গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা
www.ansarvdp.gov.bd

স্মারক নং-৪৪,০৩,০০০০,০১৩.২৯.০০১.২৬-২১৮৩
তারিখ:
২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
০৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

চুক্তিভিত্তিক উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পূর্ত নির্মাণ, মেরামত ও সংস্কার কাজের কর্মপরিধি বৃদ্ধির পাওয়ায় প্রকৌশল সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠু ও সুচারুরূপে পরিচালনার স্বার্থে চুক্তিভিত্তিক উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে নিয়োগের নিমিত্ত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নলিখিত শর্তসাপেক্ষে দরখাস্ত আহবান করা যাচ্ছে:

ক্রম
পদের নাম
শূন্য পদের সংখ্যা
বেতন ভাতাদি
যোগ্যতা
মন্তব্য
১.
চুক্তিভিত্তিক উপসহকারী প্রকৌশলী (সিভিল)
০৫ (পাঁচ)-টি
  1. বেতন সর্বসাকুল্যে ৩১,৫০০/- (একত্রিশ হাজার পাঁচশত) টাকা, (মূল বেতন ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা, অন্যান্য ভাতা ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা এবং ০১ (এক) ইউনিট রেশন সমপরিমাণ ভাতা ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা);
  2. অধিক অভিজ্ঞতাসম্পন্ন চুক্তিভিত্তিক উপসহকারী প্রকৌশলীগণ সর্বসাকুল্যে বেতন-ভাতা ৩৬,৫০০/- (ছত্রিশ হাজার পাঁচশত) টাকা (মূল বেতন ২০,০০০/- (বিশ হাজার) টাকা এবং অন্যান্য ভাতা ১৬,৫০০/- (ষোলো হাজার পাঁচশত) টাকা};
  3. বাৎসরিক বেতন বৃদ্ধি মূল বেতনের ৫% হারে নির্ধারিত হবে;
  4. মূল বেতনের সমপরিমাণ হারে ০২ (দুই)-টি উৎসব ভাতা প্রাপ্য হবেন;
  5. মূল বেতনের ২০% (বিশ) হারে নববর্ষ ভাতা প্রাপ্য হবেন;
  6. প্রকৃত ভ্রমণ ভাতা অনুমোদন সাপেক্ষে প্রাপ্য হবেন এবং
  7. মাসিক ৫০০/- (পাঁচশত) টাকা হারে মোবাইল বিল প্রাপ্য হবেন।
  1. ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সিভিল) উত্তীর্ণ; তবে কোন পরীক্ষায় ৩য় বিভাগ/সিজিপিএ-২.৫-এর নিচে গ্রহণযোগ্য নয়;
  2. পূর্ত নির্মাণ, মেরামত ও ভবন সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে; তবে অধিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবেন এবং
  3. ১০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ-এ প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩৫ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়; তবে অধিক অভিজ্ঞতাসম্পন্নদের বয়স শিথিলযোগ্য হবে।
 

আবেদনের শর্তাবলি ও আবেদন করার নিয়মাবলি:

(ক) সভাপতি, চুক্তিভিত্তিক উপসহকারী প্রকৌশলী (সিভিল) নিয়োগ কমিটি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকার বরাবর নির্ধারিত ফর্ম-এ আবেদন করতে হবে;

(খ) সদ্য তোলা ০৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখপূর্বক প্রার্থীর জীবন বৃত্তান্ত এবং সকল প্রকার সনদপত্র ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপিসহ আবেদনপত্র ডাকযোগে "রেকর্ড শাখা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা-১২১৯" ঠিকানা বরাবর প্রেরণ করতে হবে অথবা সরাসরি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকার প্রধান ফটক/আরপি গেইটে রক্ষিত বাক্সে জমা দিতে হবে;

(গ) আবেদনপত্রের সাথে কোন ফি জমা দিতে হবে না;

(ঘ) সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন;

(ঙ) চুক্তির মেয়াদকাল:

(১) প্রথমবার যোগদানের ক্ষেত্রে চুক্তির মেয়াদকাল যোগদানের তারিখ হতে পরবর্তী ০২ (দুই) বৎসর হবে; যা শিক্ষানবিশকাল হিসাবে গণ্য হবে;

