এরিয়া ম্যানেজার

বে-সরকারী উন্নয়ন সংস্থা 'আনন্দ' দেশী ও বিদেশী দাতাসংস্থার সহযোগীতায় খাগড়াছড়ি, কক্সবাজার, টাঙ্গাইল, গাজীপুর ও জামালপুর এলাকায় উন্নয়নমূলক ও মানবিক কর্মসূচী বাস্তবায়ন করছে। সংস্থার 'ঋণ কর্মসূচি' বাস্তবায়নের জন্য নিম্নোক্ত পদে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

পদের নাম : এরিয়া ম্যানেজার (মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম)
পদ সংখ্য : ৫ জন
কর্মস্থল : খাগড়াছড়ি, কক্সবাজার, টাঙ্গাইল, গাজীপুর ও জামালপুর।
বয়স : ৩০-৪৫ বৎসর।


বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক প্রারম্ভিক বেতন ৪৫,০০০/-টাকা। তবে অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বেতন ৪৮,০০০/- টাকা পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। যোগদানের পর ৬ মাস শিক্ষানবীস কাল সাফল্যজনক ভাবে উত্তীর্ণের পর সংস্থার নীতি-মালা অনুযায়ী বেতন বৃদ্ধি সহ পি.এফ, গ্রাচুইটি, বোনাস ও অন্যান্য সুবিধা দেয়া হবে। । মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল ও নীতিমালা অনুযায়ী টিএ, ডিএ প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

  • শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক পাশ।
  • এরিয়া ম্যানেজার হিসাবে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • পিকেএসএফ পার্টনার প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমের সমপদে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা সহ ঋণ কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।
  • মোটর সাইকেল চালানোর দক্ষতা ও আগ্রহ থাকতে হবে এবং মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
  • পিকেএসএফ ফান্ডে কাজের অভিজ্ঞতা সম্পন্ন এবং 'মাইক্রোফাইন-৩৬০ সফট ওয়ার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

প্রার্থীকে আবেদনপত্র সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও ২ কপি ছবি "নির্বাহী পরিচালক, আনন্দ, ১৩এ/৪এ (২য় তলা), বাবর রোড, ব্লক-বি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭" -এর বরাবরে আগামী ২৫/০৬/২০২৬ ইং তারিখের মধ্যে পাঠাতে হবে। অথবা ইমেইল করুন: jobs@anando-bd.org