ফ্যাশন হাউজ অঞ্জন'স এর ঢাকা ও ঢাকার বাহিরের শোরুমের জন্যে নিম্নলিখিত পদে কর্মী নিয়োগ করা হবে।


১. এ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার

যোগ্যতা: স্নাতক পাস। কম্পিউটার চালনায় পারদর্শী ও ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে।


২. ম্যানেজমেন্ট ট্রেইনি (সেলস)

যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস। ব্র্যান্ড শপে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথীলযোগ্য। বেতন আলোচনা সাপেক্ষে।


১ ও ২ নং পদের জন্য শো-রুম খোলা থেকে বন্ধ পর্যন্ত কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে ১০ দিনের (২০/১১/২০২৬) মধ্যে অঞ্জন'স-এর নিকটস্থ শোরুম অথবা কর্পোরেট অফিসের ঠিকানায় দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

যোগাযোগ:
খাঁন ভিলা, ৩৪/বি মালিবাগ চৌধুরী পাড়া, ঢাকা-১২১৯।
হটলাইন: ০১৬৭৭৫৫৮৮৭৭।