(২) চুক্তিভিত্তিক উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে চাকুরি সন্তোষজনক হওয়া সাপেক্ষে শিক্ষানবিশকাল ব্যতীত পরবর্তী সকল চুক্তির মেয়াদকাল ০৫ (পাঁচ) বৎসর হবে;

(৩) চুক্তিভিত্তিক উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে চাকুরি সন্তোষজনক হওয়া সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষ চুক্তির মেয়াদ বৃদ্ধি/চুক্তি বাতিলের অধিকার সংরক্ষণ করেন;

(৪) কর্তৃপক্ষ যে কোন সময় ০২ (দুই) মাসের পূর্ব নোটিশে চুক্তিভিত্তিক নিয়োগাদেশ বাতিল করতে পারবেন, সংশ্লিষ্ট চুক্তিভিত্তিক নিয়োগকৃত ব্যক্তিকে চাকুরি হতে অব্যাহতি প্রদান করতে পারবেন;

(৫) চুক্তিভিত্তিক উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদটি সম্পূর্ণরূপে একটি অস্থায়ী ও চুক্তিভিত্তিক পদ বিধায় পরবর্তীতে কোন ভাবেই এ পদটি এবং এ পদে চাকুরিরত ব্যক্তিকে স্থায়ী করা হবে না; একই সাথে চুক্তিভিত্তিক পদে চাকুরি স্থায়ীকরণের জন্য দাবি করা যাবে না;

(চ) পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ/ভাতা প্রদান করা হবে না;

(ছ) কর্তৃপক্ষ কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ শর্তাবলি সংশোধন ও পরিবর্তন এবং এই নিয়োগ কার্যক্রম স্থগিত কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন;

(জ) আবেদনপত্র জমাদানের শেষ তারিখ আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ১৬০০ ঘটিকা;

(ঝ) নির্ধারিত সময়ের পরে কোন আবেদনপত্র গৃহীত হবে না;

(ঞ) আবেদনকারীকে মোবাইলে এসএমএস-এর মাধ্যমে অথবা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে (www.ansarvdp.gov.bd) পরীক্ষার স্থান ও সময়সূচি জানানো হবে;

(ট) শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে;

(ঠ) প্রাপ্ত আবেদনের মধ্যে থেকে সীমিত সংখ্যক প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য আমন্ত্রণ জানানো হবে;

(ড) প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষা সনদ, অভিজ্ঞতা সনদ, জাতীয়তা ও নাগরিকত্ব সনদের মূলকপি সঙ্গে আনতে হবে;

(ঢ) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃপক্ষ নিয়োগের শর্তাবলি পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন ও বিয়োজন করতে পারবেন;

(ণ) সংশ্লিষ্ট চুক্তিভিত্তিক কর্মচারী চুক্তিভিত্তিক উপসহকারী প্রকৌশলী (সিভিল) হিসাবে দায়িত্ব পালনে অনাগ্রহী হলে ০২ (দুই) মাসের আগাম নোটিশ প্রদানপূর্বক কর্তৃপক্ষকে অবহিত করে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে পারবেন;

(ত) চুক্তিভিত্তিক উপসহকারী প্রকৌশলী (সিভিল) হিসাবে নিয়োজিত থাকাকালীন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ছাড়া অন্য কোন সংস্থায় চাকুরি করা যাবে না বা এ বাহিনী বা অন্যত্র ব্যবসা করা যাবে না;

(থ) নিয়োগের যে কোন পর্যায়ে প্রার্থীর আবেদনে প্রদত্ত কোন তথ্য ভুল প্রমাণিত হলে কিংবা প্রার্থী কোন ভুয়া/অসত্য তথ্য দাখিল করলে তার আবেদনপত্র/নিয়োগ বাতিল করার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন;

(দ) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবেন না;

(ধ) নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

আবেদন ফর্ম ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করুন।


 

সহকারী পরিচালক (রেকর্ড) ও
সদস্য সচিব
চুক্তিভিত্তিক উপসহকারী প্রকৌশলী (সিভিল) নিয়োগ কমিটি
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা।