেশিনের কন্ট্রোল প্যানেল ও তাপমাত্রা সেটিংস বোঝা এবং প্রডাকশন ড্রয়িং ও স্পেসিফিকেশন পড়া ও বোঝার সক্ষমতা থাকতে হবে।

Apply Online

এসএসসি/দাখিল/ভকেশনাল/এইচএসসি/ডিপ্লোমা/বিএসসি
সংশ্লিষ্ট কাজে কম পক্ষে ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা
২৫ থেকে ৩০ বছর
৪)
ইনজেকশন/ব্লো মোল্ডিং মেশিন অপারেটর
  • মেশিন সেট-আপ ও নির্দিষ্ট নিয়ম নিরাপদ ও দক্ষতার সাথে পরিচালনা করা।
  • জব স্লিপ অনুযায়ী ডাই বা মোল্ড সেট করা এবং তাপমাত্রা, চাপ, ভলিউম ও সাইকেল টাইম ঠিক করা।
  • হপারে প্লাষ্টিক দানা লোড করা এবং প্রয়োজন অনুযায়ী কালার, পিগমেন্ট মাস্টার ব্যাচ মিশানো।
  • মোক্স থেকে তৈরী হওয়া পণ্য বের করা এবং ছুড়ি বা প্রয়োজনীয় হ্যান্ড টুলস দিয়ে অতিরিক্ত প্লাস্টিক ছাঁটাই করা
  • তৈরী হওয়া পণ্য সঠিক মাপ, গঠন ও মানে ঠিক আছে কি না তা পরীক্ষা করা এবং ত্রুটি থাকলে চিহ্নিত করা।
  • মেশিনের ছোটণ্ডখাট যান্ত্রিক বা অপারেশনাল সমস্যা সমাধান করা।
  • সহায়ক যন্ত্রপাতি যেমন- চিলার, এয়ার কম্প্রেসার ও রিমিক্সার মেশিন নিয়ম মত পরিচালনা করা।
  • মেশিন ও কাজের পরিবেশ পরিস্কার রাখা এবং নিয়মিত রক্ষনাবেক্ষন কাজে সহায়তা করা।

Apply Online

এসএসসি/দাখিল/ভকেশনাল/এইচএসসি/ডিপ্লোমা/বিএসসি
সংশ্লিষ্ট কাজে কম পক্ষে ৩ (তিন) বছরের অভিজ্ঞতা
২৫ থেকে ৩০ বছর
৫)
লেদম্যান/ লেদ মেশিন অপারেটর
  • লেদ মেশিন পরিচালনা করে ফ্যানের স্যফট, বিয়ারিং হাউজিং, হাব এবং অন্যান্য ধাতব যন্ত্রাংশ সঠিক মাপ ও নকশা অনুযায়ী তৈরী করা।
  • সিফট ইনচার্জ বা প্রডাকশন সুপারভাইজারের দেওয়া টেকনিক্যাল ড্রয়িং বা মাপ ভালভাবে বুঝে সে অনুযায়ী কাজ সম্পন্ন করা।
  • ভার্নিয়ার ক্যালিপার্স, মাইক্রোমিটার এবং অন্যান্য পরিমাপক যন্ত্র ব্যবহার করে তৈরী করা যন্ত্রাংশের সুক্ষতা ও মান পরীক্ষা করা।
  • কাজের ধরণ অনুযায়ী লেদ মেশিনের কাটিং টুলস সেট করা ও কাজ শেষে মেশিন পরিস্কার ও তেল-গ্রিজ দিয়ে সচল

Apply Online

এসএসসি/দাখিল/ভকেশনাল/এইচএসসি/ডিপ্লোমা
সংশ্লিষ্ট কাজে কম পক্ষে ৩ (তিন) বছরের অভিজ্ঞতা
২৫ থেকে ৩০ বছর
৬)
আর্মেচার / ওয়াইন্ডিং অপারেটর
  • ওয়াইন্ডিং মেশিন দ্বারা আর্মেচার বা স্টেটরের স্লটে নির্দিষ্ট মাপে ও সংখ্যায় তামার তার পেঁচানো।
  • তার পেঁচানোর আগে আর্মেচার স্লট গুলোতে সঠিকভাবে ইনসুলেশন বসানো।

Apply Online

এসএসসি/দাখিল/ভকেশনাল/এইচএসসি/ডিপ্লোমা
সংশ্লিষ্ট কাজে কম পক্ষে ৩ (তিন) বছরের অভিজ্ঞতা
২৫ থেকে ৩০ বছর
৭)
ল্যাব এ্যাসিস্টেন্ট / কিউ,সি অফিসার
  • ২৩০ ভোল্টেজ কেবলের ইনসুলেশন রেজিস্টেন্স এবং হাইভোল্টেজ/স্পার্ক টেষ্ট পরিচালনা করা।
  • কেবলের ভিতরের তামা বা এ্যালুমিনিয়াম তারের সঠিক রেজিস্টেন্স এবং বিদ্যুৎ পরিবাহি ক্ষমতা পরীক্ষা করা।
  • কেবলের থিকনেস, ডায়া-মিটার, টেনসাইল স্ট্রেংথ ও ইলংগেশন এবং তাপ সহনশীলতা যাচাই করা।
  • ল্যাব টেস্টিং মেশিন যেমন মেগার, মাইক্রো-ওহম মিটার, হাই-পট টেস্টার সঠিকভাবে পরিচালনা করা এবং নিয়মিত ক্যালিব্রেশন নিশ্চিত করা।
  • প্রতিটি পরীক্ষার ফলাফল নির্ভুলভাবে লগবুকে বা সফটওয়ারে লিপিবদ্ধ করা এবং কোয়ালিটি এ্যাসুরেন্স টীমের কাছে রিপোর্ট জমা দেয়া।
  • সর্বোপরী এই ভোল্টেজের কেবল তথা উচ্চ ভোল্টেজের কেবল নিয়ে কাজ করার সময় ল্যাবের সকল সেফটি নিয়ামাবলী কঠোরভাবে মেনে চলা।

Apply Online

কমপক্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং
সংশ্লিষ্ট কাজে কম পক্ষে ৩ (তিন) বছরের অভিজ্ঞতা
২৫ থেকে ৩০ বছর

বি:দ্র:

১) যাদের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা নেই তাদেরকে অহেতুক আবেদন না করার জন্য অনুরোধ করা হলো

২) অত্র প্রতিষ্ঠানে ইতিপুর্বে চাকুরী করেছেন এবং যিনি ইতিমধ্যে সিভি জমা দিয়েছেন এমন ব্যক্তিও বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে পারবেন।

৩) অন্যান্য সংবাদপত্রে আরও ২টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অনুগ্রহ করে এই বিজ্ঞপ্তি গুলো নিয়ে সন্দেহ বা বিভ্রান্তি পোষণ করবেন না।

আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, নাগরিকত্ব সনদপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের ফটোকপি, অভিজ্ঞতার সনদসহ প্রত্যাশিত বেতন ও যোগাযোগের জন্য মোবাইল/ফোন নম্বর উল্লেখ করতঃ পূর্ণ জীবন বৃত্তান্ত সম্বলিত আবেদনপত্র আগামী ০৫.১২.২০১৬ তারিখের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক, বি আর বি কেবল ইন্ডাস্ট্রিজ লিঃ, বিসিক শিল্প নগরী, কুষ্টিয়া এই ঠিকানায় অথবা ই-মেইল: [email protected] এর মাধ্যমে পৌছাতে হবে। ইন্টারভিউ-এর স্থান: প্রধান কার্যালয়, বিসিক, কুষ্টিয়া।