অ্যাকশন্ ফর হিউম্যান ডেভেলপমেন্ট অরগানাইজেশন "এ্যাডো”

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

 

PKSF ও বিভিন্ন ব্যাংকের আর্থিক সহায়তা প্রাপ্ত এবং এমআরএ সনদ প্রাপ্ত (সনদ নংঃ ০০৬৮৪-০২৯০৯-০০২৬৫) ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান "এ্যাডো” এর শাখা সম্প্রসারনের লক্ষ্যে নিম্নলিখিত পদে পুরুষ/মহিলা যোগ্য প্রার্থীদের নিকট থেকে আবেদন আহবান করা যাচ্ছে।

ক্রঃ
নং
পদের নাম
বয়স
শিক্ষাগত যোগ্যতা
অভিজ্ঞতা
বেতন

শাখা ব্যবস্থাপক
৫ জন

সর্বোচ্চ
৪০
বছর
স্নাতক/
স্নাতকোত্তর
ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে নূন্যতম ০৩ বছরের অভিজ্ঞতা এবং রিপোর্টিং এ দক্ষ হতে হবে।
শিক্ষানবীশ ৩২,০০০ টাকা, স্থায়ীকরনের পর ৩৬,০০০ টাকা, জ্বালানী ৩৫০০ টাকা,মোবাইল৪০০টাকা

অভ্যন্তরীন নিরীক্ষক
৩ জন

সর্বোচ্চ
৩৫
বছর
বিবিএ/এমবিএ
সফট্ওয়্যার চালনা, রিপোটিং ও কম্পিউটার পরিচালনা বিষয়ে দক্ষতা এবং ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে নূন্যতম ০১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শিক্ষানবীশ ৩০,০০০ টাকা, স্থায়ীকরনের পর ৩৬,০০০ টাকা, মোবাইল ৩০০ টাকা। (অভিজ্ঞদের আলোচনা সাপেক্ষে)
ফিল্ড অফিসার
২০ জন
২৫-৩৫
বছর
স্নাতক/
স্নাতকোত্তর/
এইচ.এস.সি
অভিজ্ঞতার প্রয়োজন নাই। তবে ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।
শিক্ষানবীশ ২৪,০০০ টাকা, স্থায়ীকরনের
পর ২৮,০০০ টাকা (এইচএসসি পাশ
শিক্ষানবীশ ২২,০০০ টাকা, স্থায়ীকরনের পর ২৫,০০০ টাকা), জ্বালানী ৩০০০ টাকা, মোবাইল ৩০০ টাকা

অন্যান্য সুযোগ সুবিধাঃ (ক) চাকুরী স্থায়ীকরনের পর সংস্থার নীতিমালা অনুযায়ী বাৎসরিক ২টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, পিএফ, গ্রাচ্যুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট ৫% ও কর্মী কল্যাণ সুবিধা প্রদান করা হবে। (খ) সাপ্তাহিক ২ দিন ছুটি সহ সকল সরকারী ছুটির সুযোগ।

শর্তাবলীঃ
(ক) সকল পদের জন্য শিক্ষানবীশ কাল ৬ মাস তবে।
(খ) সকল পদের প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করে ব্যক্তিগত মোটর সাইকেল ব্যবহার করতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেস্ন থাকতে হবে।
(গ) সকল পদে চাকুরীতে যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ ১ (এক) মাসের বেতনের সমপরিমাণ টাকা জমা দিতে হবে।
(ঘ) নির্বাহী পরিচালক বরাবর আবেদন পত্র, মোবাইল নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি, এন.আই.ডি কার্ডের সত্যায়িত কপি, খামের উপরে পদের নাম উল্লেখ করে ১৭/০৯/২০২৬ তারিখ মধ্যে নিম্নঠিকানায় সরাসরি/ডাকযোগে/কুরিয়ারে পৌছাতে হবে।
(ঙ) শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে।
(চ) চূড়ান্তভাবে নির্বাচিতদের কর্ম এলাকা কুষ্টিয়া, ঝিনাইদাহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, পাবনা ও নাটোর জেলার মধ্যে হবে।
(ছ) যে কোন প্রকার অবৈধ আর্থিক লেনদেন হতে বিরত থাকুন।

ঠিকানাঃ অ্যাকশন্ ফর হিউম্যান ডেভেলপমেন্ট অরগানাইজেশন "এ্যাডো” প্রধান কার্যালয়, বাড়ী নং- ৫৪৬ (২য় তলা), উপজেলা রোড, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। মোবাইল: ০১৩২৯-৬৮২৩০০। ওয়েব সাইটঃ www.ahdobd.org