মিয়ানমার কারিকুলাম অনুসরণ করে ৩য় থেকে ১২শ গ্রেডে ইংরেজি বিষয় পাঠদানের জন্য ইউনিসেফ ‘হোস্ট কমিউনিটি টিচিং ভলান্টিয়ার (HCTV)’ নিয়োগ দিচ্ছে । একটি তৃতীয় পক্ষের মাধ্যমে প্রার্থীদের ইংরেজি দক্ষতার নিরপেক্ষ মূল্যায়ন করা হবে । কক্সবাজার জেলার বাসিন্দা, বিশেষ করে উখিয়া ও টেকনাফ উপজেলায় বসবাসকারীদের আবেদন করার জন্য আহ্বান জানানো হচ্ছে । যোগ্য নারী প্রার্থীদের আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে ।
পদের নাম - হোস্ট কমিউনিটি টিচিং ভলান্টিয়ার (HCTV)
Vacancy
To be confirmed
কাজের ধরন
স্বেচ্ছাসেবামূলক ভূমিকা (সন্তোষজনক কর্মক্ষমতা এবং অর্থায়নের প্রাপ্যতার ওপর ভিত্তি করে ১২ মাস নবায়নযোগ্য)
দায়িত্বসমূহ
- নির্ধারিত গ্রেডের ইংরেজি বিষয়ের জন্য পাঠ-পরিকল্পনা তৈরি করা
- মিয়ানমার কারিকুলাম (গ্রেড ৩-১২) ব্যবহার করে শ্রেণিকক্ষে পাঠদান করা
- অন্তর্ভুক্তিমূলক, জেন্ডার সংবেদনশীল এবং শিশুবান্ধব শিক্ষাদান পদ্ধতি প্রয়োগ করা
- শ্রেণিকক্ষে গঠনমূলক এবং ধারাবাহিক মূল্যায়ন কার্যক্রমে সহায়তা করা
- প্রশিক্ষণ, মেন্টরিং এবং টিচার লার্নিং সার্কেলে অংশগ্রহণ করা
- শ্রেণিকক্ষের রেকর্ড সংরক্ষণ করা এবং নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা
- আচরণবিধি, যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধ (PSEA) এবং শিশু সুরক্ষা নীতি মেনে চলা
কর্মস্থল
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প
শিক্ষাগত যোগ্যতা
ন্যূনতম এইচএসসি বা সমমান
অভিজ্ঞতা
১ বছরের শিক্ষকতা / ফ্যাসিলিটেশনের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে
সম্মানী (বেতন)
NTF কর্তৃক অনুমোদিত গাইডলাইনের স্কিল ক্যাটাগরি অনুযায়ী সম্মানী প্রদান করা হবে।
ভাষা
স্থানীয় ভাষায় (চাটগাঁইয়া) পারদর্শিতা আবশ্যক, রোহিঙ্গা ভাষায় যোগাযোগ দক্ষতা বাঞ্ছনীয় এবং ইংরেজিতে (বলা, শোনা, পড়া ও লেখা) দক্ষ হওয়া অপরিহার্য
লিঙ্গ
পুরুষ ও নারী উভয়ই (নারী প্রার্থীদের বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে)
আবেদনের ধাপসমূহ
- আগ্রহী প্রার্থীদের এই লিংকে গিয়ে আবেদন করতে হবে https://jobs.avientech.com
- রেজিস্ট্রেশন: প্রথমেই আমাদের জব পোর্টালে গিয়ে `Join Now` বাটনে ক্লিক করে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে `Create Account` বাটনে ক্লিক করুন।
- ইমেইল ভেরিফিকেশন: অ্যাকাউন্ট তৈরির পর আপনার দেওয়া ইমেইলে একটি ভেরিফিকেশন লিংক পাঠানো হবে। ইমেইলটির ইনবক্স (অথবা স্প্যাম ফোল্ডার) চেক করে লিংকে ক্লিক করে আপনার প্রোফাইলটি ভেরিফাই করে নিন।
- প্রোফাইল আপডেট: ভেরিফিকেশন সফল হলে আপনাকে `Personal Information` পেজে নিয়ে যাওয়া হবে। এখানে আপনার সকল ব্যক্তিগত তথ্য নির্ভুলভাবে পূরণ করুন।
- ডকুমেন্ট আপলোড: আপনার একটি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র (NID) মূল এনআইডি কার্ডের দুই পাশের পরিষ্কার কপি এবং বর্তমান কাজের অভিজ্ঞতা ও দক্ষতার বিবরণসহ একটি হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV) আপলোড করুন।
- তথ্য সংরক্ষণ: ফরম পূরণ শেষ হলে ডানদিকের নিচে থাকা `Apply Changes` বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে এগিয়ে যান।
- আবেদন সম্পন্ন করুন: সবশেষে `Job Details` অপশনে গিয়ে পদের বিস্তারিত দেখে নিন এবং ডানদিকের `Apply Now` বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করুন।
- আবেদন সফল হলে আপনি স্ক্রিনে একটি ‘Thank You’ মেসেজ এবং আপনার ইমেইলে একটি কনফার্মেশন মেইল পাবেন। যোগ্যতার ভিত্তিতে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য প্রবেশ পত্র ইস্যু করা হবে। নির্ধারিত সময়ে আপনার নিবন্ধিত ইমেইলে পরীক্ষার প্রবেশপত্র প্রেরণ করা হলে তা পরীক্ষার দিন প্রদর্শনের জন্য সংরক্ষণ করুন।
পরবর্তী ধাপ ও নির্দেশনা
- যোগাযোগ ও আপডেট: পরীক্ষার কেন্দ্র এবং সময়সূচীসহ যাবতীয় তথ্য আপনার নিবন্ধিত ইমেইলের মাধ্যমে জানানো হবে। এছাড়াও আমাদের জব পোর্টালে লগইন করে যেকোনো সময় আপডেট দেখে নিতে পারবেন।
- পরীক্ষা কেন্দ্রে যা যা অবশ্যই সাথে আনতে হবে:
- অ্যাডমিট কার্ড: ইমেইলের মাধ্যমে পাঠানো অ্যাডমিট কার্ডটি অবশ্যই সাদাকালো বা রঙিন প্রিন্ট কপি অথবা, মোবাইলে করে আপনার সঙ্গে আনতে হবে।
- শিক্ষাগত যোগ্যতার সনদ: আপনার এসএসসি (SSC) এবং এইচএসসি (HSC) বা সমমান পরীক্ষার সকল মূল সনদপত্রের (Original Copy) অরিজিনাল কপি প্রদর্শন করতে হবে।
- জাতীয় পরিচয়পত্র (NID): মূল এনআইডি কার্ড।
- রিপোর্ট করার সময়: পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
- পাসপোর্ট সাইজ ছবি: ১ কপি ছবি (ঐচ্ছিক)।
ফলাফল এবং পরবর্তী ধাপ (ভাইভা পরীক্ষা)
- ফলাফল প্রকাশ: ফলাফল আমাদের অফিসিয়াল জব পোর্টালে প্রকাশ করা হবে। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের ইমেইল /এসএমএস-এর মাধ্যমে পরবর্তী নির্দেশনাসহ ফলাফল জানিয়ে দেওয়া হবে।
- ভাইভা (মৌখিক) পরীক্ষা: প্রাথমিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন, তাদের চূড়ান্ত সাক্ষাৎকারের বা ভাইভা পরীক্ষার জন্য আমন্ত্রণ জানানো হবে। ভাইভা পরীক্ষার তারিখ, সময় এবং স্থান বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
- ভাইভা বোর্ডে আসার সময় সকল মূল সনদপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখুন।
চূড়ান্ত ফলাফল ও নিয়োগ সংক্রান্ত তথ্য
- ভাইভা ফলাফল প্রকাশ: ভাইভা পরীক্ষার পর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আমাদের জব পোর্টালে প্রকাশ করা হবে। এছাড়া যারা চূড়ান্তভাবে মনোনীত হবেন, তাদের ইমেইল এবং মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে অভিনন্দন বার্তা ও পরবর্তী নির্দেশনা পাঠানো হবে।
- চূড়ান্ত নির্বাচন: ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরই কেবল চূড়ান্তভাবে নির্বাচিত বা পদের জন্য উপযুক্ত হিসেবে গণ্য করা হবে। ইউনিসেফ-এর প্রকল্প বাস্তবায়নকারী সহযোগী প্রতিষ্ঠানসমূহ উত্তীর্ণ প্রার্থীদের সাথে যোগাযোগ করবে।
বাছাই প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ নির্দেশনাবলি
- লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। চূড়ান্ত নির্বাচন প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে হবে।
- মৌখিক পরীক্ষার সময় অবশ্যই মূল কাগজপত্র উপস্থাপন করতে হবে।
- পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ (TA / DA) প্রদান করা হবে না।
- যেকোনো ধরনের সুপারিশ বা প্রভাব খাটানো প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
- অসম্পূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য করা হবে।
- আমরা একটি সম-অধিকার প্রদানকারী সংস্থা। নারী ও প্রতিবন্ধী ব্যক্তিসহ সকল যোগ্য প্রার্থীকে আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।
আবেদনের শেষ তারিখ
২৮ এপ্রিল ২০২৬
সতর্কবার্তা
ইউনিসেফ এবং এর প্রকল্প বাস্তবায়নকারী সহযোগী প্রতিষ্ঠানসমূহ আবেদন, মূল্যায়ন, ইন্টারভিউ, নির্বাচন বা প্রশিক্ষণসহ নিয়োগ প্রক্রিয়ার কোনো ধাপেই কোনো প্রকার ফি বা টাকা গ্রহণ করে না। ইউনিসেফ এবং এর অংশীদাররা আবেদনকারীদের কাছে কখনোই ব্যাংক অ্যাকাউন্ট বা আর্থিক তথ্য চাইবে না। ইউনিসেফ বা এর সহযোগী অংশীদারদের নাম ব্যবহারকারী কাউকে কোনো প্রকার অর্থ প্রদান না করার জন্য আবেদনকারীদের কঠোরভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। এইে গণ্য হবে প্রার্থীকে আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে ।
|