ইউনিট/ব্রাঞ্চ ম্যানেজার

বে-সরকারী উন্নয়ন সংস্থা 'আনন্দ' দেশী ও বিদেশী দাতাসংস্থার সহযোগীতায় খাগড়াছড়ি, কক্সবাজার, টাঙ্গাইল, গাজীপুর ও জামালপুর এলাকায় উন্নয়নমূলক ও মানবিক কর্মসূচী বাস্তবায়ন করছে। সংস্থার 'ঋণ কর্মসূচি' বাস্তবায়নের জন্য নিম্নোক্ত পদে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

পদের নাম : ইউনিট/ব্রাঞ্চ ম্যানেজার (মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম)
পদ সংখ্য : ১০ জন
কর্মস্থল : খাগড়াছড়ি, কক্সবাজার, টাঙ্গাইল, গাজীপুর ও জামালপুর।
বয়স : ৩০-৪৫ বৎসর।


বেতন ও অন্যান্য সুবিধা: বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক প্রারম্ভিক বেতন ৩০,০০০/-টাকা। তবে অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বেতন ৩৫,০০০/-টাকা পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। যোগদানের ৬ মাস পর শিক্ষানবীস কাল সাফল্যজনক ভাবে উত্তীর্ণের পর সংস্থার নীতি মালা অনুযায়ী বেতন বৃদ্ধি সহ পি.এফ, গ্রাচুইটি, বোনাস ও অন্যান্য সুবিধা দেয়া হবে। মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল ও নীতিমালা অনুযায়ী টিএ, ডিএ প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

  • শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক পাশ।
  • ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • মাস ভিত্তিক বিভিন্ন লক্ষমাত্রা অর্জনের হার নির্ধারণ এবং তা বাস্তবায়ন নিশ্চিত করা।
  • দায়িত্বপ্রাপ্ত শাখার কর্মী, তহবিল ও ব্যয় ব্যবস্থাপনা এবং অফিস পরিচালনা করা।
  • নীতিমালা অনুযায়ী ঋণ, সঞ্চয় এবং বকেয়া ব্যবস্থাপনা নিশ্চিত করা
  • সমিতি ব্যবস্থাপনা ও সমিতি পরিদর্শনের কাজ মনিটরিং করা।
  • শাখার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা। নিয়মিত এবং নির্ধারিত সময়ে ব্যালান্সিং নিশ্চিত করা। বার্ষিক বাজেট এবং পরিকল্পনা প্রণয়নে সহায়তা করা।
  • কম্পিউটারে Microful ৩৬০ বা সমধরণের সফটওয়্যার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
  • একাউন্টসের সবধরনের হিসাব রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় অভিজ্ঞ থাকতে হবে।
  • এমআইএস ও এফআইএস সহ সকল প্রতিবেদন প্রস্তুত করা। শাখার সকল হিসাব রক্ষণ এবং বিল-ভাউচারসহ আনুষঙ্গিক কাগজপত্র যাচাই, প্রযোজ্য ক্ষেত্রে অনুমোদন এবং প্রয়োজনীয় অনুমোদনের জন্য প্রেরণ করা।
  • শাখার সকল প্রকার রেজিষ্টার / নথি/ নির্দেশনা মোতাবেক যথাযথ ভাবে সংরক্ষর করা। সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং কর্ম এলাকায় জনসংযোগ বৃদ্ধি করা। কর্মীদের দক্ষতা উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখা। কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্ব পালন করা।
  • পিকেএসএফ পার্টনার প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমের সমপদে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা সহ ঋণ কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।
  • মোটর সাইকেল চালানোর দক্ষতা ও আগ্রহ থাকতে হবে। নিজস্ব মোটর সাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
  • পিকেএসএফ ফান্ডে কাজের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার ওেয়া হবে।

প্রার্থীকে আবেদনপত্র সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও ২ কপি ছবি "নির্বাহী পরিচালক, আনন্দ, ১৩এ/৪এ (২য় তলা), বাবর রোড, ব্লক-বি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭" -এর বরাবরে আগামী ২৫/০৬/২০২৬ ইং তারিখের মধ্যে পাঠাতে হবে। অথবা ইমেইল করুন: jobs@anando-bd.org